মাত্র ১৫ বছর বয়সেই ভারত ‘এ’ দলে ডাক পেয়েছেন সূর্যবংশী – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৪ মে, ২০২৬

মাত্র ১৫ বছর বয়সেই ভারত ‘এ’ দলে ডাক পেয়েছেন সূর্যবংশী

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৪ মে, ২০২৬ |
অনেকের ধারণা ছিল, বৈভব সূর্যবংশীর পারফরম্যান্স হয়ত ক্ষণস্থায়ী চমক হয়ে থাকবে। মাত্র ১৫ বছর বয়সে আইপিএলের মতো কঠিন মঞ্চে ধারাবাহিকতা ধরে রাখা যে সহজ নয়, সেটাই ছিল সবার ভাবনা। তবে রাজস্থান রয়্যালস তরুণ এই ওপেনারের ওপর আস্থা রেখেছে। নিয়মিত সুযোগ পেয়ে নিজের সামর্থ্যের প্রমাণও দিয়েছেন বৈভব। আর সেই পারফরম্যান্সের পুরস্কার হিসেবে এবার জায়গা পেয়েছেন ভারত ‘এ’ দলে। শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হতে যাওয়া ত্রিদেশীয় সিরিজের জন্য ঘোষিত ভারত ‘এ’ স্কোয়াডে রাখা হয়েছে এই তরুণ ব্যাটারকে। অল্প বয়সেই দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে জাতীয় দলের সম্ভাব্য খেলোয়াড়দের তালিকায় নিজের নাম লিখিয়েছেন তিনি। সাধারণত ভারত ‘এ’ দলের হয়ে ভালো খেলতে পারলেই জাতীয় দলে সুযোগ পাওয়ার পথ সহজ হয়ে

যায়। এই সিরিজের দলে আরও সুযোগ পেয়েছেন আইপিএলে আলো ছড়ানো দুই ওপেনার প্রিয়ানশ আরিয়া ও প্রভসিমরান সিং। পাঞ্জাব কিংসের হয়ে দারুণ পারফরম্যান্স করা এই দুই ব্যাটারের পাশাপাশি বল হাতে নজর কাড়া আনশুল কাম্বোজও ডাক পেয়েছেন স্কোয়াডে। আগামী ৯ জুন শুরু হবে ত্রিদেশীয় এই টুর্নামেন্ট। ভারত ‘এ’ দলের সঙ্গে অংশ নেবে শ্রীলঙ্কা ‘এ’ ও আফগানিস্তান ‘এ’ দল। টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে ২১ জুন। ভারত ‘এ’ দল তিলক ভার্মা, প্রিয়ানশ আরিয়া, বৈভব সূর্যবংশী, রিয়ান পরাগ (সহ-অধিনায়ক), আয়ুশ বাদোনি, নিশান্ত সিন্ধু, হার্শ দুবে, সুরিয়ানশ শেডজে, প্রভসিমরান সিং, কুমার কুসার্গ, ভিপরাজ নিগাম, ইয়াশ ঠাকুর, যুধবীর সিং, আনশুল কাম্বোজ, আরশাদ খান।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
নিউইয়র্কে বর্ণাঢ্য আয়োজনে কুষ্টিয়া জেলা সমিতির বার্ষিক বনভোজন অনুষ্ঠিত। ঢাকায় পুরোহিতের ওপর নৃশংস হামলা, মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন সুভাষ দেউরী মানবাধিকার লঙ্ঘনের বিভিন্ন ঘটনার তদন্ত দাবি পেশাজীবী মানবাধিকার পরিষদের রণক্ষেত্র সাতকানিয়া: সশস্ত্র জামায়াত-শিবির কর্মীদের গুলিতে রক্তাক্ত আওয়ামী লীগ কর্মী, এলাকায় তীব্র ক্ষোভ এলসি নিষ্পত্তিতে ডলারের দর বেড়ে ১২৩.৫৫ টাকাঃ দুই সপ্তাহে বেড়েছে ৭০ পয়সা, আমদানি ব্যয় ও মূল্যস্ফীতির নতুন শঙ্কা মানবতাবিরোধী অপরাধের মামলায় ইনুর ১০ বছরের সশ্রম কারাদণ্ড প্রিপেইড মিটারে ভৌতিক বিল কর্তনের অভিযোগ, মধ্যরাতে বিদ্যুতহীনতার ভোগান্তিতে ক্ষুব্ধ গ্রাহকরা হাসিনা সরকার পতনে “সক্রিয় ভূমিকা” রেখেছি: প্রথম আলো সম্পাদক মতিউর রহমান (ভিডিও) ভারতীয় পেঁয়াজের সাথে প্রতিযোগিতায় ন্যায্যমূল্য না পেয়ে দিশেহারা কৃষক, ক্ষোভে পেঁয়াজ ফেলে দিচ্ছেন রাস্তায়-ডোবায় মো-সা-দ এজেন্ট’ বিএনপি নেতা আসলাম চৌধুরীর মনোনয়ন বাতিল সুপ্রিম কোর্টে বিদ্যুতের লোডশেডিং অতিষ্ট যুবকের প্রধানমন্ত্রী ও জায়মাকে কটুক্তি, ফেনীতে যুবক গ্রেফতার হাসপাতাল চালুর দাবিতে সড়ক অবরোধ, নবম দিনে সুনামগঞ্জ মেডিকেল কলেজ শিক্ষার্থীদের আন্দোলন বিশ্বজুড়ে ৯১টি আন্তর্জাতিক সংবাদমাধ্যমের শিরোনামে শেখ হাসিনা: “এ বছরই দেশে ফিরব” কোটচাঁদপুরের ডেপুটি রেঞ্জার শফিকুল ইসলামের বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের একাধিক অভিযোগ ঢাবি স্থাপনার নাম পরিবর্তন: সিনেট অধিবেশন থেকে শিবিরের ওয়াকআউট; পছন্দের নাম ‘শহিদ ওসমান হাদি’ পশ্চিম তীরে ১০০ স্থানে বসতি স্থাপনের পরিকল্পনা করছে দখলদার ইসরাইল জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলের চেষ্টা ট্রাম্পের, যে রায় দিল মার্কিন সুপ্রিম কোর্ট পাকিস্তানে কোচিং সেন্টারের ছাদ ধসে ১৪ শিশু নিহত ভারতীয় ভূখণ্ডে ঢুকে পড়েছে চীনা সেনাবাহিনী জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলের চেষ্টা ট্রাম্পের, যে রায় দিল মার্কিন সুপ্রিম কোর্ট