মিরপুরে পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা, বিএনপির নেতাকর্মীসহ আসামি শতাধিক – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২২ মে, ২০২৬

মিরপুরে পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা, বিএনপির নেতাকর্মীসহ আসামি শতাধিক

ডেস্ক নিউজ
আপডেটঃ ২২ মে, ২০২৬ |
রাজধানীর মিরপুরের পল্লবীর বাউনিয়াবাঁধ এলাকায় জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের দখল হওয়া সরকারি জমি উদ্ধার অভিযানে গিয়ে হামলার শিকার হয়েছেন জাতীয় গৃহায়নের নির্বাহী ম্যাজিস্ট্রেট, কর্মকর্তা-কর্মচারীসহ পুলিশের একাধিক সদস্য। বৃহস্পতিবার (২১ মে) এ ঘটনায় মিরপুরের জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের নির্বাহী প্রকোশলী (ঢাকা ডিভিশন-১) কাওসার মোর্শেদ রাজধানীর পল্লবী থানায় মামলা দায়ের করেছেন। মামলার আসামিরা হলেন- মোকসেদা, হাশিম, মো. সিরাজুল ইসলাম, মো. সামির মল্লিক, ইয়াসিন, কালা চান, পচা সুমন, কিরিস রুবেল, রাসেল হোসেন ওরফে সিন্নি রাসেল, রনি, কামাল, কালাম, শফিক প্রকাশ রিকশা চোর শফিক, সাইমন, রোবু, শাহ আলম রকি, মহর আলী, মামুন, জাবেদ, আলম, ফারুক হোসেন লাল চান, মাহিউদ্দিন সিজান ও অজ্ঞাতনামা আরও ১০০ থেকে ১২০

জন। এরমধ্যে মামলার ৬ নম্বর আসামি কালা চান যুবদলের সদস্য, ২১ নম্বর আসামি লাল চান, ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক, পল্লবী থানা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মাহিউদ্দিন সিজান, পল্লবী থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক রনি। মামলার এজাহার সূত্রে জানা গেছে, বুধবার সকালে জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের বাউনিয়া মৌজার অধিগ্রহনকৃত সরকারি জায়গা ও রাস্তার ধারে থাকা অবৈধ স্থাপনা খালি করার জন্য উচ্ছেদ অভিযান শুরু করে জাতীয় গৃহায়ন কতৃপক্ষের নির্বাহী ম্যাজিস্ট্রেট। অভিযানে পুলিশ মোতায়েন ছিল। একপর্যায়ে অবৈধ দখলদার ও মামলার আসামিরা অভিযান বানচাল করতে উত্তেজনা তৈরি করে। তারা হাতে লোহার রড, হাতুড়ি, ধারালো ছ্যান, চাইনিজ কোড়াল, কাঠের কাঠাম, লাঠিসহ দেশিয় অস্ত্রে সজ্জিত

হয়ে উচ্ছেদ কার্যক্রমে নিয়োজিত পুলিশ এবং ম্যাজিস্ট্রেট ও গৃহায়ন কর্তৃপক্ষের দিকে ইট-পাটকেল নিক্ষেপ করে। মামলার ১ ও ২নং আসামি তাদের হাতে থাকা লোহার রড দিয়ে সহকারী উপ-পরিদর্শক (এএসআই) জাকির হোসেনকে হত্যার উদ্দেশে মাথায় আঘাত করে গুরুতর জখম করে। একপর্যায়ে পুলিশের ৪টি বাস ভাঙচুরসহ ৪ লাখ টাকার ক্ষতি সাধন করে। এ ব্যাপারে ডিএমপির মিরপুর বিভাগের উপ-পুলিশ কমিশনার মোস্তাক সরকার বলেন, এ ঘটনায় মামলা হয়েছে। ৭ জনকে গ্রেফতার করা হয়েছে। অন্যদের গ্রেফতারে অভিযান চলছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ভারত থেকে ২০০ রেলকোচ ক্রয়: শেখ হাসিনা সরকারের করা চুক্তি বাতিল নয়, বাস্তবায়ন করছে বিএনপি, এ মাসেই আসছে ২০টি কোচ ঋণ খেলাপিদের ১ লাখ কোটি টাকা সুদ মওকুফ: কেন্দ্রীয় ব্যাংকের সিদ্ধান্তের সমালোচনা সাবেক প্রধান বিচারপতি বীর মুক্তিযোদ্ধা খায়রুল হককে গ্রেপ্তার দেখানোর শুনানি পেছাল যা-ই ঘটুক না কেন, মাথা উঁচু করে বিদায় নেব: রোনালদো নাহিদের রেকর্ড ম্লান, হারারেতে বেহাল ব্যাটিংয়ে হারল বাংলাদেশ ইয়ামাল: মুসলিম হওয়ায় আমি শরীরে ট্যাটু আঁকাতে পারব না প্রাথমিক বিদ্যালয়ে সরকারি নির্দেশনায় রাজনীতির চর্চা: বাধ্যতামূলক হচ্ছে জিয়া পরিবারের ৩ বই পানছড়িতে ইউপিডিএফ-জেএসএস গোলাগুলিতে নিহত ৩ ৫৫ লাখ গ্রাহক ২৬৪ কোটি টাকার ফাঁদে: প্রিপেইড মিটার ভাড়া নিয়ে বিএনপির প্রচারণা ছিলো গুজব ব্যালোগানের শাস্তি স্থগিতের ঘটনায় ফিফা ‘সব সীমা ছাড়িয়ে গেছে’: উয়েফা রোহিঙ্গাদের হাতে ৮ হাজার একর বনভূমি উজাড়ের ফল: পাহাড় ধসে ৩ ঘণ্টায় ঝরল ৯টি প্রাণ অ্যাটর্নি জেনারেলকে সহকারীর থাপ্পড়, সুপ্রিম কোর্টে বিএনপিপন্থী আইনজীবীদের দ্বন্দ্ব চরমে আওয়ামী লীগ আমলে গুরুত্বপূর্ণ পদে অবদান রাখা ৩৩ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর দুই বিদেশি নারীকে অপহরণের পর গণধর্ষণে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রীর পরিবারের সদস্যসহ আটক ৪ একই গ্রাহকের একই ব্যবহারে প্রি-পেইড মিটারে জুনে বিদ্যুৎ বিল দ্বিগুণ-তিন গুণ! পাঁচ বছরে ২০ হাজার কিলোমিটার খাল পুনঃখনন করবে সরকার মালয়েশিয়ায় রাতভর সাঁড়াশি অভিযানে বাংলাদেশিসহ আটক ২০০ রাষ্ট্রপতি: গ্রামবাংলা আমাদের শিকড়, শক্তি ও সম্ভাবনার আধার জুলাই নিয়ে মন্তব্য: আনিস আলমগীর, পিয়া সহ ৬ জনের বিরুদ্ধে মামলা ট্রাম্পের এক ফোন কলেই বদলে গেল ফিফার নিয়ম, বিতর্কের ঝড়