আওয়ামীপন্থী আইনজীবীদের নির্বাচনে বাধা ‘টেকনিক্যাল মব’: মনজিল মোরসেদ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৬ মে, ২০২৬

আওয়ামীপন্থী আইনজীবীদের নির্বাচনে বাধা ‘টেকনিক্যাল মব’: মনজিল মোরসেদ

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৬ মে, ২০২৬ |
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে আওয়ামীপন্থী আইনজীবীদের অংশগ্রহণে বাধা দেওয়ার সিদ্ধান্তকে ‘টেকনিক্যাল মব’ হিসেবে অভিহিত করেছেন আইনজীবী মনজিল মোরসেদ। তিনি বলেন, কিছু রাজনৈতিক দলের পক্ষ থেকে দেওয়া প্রতিনিধিত্বের ভিত্তিতে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যেখানে দাবি করা হয়—স্বৈরাচারী সরকারের সমর্থকরা যেন নির্বাচনে অংশ নিতে না পারেন। পরবর্তীতে সেই সিদ্ধান্তের আলোকে সংশ্লিষ্ট আইনজীবীদের নির্বাচন থেকে বিরত রাখা হয়। মনজিল মোরসেদ বলেন, নির্বাচন কমিশন বিষয়টি সম্পর্কে যথাযথভাবে অবগত ছিল না বলেও অনেকে দাবি করেছেন। পাশাপাশি অধিকাংশ প্রার্থীকে অযোগ্য ঘোষণা করা হয়েছে। তার ভাষ্য অনুযায়ী, এটি সরাসরি শারীরিক আঘাত না হলেও একটি ‘টেকনিক্যাল’ প্রক্রিয়ার মাধ্যমে প্রভাব বিস্তারের ঘটনা। তিনি আরও মন্তব্য করেন, নির্বাচন অনুষ্ঠিত হলে ফলাফল অনিশ্চিত

হতে পারে—এমন আশঙ্কা থেকেই কাউকে নির্বাচনে অংশ নিতে না দেওয়ার পরিস্থিতি তৈরি করা হচ্ছে বলে তার ধারণা। উল্লেখ্য, গত ২৬ এপ্রিল সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাধারণ সদস্যদের এক বিশেষ সাধারণ সভায় (ইজিএম) দলীয় কার্যক্রম নিষিদ্ধ থাকার প্রেক্ষাপটে আওয়ামীপন্থী আইনজীবীদের নির্বাচনে অংশ নিতে না দেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়। এর ফলে এবারের নির্বাচনে তারা অংশ নিতে পারেননি। এবারের নির্বাচনে বিএনপি-সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী প্যানেল (নীল প্যানেল), জামায়াত-সমর্থিত আইনজীবী ঐক্য প্যানেল (সবুজ প্যানেল) এবং এনসিপি-সমর্থিত ন্যাশনাল ল ইয়ার্স অ্যালায়েন্স (লাল-সবুজ প্যানেল) অংশ নেয়।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
যুবদল নেতার আধিপত্য বিস্তার: মাদকের ভাগ-বাটোয়ারা থেকে বাকলিয়ায় প্রকাশ্য যুদ্ধ এশিয়ান গেমস ক্রিকেট: না খেলেই সেমিফাইনালে বাংলাদেশ ও শ্রীলঙ্কা শেখ হাসিনাকে নিয়ে ব্যঙ্গচিত্র পোস্ট: গোপালগঞ্জ এনসিপির সদস্য সচিবের দুঃখ প্রকাশ শুধুমাত্র ছাত্রলীগ নেতার সাথে পরিচয় থাকার কারণে চবি শিক্ষার্থীকে রাতভর পিটিয়ে পুলিশে দিল শিবির বাঁশখালীতে শেখ হাসিনার জন্মদিন উদযাপনের প্রস্তুতির সময় আওয়ামী লীগ ও ছাত্রলীগের ৮ নেতাকর্মী গ্রেপ্তার ‘অসমাপ্ত আত্মজীবনী’ বিক্রয়ের অভিযোগে যুবদলের মবঃ শর্তসাপেক্ষে আটক ইউপিএল-এর দুই কর্মীকে ছাড়লো পুলিশ যুবদল নেতার আধিপত্য বিস্তার: মাদকের ভাগ-বাটোয়ারা থেকে বাকলিয়ায় প্রকাশ্য যুদ্ধ কন্টেন্ট ক্রিয়েটরের অফিস ও হাউজিং প্রকল্পে হামলা-লুটপাটের মামলায় জামায়াতে ইসলামীর এমপি’র জামাতা গ্রেপ্তার হরমুজ প্রণালীর সাবমেরিন ক্যাবল নিয়ে ইরানের হুমকি: বিশ্বজুড়ে ইন্টারনেট বিপর্যয়ের আশঙ্কা পাকিস্তানের অনুমতি না মেলায় রূপপুরের ইউরেনিয়াম আসেনি মা শেখ হাসিনাকে শুভেচ্ছা জানিয়ে পুত্র সজীব ওয়াজেদের আবেগঘন বার্তা “জানিনা চিঠিটি আপনার কাছে পৌঁছাবে কিনা…”—শেখ হাসিনাকে জন্মদিনে ১৩ বছরের কিশোরীর অশ্রুসিক্ত চিঠি ভাইরাল শেখ হাসিনার জন্মদিনে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের প্রকাশ্য কর্মসূচি শেখ হাসিনার জন্মদিনে ‘কেক কাটার অপরাধে’ আটক ১৫ যুক্তরাষ্ট্র কী রূপপুর চালু হতে দেবে? আটক জাসদ কর্মীদের জামিন চাওয়ায় আইনজীবীকে আদালত প্রাঙ্গণে সরকারি কৌঁসুলির মারধরের অভিযোগ! পারফরম্যান্সে উন্নতি হলেও সিঙ্গাপুরের কাছে হারল বাংলাদেশ রাড্ডা ক্লিনিক ভাঙচুর-দখল: প্রভাবশালী বিএনপি নেতাদের বাদ দিয়ে পুলিশের জালে কেবল চুনোপুঁটিরা অসুস্থতায় এশিয়ান গেমস থেকে ছিটকে গেলেন শান্ত ছাত্রদল নেত্রীর সাথে যুবদল নেতার গোপন সম্পর্ক, নেত্রীর বিরুদ্ধে স্বামীর মামলা