ট্রাকসহ রামপাল বিদ্যুৎ কেন্দ্রের স্ক্র্যাপ মালামাল লুট করা এনসিপির ২ শীর্ষ নেতা গ্রেপ্তার – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৬ মে, ২০২৬

ট্রাকসহ রামপাল বিদ্যুৎ কেন্দ্রের স্ক্র্যাপ মালামাল লুট করা এনসিপির ২ শীর্ষ নেতা গ্রেপ্তার

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৬ মে, ২০২৬ |
বাগেরহাটের রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্র থেকে কেনা প্রায় সাড়ে ১৩ লাখ টাকার পরিত্যক্ত অ্যালুমিনিয়াম স্ক্র্যাপ চট্টগ্রামে নেওয়ার পথে ফকিরহাট উপজেলার সুকদাড়া এলাকায় সংঘটিত সংঘবদ্ধ ডাকাতির ঘটনায় আরও দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ নিয়ে র‍্যাব ও পুলিশের পৃথক অভিযানে মোট গ্রেপ্তারকৃতের সংখ্যা দাঁড়িয়েছে পাঁচে। র‍্যাব-১৫, কক্সবাজারের একটি চৌকস দল গত ১৩ই মে রাতে অভিযান চালিয়ে দুইজনকে গ্রেপ্তার করে। পরদিন ১৪ই মে তাদের ফকিরহাট মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন—বাগেরহাটের রামপাল উপজেলার ভাগা এলাকার মুনসুর আলী শেখের ছেলে সোহান শেখ (৩৬) এবং একই উপজেলার শ্রীফলতলা গ্রামের আব্দুল মান্নান শেখের ছেলে জুয়েল শেখ (৩৬)। পুলিশ জানিয়েছে, জুয়েল শেখ রামপাল এনসিপির প্রধান সমন্বয়ক এবং সোহান

শেখ এনসিপির সিনিয়র সদস্য। এর আগে, গত ৯ই মে ফকিরহাট উপজেলার সুখদাড়া এলাকা থেকে ডাকাতির সঙ্গে জড়িত সন্দেহে হাবিবুর রহমান (৩৪) নামে আরেকজনকে গ্রেপ্তার করা হয়। মামলা সূত্রে জানা যায়, গত ৭ই মে সন্ধ্যায় রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্র থেকে ক্রয় করা অ্যালুমিনিয়াম স্ক্র্যাপ বিআরটিসির একটি ভাড়ায়চালিত ট্রাকে তুলে চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা হয়। পথে রামপাল জিরো পয়েন্ট ও সোনাতোনিয়া বাসস্ট্যান্ড এলাকায় স্থানীয় লোকজন ট্রাকটির গতিরোধ করে এবং এতে তামা বা অন্য কোনো অবৈধ মালামাল আছে কি না তা যাচাই-বাছাই করে। কোনো অবৈধ মালামাল না পাওয়ায় ট্রাকটি ছেড়ে দেওয়া হয়। পরবর্তীতে ওইদিন রাত আনুমানিক ১টার দিকে ট্রাকটি পুনরায় যাত্রা শুরু করে। কিন্তু ফকিরহাট উপজেলার সুকদাড়া

এলাকায় পৌঁছালে ১৫ থেকে ১৬ জনের একটি সংঘবদ্ধ ডাকাতদল ট্রাকটির গতিরোধ করে। এ সময় তারা ট্রাকচালক ও উপস্থিত লোকজনকে ভয়ভীতি দেখিয়ে মালামালসহ ট্রাকটি ছিনতাই করে নিয়ে যায়। খবর পেয়ে ফকিরহাট মডেল থানা পুলিশ তাৎক্ষণিক অভিযান চালায়। রাত আনুমানিক সাড়ে ৪টার দিকে উপজেলার মূলঘর এলাকার একটি পরিত্যক্ত ইটভাটা থেকে ট্রাক ও মালামাল উদ্ধার করা হয়। একই সময়ে ঘটনাস্থল থেকে জড়িত সন্দেহে দুইজনকে গ্রেপ্তার করা হয়। তারা হলেন—পাগলা উত্তরপাড়া এলাকার মো. জয়নাল আবেদিন (৩৮) এবং নলধা গ্রামের মো. জুয়েল শিকদার (৩২)। এ ঘটনায় রামপাল উপজেলার গৌরম্ভা গ্রামের শহিদুল ইসলামের ছেলে মনিরুল ইসলাম বাদী হয়ে ফকিরহাট থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় আটজনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা

আরও ১৬ জনকে আসামি করা হয়েছে। ফকিরহাট মডেল থানার ওসি (তদন্ত) মো. আলমগীর হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, “১৪ই মে কক্সবাজার র‍্যাব-১৫ ডাকাতি মামলার দুই আসামিকে গ্রেপ্তার করে আমাদের কাছে হস্তান্তর করেছে। তারা নিজেদের রামপালের এনসিপির সদস্য বলে পরিচয় দিয়েছে।” তিনি আরও জানান, “গ্রেপ্তার দুইজনকে ১৫ই মে সকালে বাগেরহাট আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। অন্যান্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।”

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ইউটিউবে আসছে দৃষ্টিনন্দন ফিচার মেসিকে নিয়েই কেপ ভার্দের বিপক্ষে মাঠে নামছে আর্জেন্টিনা রাজধানীতে একদিনে গ্রেপ্তার ৪২৪ ভোটার হওয়ার সময় বাড়ল লক্ষ্যমাত্রা ছাড়িয়ে ব্যাংক থেকে সরকারের ঋণ দাঁড়াল ১ লাখ ৩১ হাজার কোটি টাকায় ‘বিবেক কাজ করেনি’, এইচএসসি পরীক্ষা চলাকালে বিদ্যালয়ে মদ্যপান-মাতলামির পর প্রধান শিক্ষকের ভাষ্য শেখ হাসিনা সরকারের স্থাপিত ঘোড়াশাল-পলাশ সার কারখানায় প্রথম বছরেই মুনাফা ২৩৩ কোটি টাকা সরকারের দাবি ‘ছাড় দেওয়া হয়েছে’, কিন্তু বাজারে কমেনি নিত্যপণ্যের দাম: ওষ্ঠাগত সাধারণ মানুষের প্রাণ লক্ষ্যমাত্রা থেকে ৭ বিলিয়ন ডলার পিছিয়ে শেষ হলো রপ্তানির বছর রোনালদো ও রামোসের গোলে ক্রোয়েশিয়াকে হারিয়ে শেষ ষোলোতে পর্তুগাল “জুলাই আন্দোলন পরিকল্পিত ডিজাইন ছিল, যেখানে স্নাইপার ব্যবহার করা হয়েছে”— বিএনপির সাংসদ নিলোফার চৌধুরী মনি “প্রতিটি ফোঁটা রক্তের হিসেব নিতে হবে, সেইভাবে প্রস্তুত হও”— নিপীড়িত নেতাকর্মীদের উদ্দেশ্যে শেখ হাসিনা গ্যাসের অভাবে বন্ধ ৫৫০ কারখানা, ঝুলে আছে নতুন ১৮০০ আবেদন রাঙামাটিতে ৩ হাজার ইয়াবাসহ গণ অধিকার পরিষদের জেলা সহসভাপতি গ্রেপ্তার মাদক সিন্ডিকেটের হোতাকে ছাড়াতে থানায় যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতারা জাবিতে গোপনে ছাত্রীদের ছবি তুলতে গিয়ে ধৃত যুবদল নেতা মুচলেকায় মুক্ত, গাড়ি থেকে উদ্ধার মাদক গ্যাস সংকটে বিপর্যস্ত জামালপুর অর্থনৈতিক অঞ্চল: ২০ কোটি ডলারের বিনিয়োগ ঝুঁকিতে আর্জেন্টিনা বনাম কেপ ভার্দে: কিছু জরুরি তথ্য ‘দেশে এখন পক্ষ দুটি- মুক্তিযুদ্ধের পক্ষে অথবা বিপক্ষে’, অবস্থান স্পষ্ট করার আহ্বান মিথিলা ফারজানার ‘মৃত্যুর ভয় দেখিয়ে লাভ নেই, গাজীপুরে শেখ হাসিনার আইন চলবে’