বিপুল আইসসহ জামায়াতের শীর্ষ নেতা আটকের পর সংগঠনের সম্পৃক্ততা অস্বীকার, ছড়িয়ে পড়েছে পুরনো ছবি – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৬ মে, ২০২৬

বিপুল আইসসহ জামায়াতের শীর্ষ নেতা আটকের পর সংগঠনের সম্পৃক্ততা অস্বীকার, ছড়িয়ে পড়েছে পুরনো ছবি

ডেস্ক নিউজ
আপডেটঃ ৬ মে, ২০২৬ |
চট্টগ্রাম নগরীর অন্যতম ব্যস্ত শপিং মল ‘ফিনলে স্কয়ার’ তখন ক্রেতা-বিক্রেতাদের আনাগোনায় মুখর। কিন্তু এর মাঝেই সপ্তম তলায় চলছিল নিষিদ্ধ মাদক ক্রিস্টাল মেথ বা ‘আইস’ হাতবদল। গোপন সংবাদের ভিত্তিতে ৪ঠা মে সোমবার রাতে সেখানে অতর্কিতে হানা দেয় চট্টগ্রাম মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) উত্তর বিভাগের একটি চৌকস দল। পুলিশের উপস্থিতি টের পেয়ে কৌশলে সটকে পড়ার চেষ্টা করেও শেষ রক্ষা হয়নি দুই যুবকের। ​গ্রেপ্তারকৃতরা হলেন: মো. সাজ্জাদুর রহমান সাকিব (২৭) ও মো. আবু ফয়সাল (২৬)। তাদের তল্লাশি করে উদ্ধার করা হয়েছে উচ্চমূল্যের মাদক- ১৭৫ গ্রাম ক্রিস্টাল মেথ বা আইস। এদিকে ​গ্রেপ্তার সাকিবের রাজনৈতিক পরিচয় নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। জামায়াত ও শিবিরের পক্ষ থেকে সামাজিক মাধ্যমে

এবং বিভিন্ন অনলাইন পোর্টালে দাবি করা হয় সাকিবের সাথে জামায়াত-শিবিরের কোনো সম্পৃক্ততা নেই। তবে নেটিজেনরা খুঁজে বের করে এনেছে সাকিবের জামায়াত সম্পৃক্ততা, কেন্দ্রীয় নেতা ও সাংসদদের সাথে তার সখ্যতা, জামায়াত-শিবিরের বিভিন্ন অনুষ্ঠানে তার উপস্থিতিসহ বিভিন্ন ছবি। একইসাথে জানা গেছে, জামায়াতে তার রাজনৈতিক সম্পৃক্ততার কথাও। জামায়াতের যুব সংগঠনের পূর্বে তিনি শিবিরের রাজনীততেও সম্পৃক্ত ছিলেন বলে জানান স্থানীয়রা। অনুসন্ধানে জানা গেছে, সাকিব ফটিকছড়ি থানা জামায়াত ইসলামীর যুব ও ক্রীড়া বিভাগের অফিস সম্পাদক পদে রয়েছেন। যদিও দলের নেতারা এখন নিজেদের পিঠ বাঁচাতে নানারকম অসঙ্গতিপূর্ণ কথা বলছেন। এই মাদক উদ্ধার অভিযানে নেমে প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতদের কাছ থেকে মিলেছে চাঞ্চল্যকর তথ্য। গ্রেপ্তার মাদক কারবারিরা পুলিশকে জানিয়েছেন, এই বিপুল পরিমাণ আইস

তাদের নিজেদের নয়। ফটিকছড়ির বাসিন্দা এক ওমান প্রবাসী ব্যক্তি বিদেশ থেকে এই মাদক তাদের কাছে পাঠিয়েছেন। মূলত তারা মধ্যস্থতাকারী হিসেবে চট্টগ্রামে এই মাদক বেচাকেনার সিন্ডিকেট চালাচ্ছিলেন। ​নগর পুলিশের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এই চক্রের সাথে আরও কারা জড়িত এবং প্রবাস থেকে মাদক আসার রুটটি কোথায়, তা খতিয়ে দেখছে গোয়েন্দা বিভাগ। মাদক আইনে মামলা দায়েরের পর তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বিশ্বকাপ ঘনিয়ে এলেও সম্প্রচার স্বত্ব নিয়ে এশিয়ার ফুটবল ভক্তদের দুশ্চিন্তা ২০ বছরের অপেক্ষার অবসান, সাকার গোলে চ্যাম্পিয়নস লিগের ফাইনালে আর্সেনাল আমি কোনোদিনও তৃণমূলপন্থী ছিলাম না: কবীর সুমন নেত্রকোনায় ১১ বছরের শিশু ধর্ষণঃ ধর্ষককে বাঁচাতে মাদ্রাসাপন্থী ও জামায়াতিদের মিথ্যা তথ্য প্রচার; ধর্ষক হুজুর র‍্যাব-এর হেফাজতে বিপুল আইসসহ জামায়াতের শীর্ষ নেতা আটকের পর সংগঠনের সম্পৃক্ততা অস্বীকার, ছড়িয়ে পড়েছে পুরনো ছবি বগুড়ায় জিন তাড়ানোর নাম করে দাখিল পরীক্ষার্থীকে বারবার ধর্ষণ, ‘কোরআনিক চিকিৎসক’ গ্রেপ্তার নোয়াখালীর সুবর্ণচর উপজেলা যুবদলের সদস্য সচিবের গোডাউন থেকে চোরাইকৃত গার্মেন্টস পন্য উদ্ধার হামে তিন শতাধিক শিশুর মৃত্যু: ইউনূস ও নূরজাহান বেগমের বিচারের দাবি বিপ্লবী ছাত্র মৈত্রীর সাঈদীর মৃত্যুতে ‘পাথর’ সেই অন্তু অরিন্দম ছাত্র ইউনিয়ন নেতা রোমে মানববন্ধন: বাংলাদেশে কারাবন্দী সাংবাদিক ও বুদ্ধিজীবীদের মুক্তির দাবি পর্নোগ্রাফি কেলেঙ্কারির পর এবার দ্বিতীয় বিয়ে বিতর্কিত ‘শিশু বক্তা’ মাদানীর কেন্দ্রীয় বিএনপি নেতার বিরুদ্ধে কবরস্থান দখলের অভিযোগ হাম ও উপসর্গে আরও ৭ জনের মৃত্যু কলেজে ভর্তিতে ৬ হাজার টাকা সহায়তা পাচ্ছেন শিক্ষার্থীরা, আবেদন যেভাবে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যুদ্ধ অবৈধ: চীন ইউনিটপ্রতি যত টাকা বাড়তে পারে বিদ্যুতের দাম বিশ্ববাজারে বাড়ল স্বর্ণের দাম বিচ্ছেদের আগে বিয়ে করে অপরাধ করেছেন তামিমা ও নাসির? রায় ১০ জুন মেয়র পদে প্রার্থী ঘোষণা দেওয়া কে এই নীলা ইসরাফিল নিজের এআই ছবি নিয়ে বিপাকে ইতালির প্রধানমন্ত্রী