নতুন পে স্কেলের সম্ভাব্য বেতন গ্রেড প্রকাশ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৩ মে, ২০২৬

নতুন পে স্কেলের সম্ভাব্য বেতন গ্রেড প্রকাশ

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৩ মে, ২০২৬ |
বাংলাদেশে সরকারি চাকরিজীবীদের জন্য বর্তমানে সবচেয়ে বড় খবর এবং প্রতীক্ষার নাম হলো ৯ম জাতীয় পে স্কেল। ১৯৭৩ সালে স্বাধীন বাংলাদেশে প্রথম পে স্কেল জারির পর থেকে ২০১৫ সাল পর্যন্ত মোট আটটি বেতন কাঠামো ঘোষণা করা হয়েছে। নিয়ম অনুযায়ী প্রতি ৫ বছর অন্তর নতুন স্কেল আসার কথা থাকলেও করোনা মহামারি ও বৈশ্বিক অর্থনৈতিক পরিস্থিতির কারণে তা দীর্ঘায়িত হয়েছে। তবে ২০২৬ সালে এসে ৯ম পে স্কেল নিয়ে সরকারি পর্যায়ে ব্যাপক তৎপরতা শুরু হয়েছে। ২০২৬ সালের শুরু থেকেই সরকারি কর্মচারীদের মধ্যে নতুন পে স্কেল নিয়ে ব্যাপক কৌতূহল বিরাজ করছে। বর্তমানে সরকারের উচ্চপর্যায়ে এই প্রস্তাবিত কাঠামোটি নিয়ে চুলচেরা বিশ্লেষণ ও পর্যালোচনা চলছে। সচিবালয় সূত্রে জানা

গেছে, একটি ১০ সদস্যের বিশেষ কমিটি সুপারিশগুলো যাচাই-বাছাই করছে। প্রস্তাবিত ৯ম জাতীয় বেতন স্কেল ২০২৬ (গ্রেড অনুযায়ী তালিকা) নিচে ২০২৬ সালের প্রস্তাবিত জাতীয় বেতন স্কেলের একটি পূর্ণাঙ্গ তালিকা দেওয়া হলো, যা সরকারি কর্মচারীদের মধ্যে ব্যাপক কৌতুহল সৃষ্টি করেছে: গ্রেড বেতন স্কেল (টাকা) ০১ ১,৬০,০০০/- টাকা (নির্ধারিত) ০২ ১,৩২,০০০ – ১,৫৩,০০০ টাকা ০৩ ১,১৩,০০০ – ১,৪৮,৮০০ টাকা ০৪ ১,০০,০০০ – ১,৪২,৪০০ টাকা ০৫ ৮৬,০০০ – ১,৩৯,৭০০ টাকা ০৬ ৭১,০০০ – ১,৩৪,০০০ টাকা ০৭ ৫৮,০০০ – ১,২৬,৮০০ টাকা ০৮ ৪৭,২০০ – ১,১৩,৭০০ টাকা ০৯

৪৫,১০০ – ১,০৮,৮০০ টাকা ১০ ৩২,০০০ – ৭৭,৩০০ টাকা ১১ ২৫,০০০ – ৬০,৫০০ টাকা ১২ ২৪,৩০০ – ৫৮,৭০০ টাকা ১৩ ২৪,০০০ – ৫৮,০০০ টাকা ১৪ ২৩,৫০০ – ৫৬,৮০০ টাকা ১৫ ২২,৮০০ – ৫৫,২০০ টাকা ১৬ ২১,৯০০ – ৫২,৯০০ টাকা ১৭ ২১,৪০০ – ৫১,৯০০ টাকা ১৮ ২১,০০০ – ৫০,৯০০ টাকা ১৯ ২০,৫০০ – ৪৯,৬০০ টাকা ২০ ২০,০০০ – ৪৮,৪০০ টাকা বি:দ্র: এটি একটি প্রস্তাবিত তালিকা মাত্র। সরকারি প্রজ্ঞাপন বা গেজেট প্রকাশিত হলে সেটিই চূড়ান্ত বলে গণ্য হবে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
মার্কিন বাজারে ঝড় তুলেছে চীনের নতুন এআই মডেল নরওয়ের বিপক্ষে জিতবে ব্রাজিল ম্যাচ শেষে ভোজিনিয়াকে কি বলেছিলেন মেসি? বিশ্বকাপে বিশ্বরেকর্ড ফ্রান্স কোচের অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক মারা গেছেন হামের উপসর্গে প্রাণ গেল আরও ৭ শিশুর আটটি যুদ্ধ মিটমাট করেছি, তাও নোবেল পেলাম না: ট্রাম্প নতুন জটিলতায় পে স্কেল, গেজেট কবে? মহাকাশে নতুন স্যাটেলাইট উৎক্ষেপণ করল চীন মালয়েশিয়ায় অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে অভিযান, ১৪৬ বিদেশি আটক প্রবাসীর স্ত্রীকে ১১ দিন আটকে রেখে ধর্ষণের অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে আধিপত্য বিস্তার ও চাঁদাবাজির ঘটনায় জামায়াত-বিএনপির সংঘর্ষে রণক্ষেত্র গুলিস্তান ১৪ ঘণ্টার ব্যবধানে ২ লাশ: আনোয়ারায় গৃহবধূ ও জেলের রহস্যজনক মৃত্যু ধানমণ্ডি ৩২ নম্বরের ভাঙচুর ও নাশকতার দায় স্বীকার ছাত্রদলের সারাদেশে আওয়ামী লীগের পার্টি অফিস গুঁড়িয়ে দিয়েছিলাম, ছাত্রদল সভাপতি রাকিবের স্বীকারোক্তি যুক্তরাষ্ট্র আমাদের পরীক্ষিত বন্ধু, আমেরিকার স্বাধীনতা দিবসে উচ্ছ্বসিত মন্তব্য জামায়াত আমিরের মাদ্রাসাছাত্রকে বছরজুড়ে শিক্ষক ও ৩ ছাত্রের ধর্ষণ: ‘ইসলামের স্বার্থে’ আপোস মীমাংসায় অভিভাবকদের সম্মতি ফুটপাতে মানসিক ভারসাম্যহীন নারীকে ধর্ষণ, বিএনপিকর্মী ল্যাংড়া খোকন পলাতক তুরাগ হত্যাকাণ্ড: বিবিসি বাংলার অনুসন্ধানে উঠে এলো লীগ কর্মীদের নির্মমভাবে হত্যার আরও বিশদ তথ্য জুলাই সিডিআই বলায় শাওনের বিরুদ্ধে থানায় অভিযোগ, নাম আছে মাহিরও