ইসলামাবাদে ইরানের প্রতিনিধি পাঠানোর সিদ্ধান্ত হয়নি: বাঘেই – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২২ এপ্রিল, ২০২৬

ইসলামাবাদে ইরানের প্রতিনিধি পাঠানোর সিদ্ধান্ত হয়নি: বাঘেই

ডেস্ক নিউজ
আপডেটঃ ২২ এপ্রিল, ২০২৬ |
অ্যামেরিকার সঙ্গে দ্বিতীয় দফায় আলোচনায় অংশ নিতে ইরানি প্রতিনিধি দল এ সপ্তাহে ইসলামাবাদে যাবে কি না, সে বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘেই। সংবাদমাধ্যম বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানান, অ্যামেরিকার কিছু পদক্ষেপ নিয়ে ইরানের উদ্বেগ রয়েছে। এর মধ্যে আছে হরমুজ প্রণালি ও ইরানের বন্দরের ওপর অ্যামেরিকার অবরোধ, একটি ইরানি জাহাজ জব্দের ঘটনা এবং প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের ইরানের অবকাঠামো ধ্বংসের হুমকি। বাঘেই বলেন, ‘আমরা আন্তরিকতা ও সদিচ্ছা নিয়ে আলোচনায় অংশ নিয়েছিলাম। কিন্তু আমেরিকার পক্ষ থেকে আমরা এমন আচরণ দেখেছি, যা তাদের অসৎ উদ্দেশ্যের ইঙ্গিত দেয়। ‘তারা বারবার অবস্থান পরিবর্তন করছে এবং যুদ্ধাপরাধের হুমকি দিচ্ছে।’ একইসঙ্গে শান্তি

আলোচনার মধ্যস্থতাকারী দেশ পাকিস্তানও ইরানের উপস্থিতি নিয়ে সংশয় প্রকাশ করেছে। দেশটির তথ্য ও সম্প্রচার মন্ত্রী আতাউল্লাহ তারার জানিয়েছেন, শান্তি আলোচনা অংশ নিতে রাজধানী ইসলামাবাদে আগমনের বিষয়ে ইরানের তরফ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক জবাব পায়নি পাকিস্তান। সামাজিক মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তারার বলেন, ‘ইরানকে দ্বিতীয় দফা আলোচনায় অংশ নিতে রাজি করানোর জন্য আমরা আন্তরিক প্রচেষ্টা চালিয়েছি এবং এই প্রচেষ্টা অব্যাহত আছে।’ এদিকে, দ্বিতীয় দফার বৈঠকে অংশ নিতে ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সসহ শীর্ষ অ্যামেরিকান কূটনীতিকদের আজ ইসলামাবাদের উদ্দেশ্যে যাত্রা করার কথা রয়েছে। প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইসলামাবাদে কূটনীতিকদের পাঠানো ছাড়া ইরানের বিকল্প কোনো পথ নেই। ট্রাম্পের বক্তব্য অনুযায়ী, বুধবার যুদ্ধবিরতির শেষদিন দ্বিতীয় বৈঠক

অনুষ্ঠিত হওয়ার কথা- যা এখন অনিশ্চিত।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
দেশরত্ন শেখ হাসিনার কারামুক্তি দিবস আজ নতুন জামা থেকে রং ওঠলে কী করবেন বিশ্বের সঙ্গে একইদিনে বাংলাদেশের প্রেক্ষাগৃহে ‘ডিসক্লোজার ডে’ করছাড় পাচ্ছে আইটি ফ্রিল্যান্সিং, কনটেন্ট ক্রিয়েশন ও স্টার্টআপ গৃহকর্মী থেকে প্রতিমন্ত্রী হয়ে কলিতা মাঝি পেলেন গৃহায়ণ মন্ত্রণালয় তদন্তের আগেই দুই কৃষি কর্মকর্তাকে বদলি, ডিএই’র ডিজি লাঞ্ছিত পাঁচ আর্থিক প্রতিষ্ঠানে প্রশাসক, ঝুঁকিতে হাজারো আমানতকারীর অর্থ ফ্লোর প্রাইস প্রত্যাহারের পর শেয়ারে বড় পতন জনগণের ওপর বাড়তি ঋণ ও করভার চাপিয়ে বড় হচ্ছে বাজেটের আকার ১৬ মাসের মধ্যে সর্বোচ্চ মূল্যস্ফীতি: চাপে নিম্ন ও মধ্যবিত্ত পরিবার, মিলছে না আয়-ব্যয়ের খেরোখাতা ২০২৬-২৭ বাজেট: বাড়তে পারে যেসব পণ্যের দাম জুলাই গেজেট স্ক্যাম: ছাদ থেকে পড়ে যাওয়া আখতারুজ্জামান নাঈমকে বানানো হয় জুলাই শহীদ নেত্রকোণায় ‘জয় বাংলা’ স্লোগানে জুলাই স্তম্ভে আগুন, ভিডিও বিশ্লেষণ করছে পুলিশ বুকে পাঁচটা তারকা আর কারও নেই: ব্রুনো গিমারেস মেসির গোলে প্রস্তুতি সারল আর্জেন্টিনা নোয়াখালীতে শিশুসহ নির্বিচারে গ্রেপ্তার: জাতিসংঘে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর জরুরি নোটিশ ‘সৎ লোকের শাসন’ দলের ইসলামী ব্যাংকে আর্থিক এবং পরিচালনায় দুর্নীতি-জালিয়াতির আশ্রয় বৈদেশিক বাণিজ্যে বড় ধস: ১০ মাসে বাণিজ্য ঘাটতি ২২ বিলিয়ন ডলার ছাড়াল থানা পোড়ানো, পুলিশ হত্যাকারী সেই সমন্বয়ক মাহদী এখন মবের ভয়ে থানায় আশ্রয়ের সন্ধানে দলীয় পদ নেই, মামলাও নেই; শুধু আওয়ামী লীগ করার অভিযোগে যশোরে কলেজ অধ্যক্ষ গ্রেপ্তার