থমকে গেছে এমআরটির উন্নয়নমূলক কাজ, বারিধারা-নতুনবাজার এলাবাসীর ভোগান্তি চরমে – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৭ মে, ২০২৬

থমকে গেছে এমআরটির উন্নয়নমূলক কাজ, বারিধারা-নতুনবাজার এলাবাসীর ভোগান্তি চরমে

ডেস্ক নিউজ
আপডেটঃ ৭ মে, ২০২৬ |
রাজধানীর নতুনবাজার, ভাটারা ও বারিধারা এলাকাজুড়ে এখন চলছে মাস র‍্যাপিড ট্রানজিট বা এমআরটি লাইন-১ ও লাইন-৫-এর ইউটিলিটি স্থানান্তরের ব্যাপক কাজ। দেশের ইতিহাসে সবচেয়ে বড় নগর গণপরিবহন পরিকল্পনার অংশ হিসেবে শুরু হওয়া এই নির্মাণকাজ ভবিষ্যতের ঢাকাকে বদলে দেওয়ার প্রতিশ্রুতি বহন করলেও বর্তমানে এলাকাবাসীর জন্য তা যেন এক অসহ্য দুর্ভোগের নাম। গুরুত্বপূর্ণ সড়কগুলো দীর্ঘদিন ধরে কাটা থাকায় একদিকে যান চলাচল বিপর্যস্ত, অন্যদিকে রুটি-রুজির পথ বন্ধ হয়ে যাচ্ছে এলাকার শত শত ব্যবসায়ীর। সরেজমিনে ঘুরে দেখা গেছে, নদ্দা থেকে নতুনবাজারগামী প্রধান সড়কে কোকা-কোলা পয়েন্ট পেরিয়ে বারিধারার বাইরোডের বিশাল একটি অংশ কার্যত অচল হয়ে পড়েছে। ১০০ ফিট মাদানি এভিনিউ, নতুনবাজার-সংলগ্ন সড়ক, ভাটারা থানার সামনের রাস্তা, ডিপিডিসি অফিসের সামনের এলাকা

— সর্বত্রই চলছে ইউটিলিটি স্থানান্তর ও রাস্তা কাটার কাজ। ভাঙাচোরা রাস্তায় প্রতিদিন যানজট লাগছে, উড়ছে ধুলাবালির ঘন মেঘ, বৃষ্টি হলে কাদায় একাকার হয়ে যাচ্ছে গোটা এলাকা। এই নিত্যদিনের দুর্ভোগ এখন এলাকার যাত্রী ও পথচারীদের জীবনের অংশ হয়ে দাঁড়িয়েছে। সবচেয়ে বেশি মার খাচ্ছেন সড়কের পাশের ব্যবসায়ীরা। বারিধারা জে ব্লকের এক রেস্টুরেন্ট ব্যবসায়ী জানান, রাস্তা কাটার আগে শুধু বিকেলবেলায় যত টাকার নাশতা বিক্রি হতো, এখন চব্বিশ ঘণ্টা রেস্টুরেন্ট খোলা রেখেও সেই বিক্রির ধারেকাছে পৌঁছানো যাচ্ছে না। নাম প্রকাশে অনিচ্ছুক এই ব্যবসায়ী ক্ষোভের সঙ্গে বলেন, “রেস্টুরেন্টের সামনে যদি গাড়ি দাঁড়াতে না পারে, তাহলে মানুষ কীভাবে খেতে আসবে! গাড়ি দাঁড়াতে পারলে ক্রেতা পাওয়া যেত। আল্লাহ জানেন

কবে এই অবস্থা থেকে আমরা রক্ষা পাব!” একই সড়কে অবস্থিত গুলশান ফার্নিচারের শোরুমে গিয়ে দেখা গেল, ম্যানেজার ও কর্মচারীরা সোফায় বসে অলস সময় পার করছেন — কোনো ক্রেতার দেখা নেই। শোরুমের ম্যানেজার সোহেল আহমেদ হতাশার সুরে বলেন, “ব্যবসা লাটে উইট্টা গেছে। শোরুম ভাড়া আড়াই লাখ টাকা। অথচ কোনো ক্রেতা নাই। মালিক লস দিতে দিতে ক্লান্ত। এটা ছিল ব্যবসার একটা ভালো পয়েন্ট। কিন্তু রাস্তা কাটার পর সব শেষ। এই রাস্তার সব দোকানের একই অবস্থা।” মূল সড়কের পাশের গলিতে বারিধারা ৩ নম্বর সড়কে ইব্রাহিম ইলেকট্রিকের মালিক ইব্রাহিম খলিল জানান, মানুষ এদিকে আসার পথই খুঁজে পাচ্ছেন না। তিনি বলেন, “মানুষ তো এদিকে আসতেই পারতেছে না। কেনাবেচা কোত্থেকে

হইবো! অনেকে রাস্তাই বুঝতেছে না, কোন দিক দিয়া ঢুকবো। টাকা খরচ করে কেউ কি এত ঘুরে খুঁজে খুঁজে দোকানে আসবে? দ্রুত কাজটা শেষ হইলে ভালো হয়।” কেন এই শম্বুক গতি? বিভিন্ন সংস্থার সমন্বয়হীনতা প্রকল্পসংশ্লিষ্ট কর্মকর্তারা জানাচ্ছেন, একই এলাকায় ঢাকা মাস ট্রানজিট কম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) অধীনে এমআরটি লাইন-১ ও লাইন-৫-এর কাজ একসঙ্গে চলায় পরিস্থিতি জটিল হয়ে উঠেছে। এমআরটি-১-এর প্রকল্প পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) মো. সারওয়ার উদ্দীন খান বলেন, এই অংশে একাধিক জটিল ইউটিলিটি সংযোগের কাজ একসঙ্গে চলমান থাকায় সময় লাগছে। বারিধারার বাইরোড এখনো ব্যবহারের উপযোগী না করতে পারার কারণ ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলেন, “বারিধারা এলাকার যে বাইরোডটি এখনো ব্যবহারোপযোগী করা যায়নি, সেখানে ড্রেনেজ পাইপ

বসানোর কাজ আংশিক সম্পন্ন হয়েছে এবং আরো একটি অংশে পাইপ স্থাপন বাকি রয়েছে, বিশেষ করে থাইল্যান্ড এম্ব্যাসির সামনের অংশে। এই কাজ শেষ হওয়ার পর ডেসকোর ১৩২ কেভি বিদ্যুৎ লাইন ওই অংশ দিয়ে নেওয়া হবে, যা মেইন রোড ক্রস করে অন্য পাশে ১৩২ কেভির বিদ্যমান লাইনের সঙ্গে সংযুক্ত হবে।” এছাড়া এমআরটি লাইন-১ ও লাইন-৫-এর মধ্যে অবকাঠামোগত সমন্বয় করতে হচ্ছে, যা কাজটিকে আরও জটিল করে তুলছে। থানার সামনে পার্ক করা গাড়িগুলোও কাজের গতি কমিয়ে দিচ্ছে বলে জানান তিনি। এ বিষয়ে পুলিশ প্রশাসনকে চিঠি দেওয়া হলেও এখনো পুরোপুরি সমাধান হয়নি। সময়সীমা প্রসঙ্গে তিনি জানান, ডেসকো, ওয়াসা, তিতাস গ্যাস ও সিটি করপোরেশনসহ একাধিক সংস্থাকে সমন্বয় করে

এই কাজ করতে হচ্ছে। আগামী আগস্টের মধ্যে ইউটিলিটি রিলোকেশনের কাজ শেষ করে সড়কটি প্রাথমিকভাবে ব্যবহারযোগ্য করার লক্ষ্যমাত্রা রয়েছে। তবে পূর্ণাঙ্গ সংস্কার শেষ হতে আরও বেশ কিছুটা সময় লাগবে। নগর পরিকল্পনাবিদ অধ্যাপক আদিল মোহাম্মদ খান বলেন, “উন্নয়নকাজে কিছু ভোগান্তি স্বাভাবিক। তবে কাজ দীর্ঘায়িত হলে মানুষের কষ্ট বহুগুণ বেড়ে যায়।” তিনি মনে করেন, উন্নয়নকাজের সময় জনভোগান্তির বিষয়টি অবশ্যই গুরুত্বের সঙ্গে বিবেচনায় নিতে হবে এবং প্রয়োজনে বিকল্প সড়কব্যবস্থা চালু করতে হবে। এই কাজের কেন্দ্রে রয়েছে দেশের দুটি মেগা গণপরিবহন প্রকল্প। এমআরটি লাইন-১: এটি হবে দেশের প্রথম ভূগর্ভস্থ মেট্রো রেল। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কমলাপুর পর্যন্ত প্রায় ১৯.৮৭২ কিলোমিটার দীর্ঘ এই রুটে থাকবে ১২টি ভূগর্ভস্থ স্টেশন। পাশাপাশি

নতুনবাজার থেকে পূর্বাচল ডিপো পর্যন্ত ১১.৩৬৯ কিলোমিটার এলিভেটেড রুটও নির্মিত হচ্ছে। পুরো প্রকল্পে ব্যয় ধরা হয়েছে প্রায় ৫৩ হাজার ৯৭৭ কোটি টাকা। এমআরটি লাইন-৫ (নর্দান রুট): ভাটারা থেকে হেমায়েতপুর পর্যন্ত প্রায় ২০ কিলোমিটার দীর্ঘ এই পূর্ব-পশ্চিম সংযোগ রুটে থাকবে ১৪টি স্টেশন, যার মধ্যে ৯টি ভূগর্ভস্থ। এই রুট চালু হলে ভাটারা থেকে হেমায়েতপুর যাওয়া যাবে মাত্র ৩২ মিনিটে এবং প্রতিদিন ১২ লাখেরও বেশি যাত্রী পরিবহন করা সম্ভব হবে। বিশেষজ্ঞরা জানাচ্ছেন, সরকার ২০৩০ সালের মধ্যে ঢাকায় প্রায় ১৪০ কিলোমিটার মেট্রো রেল নেটওয়ার্ক গড়ে তোলার পরিকল্পনা নিয়েছে। ছয়টি লাইনের এই বিশাল নেটওয়ার্ক পূর্ণাঙ্গভাবে চালু হলে প্রায় ৫০ লাখ মানুষ সরাসরি সুবিধা পাবেন। কিন্তু সেই স্বপ্নের বাস্তবায়নের পথে বর্তমানে বারিধারা-নতুনবাজারের মানুষ যে মূল্য দিচ্ছেন, তা কম নয়। রাস্তা অচল, ব্যবসা বন্ধপ্রায়, জীবন দুর্বিষহ — এই বাস্তবতার মাঝে কর্মকর্তাদের দেওয়া আগস্টের প্রতিশ্রুতিই এখন এলাকাবাসীর একমাত্র ভরসা।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
মৃত্যু মিছিলে চট্টগ্রাম: হাম ও নিউমোনিয়ায় বিপর্যস্ত চমেক হাসপাতাল, ৪ মাসে মৃত্যু ২৮৫ শিশুর সেনাবাহিনী-বিজিবি থাকছে পশুর হাট পাহারায় এবার উচ্চশিক্ষা প্রতিষ্ঠান দেখতে পাকিস্তানে যাচ্ছেন ইউজিসির ১৫ প্রতিনিধি মন্ত্রীদের সামনে কৃষি কর্মকর্তাকে তুলোধুনোঃ কৃষি বিভাগ কর্তৃক হাওরের ক্ষয়ক্ষতির অসত্য তথ্য প্রদানের দাবি বিএনপি নেতাকর্মীদের ফের মূল্যস্ফীতি বেড়ে ৯.০৪ শতাংশ থমকে গেছে এমআরটির উন্নয়নমূলক কাজ, বারিধারা-নতুনবাজার এলাবাসীর ভোগান্তি চরমে মার্কিন দূতাবাসের প্রটোকল অফিসার পরিচয়ে আইসিটি মিনিস্ট্রিতে আসিফ নজরুলের স্ত্রী শিলা আহমেদ বিজেপির লক্ষ্য পশ্চিমবঙ্গ: রাজনীতি নাকি কৌশলগত সামরিক হিসাব? ‘চিকেনস নেক’ নিয়ে উদ্বেগ যুদ্ধবিরতির প্রস্তাবের মাঝেও ইউক্রেনে রুশ হামলায় নিহত ২০-এর বেশি ইরানের বিরুদ্ধে আক্রমণাত্মক যুদ্ধের পরিসমাপ্তি ঘোষণা রুবিওর বেঙ্গালুরু নয়, আইপিএল ফাইনাল এবার আহমেদাবাদে বিশ্বকাপ ঘনিয়ে এলেও সম্প্রচার স্বত্ব নিয়ে এশিয়ার ফুটবল ভক্তদের দুশ্চিন্তা ২০ বছরের অপেক্ষার অবসান, সাকার গোলে চ্যাম্পিয়নস লিগের ফাইনালে আর্সেনাল আমি কোনোদিনও তৃণমূলপন্থী ছিলাম না: কবীর সুমন নেত্রকোনায় ১১ বছরের শিশু ধর্ষণঃ ধর্ষককে বাঁচাতে মাদ্রাসাপন্থী ও জামায়াতিদের মিথ্যা তথ্য প্রচার; ধর্ষক হুজুর র‍্যাব-এর হেফাজতে বিপুল আইসসহ জামায়াতের শীর্ষ নেতা আটকের পর সংগঠনের সম্পৃক্ততা অস্বীকার, ছড়িয়ে পড়েছে পুরনো ছবি বগুড়ায় জিন তাড়ানোর নাম করে দাখিল পরীক্ষার্থীকে বারবার ধর্ষণ, ‘কোরআনিক চিকিৎসক’ গ্রেপ্তার নোয়াখালীর সুবর্ণচর উপজেলা যুবদলের সদস্য সচিবের গোডাউন থেকে চোরাইকৃত গার্মেন্টস পন্য উদ্ধার হামে তিন শতাধিক শিশুর মৃত্যু: ইউনূস ও নূরজাহান বেগমের বিচারের দাবি বিপ্লবী ছাত্র মৈত্রীর সাঈদীর মৃত্যুতে ‘পাথর’ সেই অন্তু অরিন্দম ছাত্র ইউনিয়ন নেতা