ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
গভীর রাতে পরস্ত্রীর বিছানা থেকে হাতেনাতে আটক মসজিদের ইমাম, অতঃপর…
ত্রাণের টাকা লোপাট করলেন জামায়াত এমপির এপিএস-স্বজন ও দলের নেতাকর্মীরা মিলে
উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় কলেজছাত্রের ওপর হামলা
পাটক্ষেতে মিলল নিখোঁজ জামায়াত কর্মীর হাত-পা বাঁধা অগ্নিদগ্ধ মরদেহ
টেকনাফে মাটির নিচে ‘বারুদের স্তূপ’: টেকনাফে মাটির তলদেশ থেকে ১০টি তাজা গ্রেনেড ও বিপুল গোলাবারুদ উদ্ধার
বেড়িবাঁধ কাটা নিয়ে দুই গ্রামের সংঘর্ষে আহত ৩০
কাপড় বদলানোর সময় শিশুকে ধর্ষণ, যুবক গ্রেফতার
রাজধানীর নিউ মার্কেটের বটতলায় গুলিতে যুবক নিহত
রাজধানী ঢাকার নিউ মার্কেট থানা এলাকায় গুলি করে এক যুবককে হত্যা করা হয়েছে।
মঙ্গলবার রাত ৮টার দিকে নিউ মার্কেটের পাশে বটতলা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত যুবকের বয়স আনুমানিক ৩০ থেকে ৩৫ বছর। পুলিশ এখনো তার পরিচয় নিশ্চিত করতে পারেনি।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্বৃত্তরা ওই যুবককে লক্ষ্য করে গুলি ছোড়ে। গুলিবিদ্ধ অবস্থায় তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।হাসপাতাল সূত্রে জানা গেছে, নিহতের মাথায় ও বগলে গুলির জখম রয়েছে।
নিউ মার্কেট থানার ওসি মো. আইয়ুব বলেন, “রাত ৮টার দিকে বটতলা এলাকায় একজনকে গুলি করা হয়েছে। ঘটনাস্থলে গিয়ে আমরা অনেক রক্ত দেখেছি। নিহতের
পরিচয় এখনো জানা যায়নি। আমাদের একটি টিম ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে গেছে।” রাত সাড়ে ৮টার দিকে পুলিশ গুলিবিদ্ধ যুবকের মরদেহ হাসপাতালে নিয়ে আসে। পুলিশ বলছে, ঘটনার কারণ ও জড়িতদের শনাক্তে তদন্ত শুরু হয়েছে। এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। নিউ মার্কেট ও আশপাশের ব্যবসায়ীরা নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।