বাঁশখালীতে কৃষকের ধান কেটে মাড়াই করে ঘরে তুলে দিয়ে প্রশংসায় ভাসছেন ছাত্রলীগের নেতাকর্মীরা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৮ মে, ২০২৬

বাঁশখালীতে কৃষকের ধান কেটে মাড়াই করে ঘরে তুলে দিয়ে প্রশংসায় ভাসছেন ছাত্রলীগের নেতাকর্মীরা

ডেস্ক নিউজ
আপডেটঃ ৮ মে, ২০২৬ |
কেন্দ্রীয় ছাত্রলীগের নির্দেশনায় ধান কাটার মৌসুমে অসহায় কৃষকদের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ ছাত্রলীগের চট্টগ্রাম দক্ষিণ ও বাঁশখালী উপজেলার নেতাকর্মীরা। আজ ৭ই মে, বৃহস্পতিবার সকাল থেকে উপজেলার বিভিন্ন এলাকায় কৃষকের ধান কেটে তা মাড়াই করে ঘরে পৌঁছে দেওয়ার কর্মসূচি পালন করেন তারা। তীব্র রোদ ও শ্রমিক সংকটের কারণে বিপাকে পড়া স্থানীয় কয়েকজন কৃষকের পাশে দাঁড়াতে আজ সকালে কাস্তে হাতে মাঠে নামেন ছাত্রলীগের একদল নেতাকর্মী। কোনো প্রতিদান ছাড়াই তারা দিনভর কৃষকের জমির পাকা ধান কাটেন এবং নিজ কাঁধে করে সেই ধান কৃষকের আঙিনায় পৌঁছে দেন। বর্তমানে সংগঠনটি রাজনৈতিকভাবে ‘নিষিদ্ধ’ ঘোষিত হলেও জনকল্যাণমূলক কাজে তাদের সক্রিয় উপস্থিতি এলাকায় আলোচনার জন্ম দিয়েছে। ধান কাটা কর্মসূচি শেষে বাঁশখালী উপজেলা ছাত্রলীগ

নেতা মুহাম্মদ বোরহান উদ্দিন বলেন, “ছাত্রলীগের মূলমন্ত্রই হলো শিক্ষার পাশাপাশি মানুষের সেবা করা। অসহায় কৃষকের মুখে হাসি ফোটানোই আমাদের সার্থকতা। কেন্দ্রীয় নির্দেশনায় আমরা এই কাজ করছি।” তিনি বলেন, “অতীতেও ছাত্রলীগ বিপদে-আপদে সাধারণ মানুষের পাশে ছিল, বর্তমানেও আছে এবং ভবিষ্যতেও আমরা যেকোনো দুর্যোগে মানুষের সেবায় নিয়োজিত থাকবো।” শ্রমিক সংকটের এই সময়ে ছাত্রলীগের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন, সুবিধাভোগী কৃষকরা। তারা জানান, সময়মতো ধান ঘরে তুলতে না পারলে বড় ক্ষতির আশঙ্কা ছিল, কিন্তু ছাত্রলীগের তরুণরা এসে সেই বিপদ থেকে তাদের রক্ষা করেছেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সংশ্লিষ্ট প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে বা পরিস্থিতির তোয়াক্কা না করেই ছাত্রলীগের এই জনহিতকর কার্যক্রমে প্রশংসা করে সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন অনেকেই।

নেতাকর্মীরাও জানান, তারা কেবল মানবিক দায়িত্ববোধ থেকেই এ কাজ সম্পন্ন করেছেন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
প্রবাসীর স্ত্রীকে ১১ দিন আটকে রেখে ধর্ষণের অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে আধিপত্য বিস্তার ও চাঁদাবাজির ঘটনায় জামায়াত-বিএনপির সংঘর্ষে রণক্ষেত্র গুলিস্তান ১৪ ঘণ্টার ব্যবধানে ২ লাশ: আনোয়ারায় গৃহবধূ ও জেলের রহস্যজনক মৃত্যু ধানমণ্ডি ৩২ নম্বরের ভাঙচুর ও নাশকতার দায় স্বীকার ছাত্রদলের সারাদেশে আওয়ামী লীগের পার্টি অফিস গুঁড়িয়ে দিয়েছিলাম, ছাত্রদল সভাপতি রাকিবের স্বীকারোক্তি যুক্তরাষ্ট্র আমাদের পরীক্ষিত বন্ধু, আমেরিকার স্বাধীনতা দিবসে উচ্ছ্বসিত মন্তব্য জামায়াত আমিরের মাদ্রাসাছাত্রকে বছরজুড়ে শিক্ষক ও ৩ ছাত্রের ধর্ষণ: ‘ইসলামের স্বার্থে’ আপোস মীমাংসায় অভিভাবকদের সম্মতি ফুটপাতে মানসিক ভারসাম্যহীন নারীকে ধর্ষণ, বিএনপিকর্মী ল্যাংড়া খোকন পলাতক তুরাগ হত্যাকাণ্ড: বিবিসি বাংলার অনুসন্ধানে উঠে এলো লীগ কর্মীদের নির্মমভাবে হত্যার আরও বিশদ তথ্য জুলাই সিডিআই বলায় শাওনের বিরুদ্ধে থানায় অভিযোগ, নাম আছে মাহিরও তারেক রহমান: বিচারের নামে কারো প্রতি যেন ‘অবিচার’ করা না হয় সোনাগাজীতে যুবদল নেতার নেতৃত্বে অর্ধকোটি টাকার মাছবোঝাই ট্রাক ছিনতাই ইউরোপজুড়ে তাপপ্রবাহের তাণ্ডব, তিন দেশে প্রাণ গেল ৩৭০০ মানুষের বিচারকের বাড়ি থেকে ১৯ লাখ টাকার সোনাসহ মামালাল চুরি: বিএনপির ২ নেতাসহ গ্রেপ্তার ৫ জুলাই চেতনা নিয়ে ব্যবসা, যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী খামেনির জানাজায় যোদ দিলে সহায়তা বন্ধের হুমকি মার্কিন যুক্তরাষ্ট্রের গুলিস্তানে বিএনপি-জামায়াত সংঘর্ষ, ছুরিকাঘাতে জামায়াত নেতা আহত ট্রাম্পের বক্তব্যজুড়ে ‘কমিউনিস্ট হুমকি’ সাগরে সুস্পষ্ট লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত ‘১০ ঘণ্টার অপেক্ষাও কিছু নয়’, খামেনিকে শেষ বিদায় জানাতে তেহরানে মানুষের ঢল