দুর্ঘটনার কবলে ঢাবির বাস, আহত অন্তত ৮ শিক্ষার্থী – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৫ এপ্রিল, ২০২৬

দুর্ঘটনার কবলে ঢাবির বাস, আহত অন্তত ৮ শিক্ষার্থী

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৫ এপ্রিল, ২০২৬ |
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীদের বহনকারী একটি বাস রাজধানীর কারওয়ান বাজার এলাকায় দুর্ঘটনার কবলে পড়েছে। এতে বাসে থাকা অন্তত ৮ জন শিক্ষার্থী আহত হয়েছেন বলে জানা গেছে। বুধবার (১৫ এপ্রিল) সকাল ৮টার দিকে এফডিসির মোড়ে এই দুর্ঘটনা ঘটে। আহত শিক্ষার্থীদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। আহতদের মধ্যে মাথায় আঘাতপ্রাপ্ত ৩ জন শমরিতা হাসপাতালে চিকিৎসা গ্রহণ করেন। এছাড়া হলি ফ্যামিলি হাসপাতালে ২ জন, ইনসাফ বারাকা হাসপাতালে ২ জন, ঢাকা মেডিকেলে ১ জন, বিশ্ববিদ্যালয় মেডিকেলে ২ জন, এবং ইবনে সিনা হাসপাতালে ১ জনের চিকিৎসার ব্যবস্থা করা হয়। জানা গেছে, মহাখালী এক্সপ্রেসওয়ে থেকে নামার পথে এ দুর্ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে দ্রুত বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেয়া

হচ্ছে। ঢাবি শিক্ষার্থীদের বরাতে জানা যায়, বাসটি আগেই ফিটনেসবিহীন ছিল। উড়ালসড়ক থেকে নামার সময় বাসটির একটি চাকা পাংচার হয়ে যায়। এরপর বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি মাইক্রোবাসের সঙ্গে ধাক্কা লাগে। ঘটনার সত্যতা নিশ্চিত করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ফেসবুক পেজে এক পোস্টে বলা হয়, ক্ষণিকার একটি বাস আজ সকালে মগবাজার এলাকায় দুর্ঘটনায় শিকার হয়েছে। ডাকসু নেতারা হাসপাতালগুলোতে এসেছেন এবং আহতদের যথাযথ চিকিৎসা নিশ্চিতে কাজ করছেন। ডাকসু ছাত্র পরিবহন সম্পাদক আসিফ আব্দুল্লাহ এক ফেসবুক পোস্টে জানান, ক্ষণিকার একটি বাস আজ সকালে এফডিসির সামনে দুর্ঘটনায় শিকার হয়েছে। আমরা হাসপাতাল গুলোতে এসেছি এবং আহতদের যথাযথ চিকিৎসা নিশ্চিতে কাজ করছি।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
জ্বালানি সংকট মোকাবেলায় ২ বিলিয়ন ডলার বৈশ্বিক সহায়তা চাইলেন তারেক ‘যুক্তরাষ্ট্রের বার্তা নিয়ে’ ইরানে পাকিস্তানের সেনাপ্রধান প্রাথমিকে ৬০ হাজার শিক্ষক নিয়োগ শিগগিরই বনানীর বহুতল ভবনের আগুন নিয়ন্ত্রণে রাতের মধ্যে যেসব অঞ্চলে ঝড়ের শঙ্কা শাপলা চত্বর গণহত্যা মামলায় আসামি হচ্ছেন সাবেক আইজিপি মামুন ইরানকে অস্ত্র না দিতে সি চিন পিংকে চিঠি ট্রাম্পের চিকিৎসা শেষে দেশে ফিরেছেন সোহেল রানা ময়মনসিংহ মেডিকেলে হামের উপসর্গে ২৪ ঘণ্টায় ভর্তি ২৫ শিশু যাত্রাবাড়ীতে কুপিয়ে তরুণী হত্যা, একই ঘটনায় আহত ৩ বিশ্বকাপের দর্শকদের যাতায়াত খরচ ফিফাকে দেওয়ার দাবি মার্কিন নেতার মহামারিতে পরিণত হাম পরিস্থিতি, সন্নিকটে মানবিক বিপর্যয় জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধনের নামে দু’বার অর্থ লোপাট: ফারুকীর নেতৃত্বে তুঘলকি দুর্নীতির নতুন মাত্রা জামালপুর জেলে বন্দি আওয়ামী লীগ নেতার মৃত্যু: কারা হেফাজতে মৃত্যুর সংখ্যা ভয়াবহ মানবাধিকার লঙ্ঘনের ইঙ্গিত দিচ্ছে তারেক রহমানের আবার ইতিহাস বিকৃতি: ভাসানী মৃত্যুর তিন বছর পর ‘ধানের শীষ’ মার্কা তুলে দিলেন জিয়ার হাতে! আস্থাহীনতার চাপেই আর্থিক খাত: ব্যাংক পুনর্গঠন ও পুঁজিবাজারে অস্থিরতার দ্বৈত সংকট রাজস্ব আদায়ে হিমশিম: ৬ লক্ষ কোটি টাকার উচ্চাভিলাষী রাজস্ব আদায়ের লক্ষ্য সরকারের; ব্যাবসায়ীদের অপারগতা মাদ্রাসাগুলো হয়ে উঠছে জামায়াত-শিবির সহ উগ্র মৌলবাদী গোষ্ঠির আজ্ঞাবহ যোদ্ধা তৈরির প্রশিক্ষণ কেন্দ্র মামলায় জামিন নেই, দীপু দাস-কে বর্বরভাবে পুড়িয়ে মারা আসামিরা সহজে জামিন পেলেন মধ্যপ্রাচ্যের যুদ্ধে নতুন করে অর্থনৈতিক চাপ: সরকার জরুরি ভিত্তিতে ৩০০ কোটি ডলার ঋণ চাইছে