সুখবর পেলেন শান্ত-নাহিদরা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৩ মে, ২০২৬

সুখবর পেলেন শান্ত-নাহিদরা

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৩ মে, ২০২৬ |
মিরপুর টেস্টে পাকিস্তানের বিপক্ষে ব্যাট হাতে দুর্দান্ত পারফরম্যান্স করেছেন বাংলাদেশ দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। আর বোলিংয়ে আগুন ঝরিয়েছেন তরুণ পেসার নাহিদ রানা। নাজমুল হোসেন শান্ত, নাহিদ রানা, মুমিনুল হক সৌরভ ও মুশফিকুর রহিমদের নান্দনিক পারফরম্যান্সে পাকিস্তানের বিপক্ষে ঘরের মাঠে টেস্ট জয়ের ইতিহাস গড়ল বাংলাদেশ। সদ্য শেষ হওয়া টেস্টে দারুণ পারফরম্যান্সে সুখবর পেলেন শান্ত-নাহিদরা। অধিনায়ক শান্ত প্রথম ইনিংসে সেঞ্চুরি করার পর দ্বিতীয় ইনিংসে ৮৭ রান করেন। দুই ইনিংসে ১৮৮ রান করে ম্যাচসেরা হওয়ার পাশাপাশি আইসিসি র‌্যাংকিংয়ে ১৬ ধাপ এগিয়েছেন বাংলাদেশ দলের অধিনায়ক। ৬৪৯ রেটিং পয়েন্ট নিয়ে দেশের হয়ে সেরা এবং সবমিলে ২৪ নম্বর পরিজশনে আছেন শান্ত। ব্যাটসম্যানদের র‌্যাংকিংয়ে বড় লাফ দিয়েছেন মুমিনুল

হক। দুই ইনিংসেই ফিফটির দেখা পাওয়া এই ব্যাটার এগিয়েছেন ১২ ধাপ। বর্তমানে তার অবস্থান ৩৫ নম্বরে। এছাড়া দুই ধাপ এগিয়ে ২৬ নম্বরে আছেন মুশফিকুর রহিম। আর মাহমুদুল হাসান জয় ৬ ধাপ, সাদমান ইসলাম ৪ ধাপ ও মেহেদী হাসান মিরাজ এক ধাপ পিছিয়েছেন। এদিকে বাংলাদেশের জয়ের বড় ভূমিকা রেখেছিল চতুর্থ ইনিংসে নাহিদ রানার নেওয়া ফাইফার। প্রথম বাংলাদেশি পেসার হিসেবে চতুর্থ ইনিংসে ৫টি উইকেট নিয়েছেন তিনি। টেস্ট বোলিং র‌্যাংকিংয়ে এই তরুণ পেসার ৫ ধাপ এগিয়ে আছেন ৬৪ নম্বরে। আর তাইজুল তিন ধাপ এগিয়ে ১৩ নম্বরে উঠে এসেছেন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
নিউইয়র্কে বর্ণাঢ্য আয়োজনে কুষ্টিয়া জেলা সমিতির বার্ষিক বনভোজন অনুষ্ঠিত। ঢাকায় পুরোহিতের ওপর নৃশংস হামলা, মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন সুভাষ দেউরী মানবাধিকার লঙ্ঘনের বিভিন্ন ঘটনার তদন্ত দাবি পেশাজীবী মানবাধিকার পরিষদের রণক্ষেত্র সাতকানিয়া: সশস্ত্র জামায়াত-শিবির কর্মীদের গুলিতে রক্তাক্ত আওয়ামী লীগ কর্মী, এলাকায় তীব্র ক্ষোভ এলসি নিষ্পত্তিতে ডলারের দর বেড়ে ১২৩.৫৫ টাকাঃ দুই সপ্তাহে বেড়েছে ৭০ পয়সা, আমদানি ব্যয় ও মূল্যস্ফীতির নতুন শঙ্কা মানবতাবিরোধী অপরাধের মামলায় ইনুর ১০ বছরের সশ্রম কারাদণ্ড প্রিপেইড মিটারে ভৌতিক বিল কর্তনের অভিযোগ, মধ্যরাতে বিদ্যুতহীনতার ভোগান্তিতে ক্ষুব্ধ গ্রাহকরা হাসিনা সরকার পতনে “সক্রিয় ভূমিকা” রেখেছি: প্রথম আলো সম্পাদক মতিউর রহমান (ভিডিও) ভারতীয় পেঁয়াজের সাথে প্রতিযোগিতায় ন্যায্যমূল্য না পেয়ে দিশেহারা কৃষক, ক্ষোভে পেঁয়াজ ফেলে দিচ্ছেন রাস্তায়-ডোবায় মো-সা-দ এজেন্ট’ বিএনপি নেতা আসলাম চৌধুরীর মনোনয়ন বাতিল সুপ্রিম কোর্টে বিদ্যুতের লোডশেডিং অতিষ্ট যুবকের প্রধানমন্ত্রী ও জায়মাকে কটুক্তি, ফেনীতে যুবক গ্রেফতার হাসপাতাল চালুর দাবিতে সড়ক অবরোধ, নবম দিনে সুনামগঞ্জ মেডিকেল কলেজ শিক্ষার্থীদের আন্দোলন বিশ্বজুড়ে ৯১টি আন্তর্জাতিক সংবাদমাধ্যমের শিরোনামে শেখ হাসিনা: “এ বছরই দেশে ফিরব” কোটচাঁদপুরের ডেপুটি রেঞ্জার শফিকুল ইসলামের বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের একাধিক অভিযোগ ঢাবি স্থাপনার নাম পরিবর্তন: সিনেট অধিবেশন থেকে শিবিরের ওয়াকআউট; পছন্দের নাম ‘শহিদ ওসমান হাদি’ পশ্চিম তীরে ১০০ স্থানে বসতি স্থাপনের পরিকল্পনা করছে দখলদার ইসরাইল জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলের চেষ্টা ট্রাম্পের, যে রায় দিল মার্কিন সুপ্রিম কোর্ট পাকিস্তানে কোচিং সেন্টারের ছাদ ধসে ১৪ শিশু নিহত ভারতীয় ভূখণ্ডে ঢুকে পড়েছে চীনা সেনাবাহিনী জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলের চেষ্টা ট্রাম্পের, যে রায় দিল মার্কিন সুপ্রিম কোর্ট