ওমরাহ শেষে মাথা ন্যাড়া না করে চুল ছোট করা যাবে কি? – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৯ এপ্রিল, ২০২৬

ওমরাহ শেষে মাথা ন্যাড়া না করে চুল ছোট করা যাবে কি?

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৯ এপ্রিল, ২০২৬ |
ওমরাহ আদায়ের পর ইহরাম থেকে বের হওয়ার অন্যতম গুরুত্বপূর্ণ ধাপ হলো মাথা ন্যাড়া করা (হালক) অথবা চুল ছোট করা (কসর)। তবে এই বিধান নিয়ে অনেকের মাঝেই দ্বিধা বা প্রশ্ন দেখা যায়। সম্প্রতি এ বিষয়ে এক ব্যক্তি দারুল উলুম দেওবন্দের দারুল ইফতায় প্রশ্ন করেন। তিনি উল্লেখ করেন, গত রমজানে ওমরাহ পালনকালে তিনি মাথা ন্যাড়া করেছিলেন। এখন আবার ওমরাহ করার প্রস্তুতি নিচ্ছেন— এই অবস্থায় কি পুনরায় মাথা ন্যাড়া করতে হবে, নাকি শুধু চুল ছোট করলেই যথেষ্ট হবে? এই প্রশ্নের উত্তরে দারুল উলুম দেওবন্দের মুফতিগণ জানান, প্রতিবার ওমরাহ আদায়ের পর ইহরাম থেকে মুক্ত হওয়ার জন্য মাথা ন্যাড়া করা বা চুল ছোট করা অপরিহার্য। এই

আমল সম্পন্ন না করা পর্যন্ত ইহরামের বিধিনিষেধ থেকে মুক্ত হওয়া সম্ভব নয়। ফতোয়ায় আরও ব্যাখ্যা করা হয়েছে, যদি কারও মাথার চুল আঙুলের এক কর (প্রায় এক ইঞ্চি) বা তার বেশি লম্বা হয়, তাহলে পুরো মাথার চুল ছোট করা বৈধ। এ ক্ষেত্রে কাঁচি বা মেশিন ব্যবহার করা যেতে পারে, যা শরীয়তের পরিভাষায় ‘কসর’ নামে পরিচিত। অন্যদিকে, যদি চুল এক কর পরিমাণের চেয়েও ছোট হয়, তাহলে শুধু ছোট করার সুযোগ থাকে না। সে ক্ষেত্রে মাথা সম্পূর্ণ ন্যাড়া করা আবশ্যক। হজ বা ওমরাহর এই প্রক্রিয়াকে ‘হালক’ বলা হয়, যা সাধারণত ক্ষুর বা ব্লেড দিয়ে সম্পন্ন করা হয়। দারুল ইফতা স্পষ্টভাবে জানিয়েছে, যাদের চুল প্রয়োজনীয় পরিমাণে লম্বা

নয়, তাদের জন্য কাঁচি বা মেশিন দিয়ে সামান্য ছাঁটা যথেষ্ট হবে না। ইহরাম থেকে বের হওয়ার জন্য তাদের অবশ্যই মাথা ন্যাড়া করতে হবে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
১১ জুলাইকে ‘প্রতিরোধ দিবস’ স্বীকৃতি কুবির রোজ লবঙ্গ খেলে শরীরে যেসব পরিবর্তন আসে কখন পোস্ট করলে বাড়বে ভিউ, রিচ ও এনগেজমেন্ট? গাড়ির বিষাক্ত ধোঁয়ায় যুক্তরাষ্ট্রে প্রতি ঘণ্টায় পাঁচজনের মৃত্যু: গবেষণা মালয়েশিয়ার ইমিগ্রেশন ডিপোতে পাঁচ বছরে ৪৬৫ জনের মৃত্যু বিরতিতে আনচেলত্তির যে বার্তাতে বদলে যায় ব্রাজিল, জানালেন ক্যাসেমিরো মাথা ঝুঁকিয়ে সমর্থকদের কাছে ক্ষমা চাইলেন জাপানের কোচ জুলাইয়ে অপরিবর্তিত থাকবে জ্বালানির দাম মানবতাবিরোধী অপরাধের মামলায় ইনুর ১০ বছরের কারাদণ্ড বুধবার বন্ধ থাকবে ব্যাংক ২৪ ঘণ্টার ব্যবধানে স্বর্ণের দামে ফের বড় পতন কৃষ্ণাঙ্গ মুসলিম সংগঠনের ‘মাদার খাদিজা’ আর নেই ব্যাংক নোট কেন বাতিল করা হয়? তুরাগ হত্যাকাণ্ড: বিএনপি ও পুলিশের অস্বীকারের পরেও সত্য উদ্ঘাটন; পুলিশ-বিএনপি’র যৌথ অভিযান ও হামলা! ভেনিজুয়েলায় ভূমিকম্প: মৃতের সংখ্যা বেড়ে ১,৭১৯, নিখোঁজ অর্ধলক্ষাধিক মার্তিনেল্লির গোলে রোমাঞ্চকর জয়ে শেষ ষোলোতে ব্রাজিল ‘সংসার চলে না, চিকিৎসা বন্ধ’— ব্যাংক একীভূতকরণের জাঁতাকলে পিষ্ট ৩ কোটি মানুষের ভবিষ্যৎ পুরান ঢাকায় গণশৌচাগার দখল করে স্বেচ্ছাসেবক দলের কার্যালয় এডিপি বাস্তবায়নে ১৬ বছরের সর্বনিম্ন রেকর্ড: কর্মকর্তাদের সক্ষমতার অভাবে থমকে আছে প্রকল্প বাস্তবায়ন কোথায় চলেছে দেশ: জ্বালানি সংকটে অচল ১৫টি বিদ্যুৎ কেন্দ্র, কিছু চলছে রেশনিং করে