খুলনায় ডিউটিরত অবস্থায় নিজের মাথায় এসএমজি ঠেকিয়ে গুলি কনস্টেবলের – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৯ এপ্রিল, ২০২৬

খুলনায় ডিউটিরত অবস্থায় নিজের মাথায় এসএমজি ঠেকিয়ে গুলি কনস্টেবলের

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৯ এপ্রিল, ২০২৬ |
খুলনা মহানগরীর সোনাডাঙ্গা আবাসিক এলাকায় (২য় ফেজ) রেলওয়ে পুলিশ লাইন্সের অস্ত্রাগার (ম্যাগাজিন গার্ড) এলাকায় ডিউটিরত অবস্থায় এক পুলিশ কনস্টেবল নিজের চাইনিজ রাইফেল দিয়ে মাথায় গুলি করে আত্মহত্যা করেছেন। ঘটনাটি ঘটে আজ ১৮ই এপ্রিল, শনিবার ভোর আনুমানিক সাড়ে ৪টার দিকে। নিহত কনস্টেবলের নাম সম্রাট বিশ্বাস (বিপি নং ৯৯১৮২১৪৯২৯)। তিনি গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলার চরপদ্মবিলা গ্রামের বাসিন্দা। তার বাবার নাম শৈলেন বিশ্বাস এবং মায়ের নাম সবিতা বিশ্বাস। প্রাথমিক তদন্ত ও সিসিটিভি ফুটেজ অনুসারে, ডিউটিরত অবস্থায় তিনি মোবাইল ফোনে কথা বলতে বলতে নিজের নামে ইস্যুকৃত চাইনিজ রাইফেল (এসএমজি) দিয়ে মাথায় গুলি করেন। গুলির শব্দ শুনে সহকর্মীরা ছুটে এসে তাকে রক্তাক্ত অবস্থায় মৃত অবস্থায় দেখতে পান। ঘটনার খবর

পেয়ে খুলনা রেলওয়ে জেলার সিনিয়র রেলওয়ে পুলিশ সুপার (এসআরপি) আহমেদ মাইনুল হাসানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেন। সোনাডাঙ্গা থানা পুলিশ এবং খুলনা মেট্রোপলিটন পুলিশের সদস্যরাও ঘটনাস্থলে পৌঁছান। পুলিশ সূত্র জানায়, নিহত কনস্টেবল সম্রাট বিশ্বাসের স্ত্রী পূজা বিশ্বাস সাতক্ষীরা জেলায় কর্মরত একজন মহিলা পুলিশ সদস্য। মৃত্যুর কারণ হিসেবে প্রাথমিকভাবে আত্মহত্যাই ধরা হচ্ছে। তবে মানসিক অবস্থা বা অন্য কোনো কারণ ছিল কি না তা খতিয়ে দেখা হচ্ছে। ঘটনাস্থলে সিসিটিভি সার্বক্ষণিক মনিটরিং থাকলেও এ ধরনের করুণ ঘটনা ঘটে যাওয়ায় পুলিশের মানসিক স্বাস্থ্য সেবা ও ডিউটিরত সদস্যদের তদারকির বিষয়টি নিয়ে প্রশ্ন উঠেছে। ঊর্ধ্বতন কর্মকর্তারা যদি আগে থেকে নিহতের মানসিক অবস্থা ধরতে পারতেন তাহলে হয়তো এমন ঘটনা

এড়ানো সম্ভব হতো বলে অনেকে মনে করছেন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
নতুন জামা থেকে রং ওঠলে কী করবেন বিশ্বের সঙ্গে একইদিনে বাংলাদেশের প্রেক্ষাগৃহে ‘ডিসক্লোজার ডে’ করছাড় পাচ্ছে আইটি ফ্রিল্যান্সিং, কনটেন্ট ক্রিয়েশন ও স্টার্টআপ গৃহকর্মী থেকে প্রতিমন্ত্রী হয়ে কলিতা মাঝি পেলেন গৃহায়ণ মন্ত্রণালয় তদন্তের আগেই দুই কৃষি কর্মকর্তাকে বদলি, ডিএই’র ডিজি লাঞ্ছিত পাঁচ আর্থিক প্রতিষ্ঠানে প্রশাসক, ঝুঁকিতে হাজারো আমানতকারীর অর্থ ফ্লোর প্রাইস প্রত্যাহারের পর শেয়ারে বড় পতন জনগণের ওপর বাড়তি ঋণ ও করভার চাপিয়ে বড় হচ্ছে বাজেটের আকার ১৬ মাসের মধ্যে সর্বোচ্চ মূল্যস্ফীতি: চাপে নিম্ন ও মধ্যবিত্ত পরিবার, মিলছে না আয়-ব্যয়ের খেরোখাতা ২০২৬-২৭ বাজেট: বাড়তে পারে যেসব পণ্যের দাম জুলাই গেজেট স্ক্যাম: ছাদ থেকে পড়ে যাওয়া আখতারুজ্জামান নাঈমকে বানানো হয় জুলাই শহীদ নেত্রকোণায় ‘জয় বাংলা’ স্লোগানে জুলাই স্তম্ভে আগুন, ভিডিও বিশ্লেষণ করছে পুলিশ বুকে পাঁচটা তারকা আর কারও নেই: ব্রুনো গিমারেস মেসির গোলে প্রস্তুতি সারল আর্জেন্টিনা নোয়াখালীতে শিশুসহ নির্বিচারে গ্রেপ্তার: জাতিসংঘে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর জরুরি নোটিশ ‘সৎ লোকের শাসন’ দলের ইসলামী ব্যাংকে আর্থিক এবং পরিচালনায় দুর্নীতি-জালিয়াতির আশ্রয় বৈদেশিক বাণিজ্যে বড় ধস: ১০ মাসে বাণিজ্য ঘাটতি ২২ বিলিয়ন ডলার ছাড়াল থানা পোড়ানো, পুলিশ হত্যাকারী সেই সমন্বয়ক মাহদী এখন মবের ভয়ে থানায় আশ্রয়ের সন্ধানে দলীয় পদ নেই, মামলাও নেই; শুধু আওয়ামী লীগ করার অভিযোগে যশোরে কলেজ অধ্যক্ষ গ্রেপ্তার সংসদে ইসলামী ব্যাংক দখল সংক্রান্ত আলোচনায় মনক্ষুণ্ন ইআবা নেতা গাজী আতাউর