তেলসহ অর্থনৈতিক সংকট সামাল না দিলে পরিস্থিতি ভয়াবহ হতে পারে:সাংবাদিক মাহবুব কামাল – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৭ এপ্রিল, ২০২৬

তেলসহ অর্থনৈতিক সংকট সামাল না দিলে পরিস্থিতি ভয়াবহ হতে পারে:সাংবাদিক মাহবুব কামাল

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৭ এপ্রিল, ২০২৬ |
তেল সংকটসহ দেশে কিছু অর্থনৈতিক সংকট দেখা দিয়েছে। এসব সংকট মোকাবিলা করা না গেলে পরিস্থিতি ভয়াবহ রূপ নেবে বলে মন্তব্য করেছেন সিনিয়র সাংবাদিক মাহবুব কামাল। তিনি বলেন, এটা খুবই দুর্ভাগ্যজনক, ‘যে মুহূর্তে দেশের বর্তমান অর্থনীতি নিয়ে কথা বলা উচিত তখন কথা বলতে হচ্ছে রাজনীতি নিয়ে। তেল সংকটসহ আরো কিছু অর্থনৈতিক সংকট মোকাবিলা করা না গেলে পরিস্থিতি ভয়াবহ রূপ নেবে।’ শুক্রবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এসব কথা বলেন মাহবুব কামাল। তেল সংকট তীব্র হলে এর বর্ধিষ্ণু প্রতিক্রিয়া কৃষি, শিল্পসহ নানা ক্ষেত্রে পড়বে বলে দাবি তার। মাহবুব কামাল বলেন, ‘আচ্ছা বলুন, সরকার ও বিরোধীদলের মধ্যে জুলাই সনদ ইত্যাদি নিয়ে ঝগড়া-বিবাদ চলতে থাকা

এবং সমঝোতা হওয়া, এই দুই ক্ষেত্রেই নিরীহ জনগণের কোনো লাভ আছে? সমঝোতা হলে তো শুরু হবে নতুন সংকট।’ বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদের বলা একটি কথা উদ্ধৃত করে মাহবুব কামাল বলেন, তিনি বলেছিলেন, ‘দুই হাতি যখন যুদ্ধ করে, তখনই শুধু নিচের ঘাস পিষ্ট হয় না, দুই হাতি যখন পরস্পর আদর করে তখনও একই ঘটনা ঘটে।’ বিএনপি ও জামায়াত দুই হাতি বটে! আর আমরা নিরীহ পাবলিক যে নিচের ঘাস, তা আর বলতে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
যেসব কারণে রাষ্ট্রপতির পদ থেকে সাহাবুদ্দিনের পদত্যাগ ২০ লাখ টাকা চাঁদা না পেয়ে নির্মাণাধীন ভবনে হামলা, ককটেল নিক্ষেপ শিক্ষা মন্ত্রণালয়ের ২২টি কম্পিউটারের হার্ডডিস্ক চুরি গুরু পাপে লঘু দণ্ড পুঁজিবাজারে, উৎসাহিত হচ্ছে কারসাজি চক্র সুন্দরবনে থামছে না হরিণ শিকার, ৩৪৫৩ কেজি মাংস উদ্ধার! কে হচ্ছেন নতুন রাষ্ট্রপতি চুয়াত্তরেও সেই জাদু রুনা লায়লার কণ্ঠে ডেঙ্গুতে তিনজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮ কোরআনের দৃষ্টিতে ক্ষতিগ্রস্ত যারা মানুষ কেন নাক খোঁটে জানেন? বাণিজ্যমন্ত্রী মুক্তাদির: দেশের জ্বালানি সংকটের দ্রুত কোনো সমাধান নেই চরম গ্যাস সংকটে উৎপাদনে ধস: সংকটে শিল্প, শঙ্কায় রপ্তানি ও কর্মসংস্থান অস্ট্রেলিয়া সফরের প্রথম টেস্টের বাংলাদেশ দল ঘোষণা: ফিরলেন সৌম্য ও জাকের, বাদ জয় ৫০ কোটি টাকার বেশি ঋণের ৪২% খেলাপি, বাড়ছে বড় ঋণের ঝুঁকি বিএনপি সরকারের উন্নয়ন প্রকল্প: নির্মাণের এক মাসেই সড়কে ধস, জলাবদ্ধতায় স্থবির পাঁচ গ্রামের জনজীবন আগস্টে পে-স্কেলের প্রজ্ঞাপন না হলে সরকারি কর্মচারীদের বৃহত্তর আন্দোলনের ঘোষণা ‘লীগ নেতা’ ট্যাগে ১০ লাখ টাকা চাঁদা দাবি, না পেয়ে ব্যবসায়ীকে আয়নাঘরে নির্যাতনের পর পুলিশে দিল বিএনপি নেতা জঙ্গল সলিমপুরে পুলিশ ফাঁড়ির খাবার পানিতে বিষ: নাশকতার শঙ্কা, নমুনা পাঠানো হলো ল্যাবে গোপালগঞ্জে আওয়ামী লীগ থেকে বিএনপিতে ডিগবাজি দেওয়া নেতা চাঁদাবাজির দায়ে গ্রেপ্তার অস্ত্রের ভাণ্ডারে পরিণত হচ্ছে রোহিঙ্গা ক্যাম্প, বাড়ছে জঙ্গি আতঙ্ক