‘ফিট নন’ লুকাকু, তবুও বেলজিয়ামের বিশ্বকাপ দলে – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৭ May, ২০২৬

‘ফিট নন’ লুকাকু, তবুও বেলজিয়ামের বিশ্বকাপ দলে

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৭ May, ২০২৬ |
বেলজিয়ামের হয়ে সবচেয়ে বেশি গোল করা রোমেলু লুকাকু এখন পুরোপুরি ‘ফিট নন’। তারপরও শুক্রবার তাঁকে বিশ্বকাপের দলে নিয়েছেন কোচ রুডি গার্সিয়া। ১২৪ আন্তর্জাতিক ম্যাচে ৮৯ গোল করা লুকাকু এই মরশুমে ইতালির ক্লাব নাপোলির হয়ে ফর্ম ও ফিটনেস—দুটো নিয়েই সমস্যায় আছেন। ৩৩ বছর বয়সি এই প্রাক্তন ইন্টার মিলান ও চেলসি স্ট্রাইকার ২০২৬ সালে মূল দলে খেলেছেন মাত্র ৬৯ মিনিট। বর্তমানে তিনি কোমরের চোটের কারণে মাঠের বাইরে আছেন। ফরাসি কোচ গার্সিয়া সাংবাদিকদের বলেন, ‘রোমেলু চোট থেকে সেরে উঠেছে, কিন্তু সে পুরোপুরি ফিট নয়। সে শুরু থেকে খেলতে পারবে কি না, তা নিয়ে আমি নিশ্চিত নই। তবে সে আমাদের সেরা স্ট্রাইকার এবং বেলজিয়ামের ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা।’ তিনি

আরও যোগ করেন, ‘তাকে পুরোপুরি ফিট করার জন্য আমাদের হাতে পাঁচ সপ্তাহ সময় আছে, যাতে সে আস্তে আস্তে দলকে সাহায্য করতে পারে।’ লিল-এর ফরোয়ার্ড মাতিয়াস ফার্নান্দেজ-পার্দো আগে স্পেনের অনূর্ধ্ব-২১ দলে খেললেও, এখন দেশ পরিবর্তন করায় প্রথমবারের মতো বেলজিয়াম দলে ডাক পেয়েছেন। অন্যদিকে, বেলজিয়ামের হয়ে ৩৩ ম্যাচ খেলা লোইস ওপেন্দার দলে না থাকাটা বেশ চমক তৈরি করেছে। লাইপজিগ থেকে ধারে জুভেন্টাসে গিয়ে এই মরশুমে ২৪ ম্যাচে মাত্র ১টি গোল করেছেন তিনি। গার্সিয়ার ২৬ জনের দলে কেভিন ডি ব্রুইনা, থিবো কোর্তোয়া ও জেরেমি ডোকুর মতো তারকারা থাকায় অন্য কোনো বড় চমক নেই। ১৫ জুন সিয়াটলে মিশরের বিরুদ্ধে ম্যাচ দিয়ে বেলজিয়ামের বিশ্বকাপ অভিযান শুরু হবে। এরপর ‘জি’

গ্রুপে তারা যথাক্রমে লস অ্যাঞ্জেলেসে ইরান এবং ভ্যাঙ্কুভারে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে। ২০২২ সালের বিশ্বকাপে এই দলটি গ্রুপ পর্ব থেকেই বাদ পড়েছিল। সেবার নিজেদের ভেতরের ঝগড়াঝাঁটির কারণে কোনো বড় ট্রফি জেতার শেষ সুযোগটি হাতছাড়া করে তাদের ‘স্বর্ণালী প্রজন্ম’। এমনকি ২০২৪ সালের ইউরোতেও গ্রুপ পর্ব কোনোমতে পার করে শেষ ১৬-র ম্যাচে ফ্রান্সের কাছে হেরে বিদায় নেয় তারা। ডোমেনিকো তেদেস্কো ছাঁটাই হওয়ার পর, নাপোলি, রোমা ও মার্সেইয়ের প্রাক্তন কোচ গার্সিয়া ২০২৫ সালের জানুয়ারিতে বেলজিয়ামের দায়িত্ব নেন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
স্থানীয় নির্বাচনে সমঝোতার আহ্বান মামুনুল হকের আইওএস ও অ্যান্ড্রয়েডে স্বতন্ত্র শপিং অ্যাপ আনল টিকটক বৃষ্টির সময় পড়ার দোয়া ও এর ফজিলত অনলাইনে চাঁদপুরের ইলিশ বিক্রিতে লাইসেন্স বাধ্যতামূলক নিউগিনি প্রপার্টিজে ফের হামলা ও ভাঙচুর, গ্রেপ্তার ১৪ সুরের মূর্ছনায় মুখর মানিক মিয়া অ্যাভিনিউ ইসলামাবাদে পালিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস সাত ব্যান্ডের মিলনমেলা, রাত ১০টায় মঞ্চে জেমস ইতালির পররাষ্ট্রমন্ত্রীর তথ্য ফাঁসে রাশিয়ার দিকে সন্দেহের আঙুল ৩১ ডিসেম্বরের মধ্যে নাগরিকত্ব সমস্যার সমাধান: শুভেন্দু অধিকারী নূর আলম ও আদম, দুই ভিন্ন পথের মানুষ বন্ধ এলএনজি টার্মিনাল পুনরায় চালু, গ্যাস সরবরাহ বাড়ছে পাঠ্যবইয়ের কাগজে টনপ্রতি ২২ হাজার টাকার কারসাজি: সিন্ডিকেট হাতিয়ে নিল ৫৫ কোটি টাকা শতাধিক খাম্বা রেখেই সড়কের ৯৫% সম্পন্ন, উদ্বোধনের আগে আবার কাটতে হবে রাস্তা? শহিদ ধীরেন্দ্রনাথের বাড়ির সাইনবোর্ড ভাঙচুর এনসিপির: মুক্তিযুদ্ধের ইতিহাস-ঐতিহ্য নিয়ে হঠাৎ তাদের এই দরদের নেপথ্যে কী? সিলেট হৃদয়ের মহাকাব্যিক ২৪২*, অবিশ্বাস্যভাবে ঘুরে দাঁড়িয়ে বাংলাদেশের লিড আরেক দফা বাড়ল সবধরনের চালের দাম দেশে এলপিজির মোট চাহিদার ৮৫ শতাংশই মার্কিন যুক্তরাষ্ট্রের একক দখলে জিয়ার ছবিহীন ব্যানার, বঙ্গবন্ধুকে ‘জাতির পিতা’ আখ্যা: পরে স্কচটেপ দিয়ে জিয়ার ছবি লাগিয়ে অনুষ্ঠান সুনামগঞ্জে ৭ নভেম্বরের অনুষ্ঠান উপলক্ষে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষ