ভারত-পাকিস্তানকে হারানোই বাংলাদেশের লক্ষ্য – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৩ মে, ২০২৬

ভারত-পাকিস্তানকে হারানোই বাংলাদেশের লক্ষ্য

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৩ মে, ২০২৬ |
আগামী ১২জুন নারীদের টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু ৫ জুলাই ফাইনালের মধ্য দিয়ে শেষ হবে। টুর্নামেন্টের ১০ম আসরের আয়োজক দেশ ইংল্যান্ড। ২০ ওভারের এই বৈশ্বিক প্রতিযোগিতায় অংশ নিতে ২৪ ও ২৬ মে দুই ভাগে দেশ ছাড়বে নারী ক্রিকেট দল। বিশ্বকাপের আগে স্কটল্যান্ড সফরে গিয়ে ত্রিদেশীয় সিরিজ খেলবে বাংলাদেশ দল। ৫ জুন বিশ্বকাপ ভেন্যু ইংল্যান্ডে পৌঁছাবে নিগাররা। বিশ্বকাপে বাংলাদেশ দলের টার্গেট প্রসঙ্গে অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি বলেন, নেদারল্যান্ডস ও পাকিস্তানের বিপক্ষে ম্যাচ জেতার সম্ভাবনা অনেক বেশি। আর দুটি দলের কথা যদি বলি– ভারত ও দক্ষিণ আফ্রিকা। কারণ ভারতের বিপক্ষে আগে জিতেছি। এজন্য বলছি। দক্ষিণ আফ্রিকাকেও হারিয়েছি, এ কারণে একটা আত্মবিশ্বাস থাকবে। এর থেকে

অন্তত একটি ম্যাচ জেতার সম্ভাবনা থাকবে আমরা ভালো ক্রিকেট খেলতে পারলে। বিশ্বকাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলা প্রসঙ্গে জ্যোতি বলেন, আমার কাছে মনে হয় স্কটল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ খেলা বিরাট সুযোগ নিজেদের প্রস্তুতির জন্য। বিগত সময়ে টি২০ বা ওয়ানডে বিশ্বকাপ খেলার আগে প্রস্তুতি টুর্নামেন্ট পাইনি। যেটা আক্ষেপ ছিল। নিগার আরও বলেন, এবার শ্রীলঙ্কার সঙ্গে একটি সিরিজ খেলেছি। ত্রিদেশীয় সিরিজ ছাড়াও দুটি প্রস্তুতি ম্যাচ খেলে বিশ্বকাপে নামব। এবার প্রস্তুতি নিয়ে অজুহাত দেওয়ার সুযোগ নেই। বিশ্বকাপের আগে নিজেদের ঝালিয়ে নেওয়ার দারুণ একটা সুযোগ। ত্রিদেশীয় টুর্নামেন্টটা জিতে বিশ্বকাপে যেতে পারলে খুব ভালো হবে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
কান উৎসবে মিস ভেনেজুয়েলাকে শারীরিক নির্যাতন হামের রোগীদের দায়িত্বরত ডাক্তার-নার্সদের ঈদের ছুটি বাতিল হাম ও উপসর্গে মৃত্যু ছাড়াল ৫০০ ইরানের হামলায় মার্কিন ‘রিপার’ ড্রোনের ২০ শতাংশ ধ্বংস নিষেধাজ্ঞা অমান্য করে ইহুদিদের আল-আকসায় প্রবেশের চেষ্টা যুদ্ধকালীন গোপনে আমিরাত সফরের তথ্য কেন ফাঁস করলেন নেতানিয়াহু? এসডিজি অর্জনে দরকার শতভাগ জন্ম ও মৃত্যু নিবন্ধন ২৪ ঘণ্টায় হরমুজ প্রণালি পার হলো ২৫টি জাহাজ ‘গরু কুরবানি বর্জনের আহ্বান’— মুসলিমদের নতুন কৌশলে চাপে উগ্রবাদীরা! দেশের বাজারে স্বর্ণের দামে পতন ভারত-পাকিস্তানকে হারানোই বাংলাদেশের লক্ষ্য স্বস্তি সাধারণ করদাতাদের, করমুক্ত আয়সীমা বাড়ল যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি করতে মরিয়া হয়ে আছে ইরান: ট্রাম্প নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার অভিযোগে মামলা, আসামি যারা দেশের রিজার্ভ এখন ৩৪.৫৩ বিলিয়ন ডলার প্রধানমন্ত্রীর এপিএস সেজে তদবির-নিয়োগ বাণিজ্য, অতঃপর… হরমুজ প্রণালি নিয়ে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর ‘প্ল্যান বি’-র ডাক ২০২৪ সালের নির্বাচনে কমলার হারের ‘অটোপ্সি রিপোর্ট’ প্রকাশ, যা উঠে এলো পানিতে ডুবে দুই বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মৃত্যু ‘ধর্ষকদের দ্রুত বিচার ও রায় নিশ্চিতে সরকারকে জরুরি ভিত্তিতে পদক্ষেপ নিতে হবে’