চট্টগ্রামে বেপরোয়া শিবির-সাজ্জাদের বাহিনী: ২৪ ঘণ্টার মধ্যে ৫০ লাখ টাকা না দিলে শরীর ঝাঁজরা করে দেওয়ার হুমকি – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১২ মে, ২০২৬

চট্টগ্রামে বেপরোয়া শিবির-সাজ্জাদের বাহিনী: ২৪ ঘণ্টার মধ্যে ৫০ লাখ টাকা না দিলে শরীর ঝাঁজরা করে দেওয়ার হুমকি

ডেস্ক নিউজ
আপডেটঃ ১২ মে, ২০২৬ |
“শরীরে এমনভাবে গুলি করা হবে, পরিবার গুণেও শেষ করতে পারবে না।”— দুর্ধর্ষ এক সন্ত্রাসীর এমন হাড়হিম করা অডিও বার্তা এখন ঘুরে বেড়াচ্ছে চট্টগ্রামজুড়ে। বাংলা টিভির জ্যেষ্ঠ প্রতিবেদক এবং জন্মাষ্টমী উদযাপন পরিষদের কেন্দ্রীয় ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক বিপ্লব দে পার্থকে টার্গেট করেছে বিদেশে পলাতক ছাত্রশিবিরের কিলার শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ আলীর দুর্ধর্ষ ক্যাডার মোবারক হোসেন ওরফে ইমন। চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসীদের কয়েকজন ৫০ লাখ টাকা চাঁদা না দিলে আগামী ২৪ ঘণ্টার মধ্যে তাকে গুলি করে হত্যার আল্টিমেটাম দেওয়া হয়েছে। ৯ই মে শনিবার বিকেলে বিদেশি একটি হোয়াটসঅ্যাপ নম্বর থেকে ফোন আসে সাংবাদিক বিপ্লবের কাছে। নিজেকে শিবিরের শীর্ষ সন্ত্রাসী বড় সাজ্জাদের সহযোগী পরিচয় দিয়ে ইমন সরাসরি ৫০ লাখ টাকা

দাবি করেন। টাকা দিতে অস্বীকৃতি জানালে শুরু হয় অকথ্য গালিগালাজ ও প্রাণনাশের হুমকি। অস্ত্রধারী শীর্ষ সন্ত্রাসী রায়হান হোয়াটসঅ্যাপে পাঠানো অডিও বার্তায় ইমন বলেন, “গুলি মানুষ চেনে না। যা করার ২৪ ঘণ্টার মধ্যে করতে হবে, নয়তো বোলতার বাসা বানিয়ে ফেলব।” পুলিশের নথিপত্র অনুযায়ী, মোবারক হোসেন ইমন এক ভয়ংকর শুটার। তিনি ফটিকছড়ির কাঞ্চননগরের বাসিন্দা। গত বছর (২০২৫ সাল) বাকলিয়ায় জোড়া খুন এবং পতেঙ্গায় ঢাকাইয়া আকবর হত্যাসহ অন্তত ৭টি চাঞ্চল্যকর মামলার আসামি তিনি। গোয়েন্দা তথ্য বলছে, ইমনের হাতে সবসময় অন্তত ১৫-২০টি আধুনিক অস্ত্র থাকে এবং তিনি অস্ত্র চালনায় অত্যন্ত দক্ষ। বর্তমানে কারাবন্দী ‘ছোট সাজ্জাদের’ অবর্তমানে বড় সাজ্জাদের হয়ে চট্টগ্রামের আন্ডারওয়ার্ল্ড নিয়ন্ত্রণ করছেন এই ইমন ও তার সহযোগী

রায়হান। চাঁদার দাবিতে এভাবে প্রকাশ্যে অস্ত্র হাতে দাপিয়ে বেড়ায় চট্টগ্রামের সন্ত্রাসীরা এ ঘটনায় সাংবাদিক বিপ্লব দে পার্থ নগরের কোতোয়ালি থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। তিনি বলেন, “প্রথমে চাঁদা চাওয়া হয়, এরপর শুরু হয় মৃত্যুর হুমকি। ২৪ ঘণ্টার সময়সীমা বেঁধে দেওয়ায় পরিবার নিয়ে চরম নিরাপত্তাহীনতায় ভুগছি।” কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফতাব উদ্দিন জানিয়েছেন, বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে তদন্ত করা হচ্ছে। তবে বড় সাজ্জাদের বাহিনীর প্রায় ৫০ জন শুটার ও সহযোগীর নাগাল পেতে পুলিশ হিমশিম খাচ্ছে বলে অভিযোগ রয়েছে। ইমন ও রায়হান দীর্ঘদিন ধরে নগরীর বিভিন্ন ব্যক্তিকে হুমকি দিয়ে আসলেও এখনো তাদের গ্রেপ্তার করা সম্ভব হয়নি। চট্টগ্রামের আন্ডারওয়ার্ল্ড > ক্ষমতার দ্বন্দ্বে মরিয়া বিএনপি-জামায়াতের শীর্ষ সন্ত্রাসীরা:

বাড়ছে অত্যাধুনিক অস্ত্রের মজুদ: পর্ব-১ চট্টগ্রামের আন্ডারওয়ার্ল্ড > সক্রিয় দুই প্রজন্মের শীর্ষ সন্ত্রাসীদের তালিকা এবং ইতিহাস: শেষ পর্ব পুলিশের দাবি পলাতক, বিএনপির প্রচারণার মঞ্চে সক্রিয় ৮ খুনের আসামি শীর্ষ সন্ত্রাসী রায়হান চট্টগ্রামে চাঁদা না পেয়ে দিনেদুপুরে ব্যবসায়ীর বাড়িতে শিবির সাজ্জাদের অনুসারীদের গুলি গোপনে চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ছোট সাজ্জাদ ও তার স্ত্রী তামান্নার জামিন পুলিশি পাহারার মধ্যেই চাঁদার দাবিতে আওয়ামী লীগ নেতা-ব্যবসায়ীর বাড়িতে দ্বিতীয় দফা গুলিবর্ষণ চট্টগ্রামে বাড়ি নির্মাণ, ব্যবসা বা জমি বেচাকেনায় দিতে হয় কোটি টাকা, পৌঁছে যায় অস্ত্রধারীরা

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ইউটিউবে আসছে দৃষ্টিনন্দন ফিচার মেসিকে নিয়েই কেপ ভার্দের বিপক্ষে মাঠে নামছে আর্জেন্টিনা রাজধানীতে একদিনে গ্রেপ্তার ৪২৪ ভোটার হওয়ার সময় বাড়ল লক্ষ্যমাত্রা ছাড়িয়ে ব্যাংক থেকে সরকারের ঋণ দাঁড়াল ১ লাখ ৩১ হাজার কোটি টাকায় ‘বিবেক কাজ করেনি’, এইচএসসি পরীক্ষা চলাকালে বিদ্যালয়ে মদ্যপান-মাতলামির পর প্রধান শিক্ষকের ভাষ্য শেখ হাসিনা সরকারের স্থাপিত ঘোড়াশাল-পলাশ সার কারখানায় প্রথম বছরেই মুনাফা ২৩৩ কোটি টাকা সরকারের দাবি ‘ছাড় দেওয়া হয়েছে’, কিন্তু বাজারে কমেনি নিত্যপণ্যের দাম: ওষ্ঠাগত সাধারণ মানুষের প্রাণ লক্ষ্যমাত্রা থেকে ৭ বিলিয়ন ডলার পিছিয়ে শেষ হলো রপ্তানির বছর রোনালদো ও রামোসের গোলে ক্রোয়েশিয়াকে হারিয়ে শেষ ষোলোতে পর্তুগাল “জুলাই আন্দোলন পরিকল্পিত ডিজাইন ছিল, যেখানে স্নাইপার ব্যবহার করা হয়েছে”— বিএনপির সাংসদ নিলোফার চৌধুরী মনি “প্রতিটি ফোঁটা রক্তের হিসেব নিতে হবে, সেইভাবে প্রস্তুত হও”— নিপীড়িত নেতাকর্মীদের উদ্দেশ্যে শেখ হাসিনা গ্যাসের অভাবে বন্ধ ৫৫০ কারখানা, ঝুলে আছে নতুন ১৮০০ আবেদন রাঙামাটিতে ৩ হাজার ইয়াবাসহ গণ অধিকার পরিষদের জেলা সহসভাপতি গ্রেপ্তার মাদক সিন্ডিকেটের হোতাকে ছাড়াতে থানায় যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতারা জাবিতে গোপনে ছাত্রীদের ছবি তুলতে গিয়ে ধৃত যুবদল নেতা মুচলেকায় মুক্ত, গাড়ি থেকে উদ্ধার মাদক গ্যাস সংকটে বিপর্যস্ত জামালপুর অর্থনৈতিক অঞ্চল: ২০ কোটি ডলারের বিনিয়োগ ঝুঁকিতে আর্জেন্টিনা বনাম কেপ ভার্দে: কিছু জরুরি তথ্য ‘দেশে এখন পক্ষ দুটি- মুক্তিযুদ্ধের পক্ষে অথবা বিপক্ষে’, অবস্থান স্পষ্ট করার আহ্বান মিথিলা ফারজানার ‘মৃত্যুর ভয় দেখিয়ে লাভ নেই, গাজীপুরে শেখ হাসিনার আইন চলবে’