আওয়ামী লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহার চেয়ে জাতিসংঘে ১৭৩ আইনজীবীর আর্জি – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৮ এপ্রিল, ২০২৬

আওয়ামী লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহার চেয়ে জাতিসংঘে ১৭৩ আইনজীবীর আর্জি

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৮ এপ্রিল, ২০২৬ |
বাংলাদেশের অন্যতম প্রাচীন রাজনৈতিক দল আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রমের ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে এবার আন্তর্জাতিক মহলে সরব হয়েছেন আইনজীবীরা। নবপ্রণীত ‘সন্ত্রাস বিরোধী (সংশোধন) বিল-২০২৬’-এর মাধ্যমে দলটিকে নিষিদ্ধ করার সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনারের কাছে আবেদন জানিয়েছেন কক্সবাজার জেলা আইনজীবী সমিতির ১৭৩ জন সদস্য। যৌথ বিবৃতিতে আইনজীবীরা উল্লেখ করেছেন, যথাযথ বিচারিক প্রক্রিয়া ছাড়াই একটি ঐতিহ্যবাহী রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা ‘প্রাকৃতিক ন্যায়বিচারের নীতি’ (Principles of Natural Justice) এবং বাংলাদেশের সংবিধানের ৩৮ অনুচ্ছেদে বর্ণিত সংগঠনের স্বাধীনতার পরিপন্থী। বিবৃতিতে বলা হয়, ১৯৫২-এর ভাষা আন্দোলন থেকে শুরু করে ১৯৭১-এর মহান মুক্তিযুদ্ধ—বাংলাদেশের ইতিহাসের প্রতিটি বাঁকে নেতৃত্ব দেওয়া একটি দলকে আইনি প্রক্রিয়ার বাইরে রেখে নিষিদ্ধ করা গণতান্ত্রিক সংস্কৃতির

জন্য হুমকিস্বরূপ। আইনজীবীরা জাতিসংঘের দৃষ্টি আকর্ষণ করে বলেন, বাংলাদেশ নাগরিক ও রাজনৈতিক অধিকার বিষয়ক আন্তর্জাতিক চুক্তির (ICCPR) স্বাক্ষরকারী দেশ। রাজনৈতিক কর্মকাণ্ডে নিষেধাজ্ঞা আরোপের মাধ্যমে এই আন্তর্জাতিক বাধ্যবাধকতা ও গণতান্ত্রিক অধিকার ক্ষুণ্ন করা হয়েছে। আবেদনে আইনজীবীরা কেবল আইনি দিকই নয়, বরং ভূ-রাজনৈতিক উদ্বেগের বিষয়টিও তুলে ধরেছেন। তাদের মতে, আওয়ামী লীগকে নিষিদ্ধ রাখলে আন্তর্জাতিক কূটনৈতিক সম্পর্কের ক্ষেত্রে অনিশ্চয়তা তৈরি হতে পারে। এটি আঞ্চলিক নিরাপত্তা ব্যবস্থায় নেতিবাচক প্রভাব ফেলার আশঙ্কা রয়েছে বলেও মত দেন তারা। পাশাপাশি মুক্তিযুদ্ধের চেতনার সাথে সম্পৃক্ত একটি দলের অস্তিত্বহীনতা জাতীয় ইতিহাসের ধারাবাহিকতাকে ক্ষতিগ্রস্ত করবে- এমনটাই জানান আইনজীবীরা। বিবৃতিতে স্বাক্ষরকারী আইনজীবীদের ভাষ্য, কোনো রাজনৈতিক দলের বিচার সংসদে নয়, বরং জনগণের আদালতে হওয়া উচিত। রাজনৈতিক

প্রতিহিংসার ঊর্ধ্বে উঠে গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখতে অবিলম্বে এই নিষেধাজ্ঞা প্রত্যাহারের জোরালো আহ্বান জানান তারা।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ওয়াইফাইয়ের গতি বাড়াতে যা করবেন টাকায় মেলে বিচারকের স্বাক্ষর তিনগুণ মূল্যে গ্যাস বিক্রির প্রস্তাব পেট্রোনাসের বনের নৈসর্গিক পরিবেশে বিশ্বসাহিত্য ও সংস্কৃতির অনন্য মিলনমেলা: নিউইয়র্কে অনুষ্ঠিত হলো চতুর্থ রকল্যান্ড রিট্রিট ও বইমেলা ২০২৬ ভারতের সীমান্ত ঘেঁষে চীনের ১১টি জে-২০ স্টিলথ যুদ্ধবিমান মোতায়েন, বাড়ছে সামরিক চাপ ব্রাজিলের প্রেসিডেন্টকে ‘চোর’ বললেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট: রাষ্ট্রদূতকে প্রত্যাহারের ঘোষণা ব্রাজিলের বিশ্বকাপ ফাইনালের পরেই রেফারিং ছাড়লেন স্লাভকো ভিনচিচ আর্জেন্টিনার বিপক্ষে কাব্রালের বাঁকানো শট ‘বিশ্বকাপের সেরা গোল’ কোটা সংস্কারের পর বিসিএসে নারীদের নিয়োগে বড় পতন, প্রশ্নের মুখে সংস্কার ভারতের বাংলাদেশ সফর ঝুলে থাকার আবহেই মিরাজের সাক্ষাৎকার: বরফ গলবে কি? ছাত্রলীগ কর্মীদের হাতে মার খাননি দাবি করে আম্মার- ‘আমরা মাইর খাইনি, মাইর দিয়েছি’ ঢাকার উত্তরায় ১০ মিনিটের ব্যাবধানে দুটি বোমা বিস্ফোরণ, জনমনে আতঙ্ক ছড়িয়ে পড়েছে সড়কে ঝুলছিল নাহিদ-হাসনাতদের কুশপুতুল, স্থানীয়দের ভাষ্য- ‘লীগের ঘাড়ে দোষ চাপাতে নিজেরাই ঝুলিয়েছে’ আয়ালার ক্ষমা প্রত্যাখ্যান করে মিথ্যাচারের অভিযোগ ওলমোর জঙ্গল সলিমপুরে নাশকতা: যৌথ বাহিনীর পানির পাইপ কেটে ঢালা হয় বিষ, ঝুঁকিতে স্কুলশিশুরাও বরুড়ায় একের পর এক পল্লী বিদ্যুতের ট্রান্সফরমার চুরি, ছাত্রদল সভাপতিসহ জড়িতদের বিরুদ্ধে মামলা ঢাকায় বিদ্যুৎ বিলের ভয়াবহ বৃদ্ধি: একই ব্যবহারে আগের মাসের চেয়ে আসছে দ্বিগুণ-তিনগুণ বিল! মুক্তিযুদ্ধের সরাসরি বিরোধিতা করা যুক্তরাষ্ট্র এবার বীর মুক্তিযোদ্ধাদের ডাটাবেজ তৈরিতে আগ্রহী! যুবদল নেতাকে খুন করতে ২৫ লাখে খুনি ভাড়া করেন স্বেচ্ছাসেবক দল নেতা আমেরিকা ফার্স্ট নীতি? যুক্তরাষ্ট্রকে খুশি করতেই ২৩৭ কোটি টাকা গচ্চায় গম কিনছে বিএনপি সরকার