মারা গেলেন কনটেন্ট ক্রিয়েটর সায়নী – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৩০ মে, ২০২৬

মারা গেলেন কনটেন্ট ক্রিয়েটর সায়নী

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩০ মে, ২০২৬ |
ভারতের জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সায়নী চক্রবর্তী মারা গেছেন। তিনি হাস্যরসাত্মক ভিডিও বানাতেন। আদরের পোষ্য ‘সুন্দরী’র বিভিন্ন গল্প শোনাতেন তিনি। গরু, কুকুরসহ বিভিন্ন প্রাণীকে ঘিরে তৈরি করা সেই ভিডিওগুলো দর্শক পছন্দ করতো। সায়নী চক্রবর্তীর আকস্মিক মৃত্যুর খবর এখন নাড়িয়ে দিয়েছে তার অনুসারীদের। প্রাথমিকভাবে পুলিশ ধারণা করছে, আত্মহত্যা করেছেন এই তরুণ ভ্লগার। তবে মৃত্যুর প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে। পরিবার সূত্রে জানা গেছে, সম্প্রতি সায়নীর গ্র্যাজুয়েশন সম্পন্ন হয়েছিল। জীবনের এই বিশেষ মুহূর্তের ছবিও তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাগ করে নিয়েছিলেন। হাসিখুশি সেই পোস্টের কয়েক দিনের মধ্যেই এমন মর্মান্তিক ঘটনা ঘটবে, তা কেউ কল্পনাও করেননি। শোনা যাচ্ছে, বেশ কিছুদিন ধরে মানসিক অবসাদে ভুগছিলেন সায়নী। সম্পর্কের টানাপোড়েনও

তার মানসিক চাপে ভূমিকা রাখতে পারে বলে ধারণা করা হচ্ছে। বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ। সায়নী ও তার মা মলি চক্রবর্তী সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচিত মুখ। মা-মেয়ের যৌথ পেজের পাশাপাশি আলাদা পেজও ছিল তাদের। মৃত্যুর একদিন আগেও তাদের পেজে পোষ্য ‘সুন্দরী’কে নিয়ে নতুন ভিডিও প্রকাশ করা হয়। বৃহস্পতিবার (২৮ মে) সকালেও মলি চক্রবর্তীর পেজে কিছু ভিডিও পোস্ট করা হয়েছিল। সেখানে পোষ্যদের দেখা গেলেও সায়নী ছিলেন না। কয়েক ঘণ্টা পরই সায়নীর মৃত্যুর খবর। মেয়ের মৃত্যু নিয়ে এখনো প্রকাশ্যে কোনও মন্তব্য করেননি মলি চক্রবর্তী। সায়নীর মৃত্যুর পর সামাজিক যোগাযোগমাধ্যমে শোক প্রকাশ করছেন তার অনুসারীরা।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
তরুণ প্রজন্মের নেতৃত্ব নির্বাচনের মাধ্যমে মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রেখে, তারপরেই আমি অবসর নেব – দৃপ্ত শপথ শেখ হাসিনা’র আপিলের সুযোগ শেষ, ত্রুটিপূর্ণ বিচারিক প্রক্রিয়ায় প্রশ্ন রেখেই রায় কার্যকরের পথে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল! ২১ বছর পর ওয়ানডে-তে অস্ট্রেলিয়া বধ কক্সবাজারে মা ও স্কুল পড়ুয়া মেয়েকে ১০ জন মিলে গণধর্ষণ, আইসিইউতে কিশোরী হারাম পণ্যে আরোপিত হালাল ট্যাক্স — উচ্চাভিলাষী বাজেটে রাজস্ব আদায়ে মরিয়া সরকার ধর্ষণের শিকার নারীরা কেন নীরব থাকেন? বাংলাদেশে ছাত্র নিপীড়নঃ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের উচ্চশিক্ষার স্বপ্ন-কে হত্যা নোয়াখালীতে মিছিলকারী আওয়ামী লীগ কর্মীকে গুলি- বিএনপি-জামাইয়াতের আওয়ামীলীগ নিধনের নীলনকশা ১৯৭০ বিশ্বকাপ ফাইনালের স্মৃতিচারণ করলেন কিংবদন্তি ব্রাজিলিয়ান রিভেলিনো অস্ট্রেলিয়ার বিপক্ষে ইতিহাস গড়ার সামনে টাইগাররা শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের লোভে ৭ ব্যাংকে জিম্মি শিক্ষকদের সারাজীবনের সঞ্চয় “বাংলাদেশি শিক্ষার্থীদের স্বপ্ন ও আশা- আকাঙ্ক্ষা যেভাবে গুঁড়িয়ে দেওয়া হয়েছে” – দ্যা ডিপ্লোম্যাট টেলিটক ও নগদ ‘কিনতে’ চায় বাংলালিংকের মূল কোম্পানি ভিওন! অভিযুক্তের বাড়িতে উত্তেজিত জনতার আগুন, নিহত ৩ হাসপাতালে অসুস্থ শিশুর মাকে ধর্ষণ ও ভিডিও ধারণ, অতঃপর… বাজেট: যেসব পণ্যের দাম কমতে পারে বাজেট: যেসব পণ্যের দাম বাড়তে পারে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের ঐতিহাসিক জয় বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন বাজেটে সরকারি চাকরিজীবীদের বেতন নিয়ে ইতিবাচক পদক্ষেপ