এমপিওভুক্তদের সুখবর দিল মাউশি – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৮ এপ্রিল, ২০২৬

এমপিওভুক্তদের সুখবর দিল মাউশি

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৮ এপ্রিল, ২০২৬ |
বেসরকারি স্কুল ও কলেজে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের এপ্রিল মাসের বেতন ছাড়ের প্রস্তাব শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। এর আগে সংশ্লিষ্ট সূত্র গত সোমবার জানিয়েছিল, দুই থেকে তিন দিনের মধ্যেই এ সংক্রান্ত প্রস্তাব মন্ত্রণালয়ে পাঠানো হতে পারে। মঙ্গলবার (২৮ এপ্রিল) এ প্রস্তাব পাঠানো হয়েছে বলে জানিয়েছে মাউশি। এতে বলা হয়েছে, অন্যান্য কার্যক্রম শেষ করে শিগগিরই বেতন-ভাতা ছাড় করা হবে। সূত্র জানিয়েছে, প্রতি মাসে শিক্ষক-কর্মচারীদের বেতনের প্রস্তাব প্রথমে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান কর্তৃক পাঠানো হয়। এরপর অনলাইনভিত্তিক বিল দাখিলের মাধ্যমে সেই প্রস্তাব যাচাই-বাছাই করা হয়। যাচাই শেষে অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করে বেতনের অর্থ ছাড়ের প্রক্রিয়া সম্পন্ন করা হয়। সর্বশেষে অর্থ মন্ত্রণালয়ের চূড়ান্ত অনুমোদন পাওয়ার পর সংশ্লিষ্ট

শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতা ব্যাংক হিসাবের মাধ্যমে দেওয়া হয়। এমপিওভুক্তদের বেতন-ভাতা নিয়মিত ও সময়মতো প্রদানের লক্ষ্যে সরকার ইতোমধ্যে ডিজিটাল বিল দাখিল ও অনুমোদনের একটি আধুনিক পদ্ধতি চালু করেছে। এ পদ্ধতির ফলে বেতন প্রক্রিয়াকরণ আরও স্বচ্ছ, দ্রুত এবং জবাবদিহিমূলক হয়েছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন। এমপিও খবর [ MPO ]

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
রাউজানে থামছেই না লাশের মিছিল: ৩ দিনের ব্যবধানে ফের বিএনপি কর্মীকে গুলি করে হত্যা মাইকে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ায় যুবককে পিটুনি কুড়িগ্রামে তিন দিন ধরে বিদ্যুৎ নেটওয়ার্ক বন্ধ আদম ব্যবসার মূলে এনসিপি নেতা ‘ফ্যাসিস্ট নয়, বাংলাদেশের আর্টিস্ট শেখ হাসিনা’ আওয়ামী লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহার চেয়ে জাতিসংঘে ১৭৩ আইনজীবীর আর্জি এনসিপি নেত্রী মিতুর দুই হলফনামায় ঘাপলা: তিন মাসেই সম্পদ বৃদ্ধি ৫৫%, বেড়েছে সোনাও, উৎস অজানা জাতীয় সংসদ ভবনের সামনে মার্কিন বাণিজ্য চুক্তি বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল রোহিঙ্গা প্রকল্পের অর্থে প্রতিমন্ত্রীর পিএস-এপিএসদের ফ্রান্স-ইতালি-তুরস্ক সফর রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রার ধারেকাছেও নেই চট্টগ্রাম কাস্টমস, পোশাক খাতের অর্ডার কমেছে ২০% বহুমুখী সংকটে শিল্পখাত, টিকে থাকার লড়াইয়ে ধুঁকছে সিমেন্টসহ উৎপাদন খাত ইরানের পররাষ্ট্রমন্ত্রীর পাকিস্তান ছেড়ে মস্কো রওনা, কূটনৈতিক তৎপরতা অব্যাহত দক্ষিণ লেবাননে ইসরায়েলের বোমাবর্ষণ, সাত গ্রামের বাসিন্দাদের সরে যাওয়ার নির্দেশ শতাধিক কোটি টাকা অনুদান তোলার পরেও তহবিলশূন্যতায় জুলাই ফাউন্ডেশন! পুলিশ সদর দপ্তরের চিঠি: দেশের ৮ বিমানবন্দরে জঙ্গি হামলার আশঙ্কায় সর্বোচ্চ সতর্কতা জারি ক্রমশ বেপরোয়া রোহিঙ্গারা: ১৩ লাখ জনঅধ্যুষিত ক্যাম্পে বিশৃঙ্খলা চরমে, বড় বিপর্যয়ের শঙ্কা রান্নার কষ্ট দূর করতে নারীদের জন্য আসছে তারেক রহমানের ‘এলপিজি কার্ড’ এমপিওভুক্তদের সুখবর দিল মাউশি রূপপুর থেকে কী পরিমাণ বিদ্যুৎ উৎপাদন হবে? দুই মাস পর হরমুজ প্রণালি পাড়ি দিল এলএনজিবাহী ট্যাংকার