আলুটিলা পাহাড় ইসলামীকরণ: পর্যটন স্থানে জমি দখলের করে ধর্মীয় স্থাপনা নির্মাণ; জেলা প্রশাসকের সায় – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১২ মে, ২০২৬

আলুটিলা পাহাড় ইসলামীকরণ: পর্যটন স্থানে জমি দখলের করে ধর্মীয় স্থাপনা নির্মাণ; জেলা প্রশাসকের সায়

ডেস্ক নিউজ
আপডেটঃ ১২ মে, ২০২৬ |
খাগড়াছড়ির দর্শনীয় আলুটিলা পাহাড়ে মাল্টিপারপাস কমপ্লেক্সের নামে মসজিদ নির্মাণের কাজ চলছে। এ নিয়ে স্থানীয় পাহাড়ি জনগোষ্ঠীসহ বিভিন্ন মহলে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অনেকে এটিকে পর্যটন এলাকায় অপ্রয়োজনীয় ধর্মীয় আগ্রাসন বলে অভিহিত করছেন। গত ১০ মে রবিবার খাগড়াছড়ি জেলা প্রশাসক মো. আনোয়ার সাদাত বলেছেন, আলুটিলা পর্যটন কেন্দ্রে যা নির্মাণ করা হচ্ছে তা একটি মাল্টিপারপাস কমপ্লেক্স। তিনি সরাসরি মসজিদ নির্মাণের কথা স্বীকার না করে বলেন, এই কমপ্লেক্সে নামাজের স্থানও থাকবে। তবে এই বক্তব্য পর্যটন স্থানে মসজিদ নির্মাণের যৌক্তিকতা নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে। পার্বত্য চট্টগ্রামে পর্যটন জেলা পরিষদের এখতিয়ারভুক্ত বিষয় হলেও জেলা প্রশাসন জেলা পরিষদকে পাশ কাটিয়ে ভূমি অধিগ্রহণ করে প্রকল্প বাস্তবায়ন

করছে। যে জমিতে এই কমপ্লেক্স নির্মাণ করা হচ্ছে, সেটি ছিল সাবেক সংসদ সদস্য যতীন্দ্র লাল ত্রিপুরার ছেলে অপু ত্রিপুরার। সেখানে তার আমবাগান ছিল বলে জানা যায়। আওয়ামী লীগ সরকারের পতনের পরে খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি’র জায়গায় মসজিদ নির্মান করে জায়গা দখলের চেষ্টা করছে একদল অসাধু গোষ্ঠি। পর্যটন বিশেষজ্ঞ ও স্থানীয়দের মতে, পর্যটন কেন্দ্র কোনো ধর্মীয় প্রতিষ্ঠান নয়। মানুষ সেখানে বিনোদন, প্রকৃতি উপভোগ ও শিক্ষার জন্য যায়, ধর্মচর্চার জন্য নয়। অথচ সারাদেশে সরকারি অর্থায়নে ৫৬০টি মডেল মসজিদ ও ইসলামিক কেন্দ্র নির্মিত হয়েছে এবং প্রতিটি গ্রাম-মহল্লায় একাধিক মসজিদ রয়েছে। এমন প্রেক্ষাপটে পর্যটন স্থানগুলোতে মসজিদ নির্মাণের প্রয়োজনীয়তা নিয়ে অনেকেই প্রশ্ন তুলছেন।

স্থানীয় পাহাড়ি জনগোষ্ঠীর অভিযোগ, আলুটিলাসহ বিভিন্ন পর্যটন স্থানে এ ধরনের নির্মাণ স্থানীয় সংস্কৃতি, ধর্মীয় বিশ্বাস, আচার-ঐতিহ্য ও প্রথাকে উপেক্ষা করে চলছে। এটিকে তারা সাংস্কৃতিক ও ধর্মীয় আগ্রাসন হিসেবে দেখছেন। সম্প্রতি আলুটিলা থেকে পাহাড়ি (ত্রিপুরা) দোকানদারদের উচ্ছেদের নোটিশ দেওয়া হয়েছিল, যা পরে স্থগিত করা হয়। অথচ একই স্থানে অস্থানীয় বাঙালিদের দোকান খোলার অনুমতি দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে। পার্বত্য অঞ্চলে পর্যটন ব্যবস্থাপনায় স্থানীয়দের নিয়ন্ত্রণ ও অংশগ্রহণ খুবই কম। ফলে পর্যটনের সুফল স্থানীয় জনগণের কাছে পৌঁছাচ্ছে না, বরং তাদের উচ্ছেদ ও সাংস্কৃতিক পরিবর্তনের অভিযোগ বাড়ছে। বান্দরবানসহ অন্যান্য এলাকায়ও এমন প্রবণতা পরিলক্ষিত হচ্ছে। স্থানীয় সেনসিটিভিটি উপেক্ষা করে পর্যটন বিকাশ করলে তা দীর্ঘমেয়াদে স্থানীয়দের

মধ্যে ক্ষোভ ও প্রতিরোধ সৃষ্টি করতে পারে বলে সংশ্লিষ্টরা সতর্ক করে দিয়েছেন। আলুটিলা পাহাড়ে মসজিদসহ মাল্টিপারপাস কমপ্লেক্স নির্মাণের যৌক্তিকতা নিয়ে জনমনে প্রশ্ন থেকেই যাচ্ছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ইউটিউবে আসছে দৃষ্টিনন্দন ফিচার মেসিকে নিয়েই কেপ ভার্দের বিপক্ষে মাঠে নামছে আর্জেন্টিনা রাজধানীতে একদিনে গ্রেপ্তার ৪২৪ ভোটার হওয়ার সময় বাড়ল লক্ষ্যমাত্রা ছাড়িয়ে ব্যাংক থেকে সরকারের ঋণ দাঁড়াল ১ লাখ ৩১ হাজার কোটি টাকায় ‘বিবেক কাজ করেনি’, এইচএসসি পরীক্ষা চলাকালে বিদ্যালয়ে মদ্যপান-মাতলামির পর প্রধান শিক্ষকের ভাষ্য শেখ হাসিনা সরকারের স্থাপিত ঘোড়াশাল-পলাশ সার কারখানায় প্রথম বছরেই মুনাফা ২৩৩ কোটি টাকা সরকারের দাবি ‘ছাড় দেওয়া হয়েছে’, কিন্তু বাজারে কমেনি নিত্যপণ্যের দাম: ওষ্ঠাগত সাধারণ মানুষের প্রাণ লক্ষ্যমাত্রা থেকে ৭ বিলিয়ন ডলার পিছিয়ে শেষ হলো রপ্তানির বছর রোনালদো ও রামোসের গোলে ক্রোয়েশিয়াকে হারিয়ে শেষ ষোলোতে পর্তুগাল “জুলাই আন্দোলন পরিকল্পিত ডিজাইন ছিল, যেখানে স্নাইপার ব্যবহার করা হয়েছে”— বিএনপির সাংসদ নিলোফার চৌধুরী মনি “প্রতিটি ফোঁটা রক্তের হিসেব নিতে হবে, সেইভাবে প্রস্তুত হও”— নিপীড়িত নেতাকর্মীদের উদ্দেশ্যে শেখ হাসিনা গ্যাসের অভাবে বন্ধ ৫৫০ কারখানা, ঝুলে আছে নতুন ১৮০০ আবেদন রাঙামাটিতে ৩ হাজার ইয়াবাসহ গণ অধিকার পরিষদের জেলা সহসভাপতি গ্রেপ্তার মাদক সিন্ডিকেটের হোতাকে ছাড়াতে থানায় যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতারা জাবিতে গোপনে ছাত্রীদের ছবি তুলতে গিয়ে ধৃত যুবদল নেতা মুচলেকায় মুক্ত, গাড়ি থেকে উদ্ধার মাদক গ্যাস সংকটে বিপর্যস্ত জামালপুর অর্থনৈতিক অঞ্চল: ২০ কোটি ডলারের বিনিয়োগ ঝুঁকিতে আর্জেন্টিনা বনাম কেপ ভার্দে: কিছু জরুরি তথ্য ‘দেশে এখন পক্ষ দুটি- মুক্তিযুদ্ধের পক্ষে অথবা বিপক্ষে’, অবস্থান স্পষ্ট করার আহ্বান মিথিলা ফারজানার ‘মৃত্যুর ভয় দেখিয়ে লাভ নেই, গাজীপুরে শেখ হাসিনার আইন চলবে’