যশোরে বিএনপির সন্ত্রাসী হামলা গুরুতর আহত ফুল চাষি নেতা আব্দুর রহিম – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৫ April, ২০২৬

যশোরে বিএনপির সন্ত্রাসী হামলা গুরুতর আহত ফুল চাষি নেতা আব্দুর রহিম

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৫ April, ২০২৬ |
যশোরের ঝিকরগাছা উপজেলার পানিসারায় নিজ ফুলের ক্ষেতে কাজ করার সময় সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন দেশবরেণ্য ফুল চাষি ও ব্যবসায়ী নেতা আব্দুর রহিম। তিনি যশোর ফুল উৎপাদক ও বিপণন সমবায় সমিতির বর্তমান সভাপতি এবং বাংলাদেশ ফ্লাউয়ার্স সোসাইটির সাবেক সভাপতি। বর্তমানে তিনি গুরুতর আহত অবস্থায় ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার বিকেলে আব্দুর রহিম পানিসারায় তার ব্যক্তিগত ফুলের বাগানে পরিচর্যা করছিলেন। এ সময় একদল বিএনপির চিহ্নিত সন্ত্রাসী অতর্কিতে তার ওপর হামলা চালায়। প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, হামলাকারীরা বিএনপি ও এর অঙ্গসংগঠনের রাজনীতির সাথে জড়িত। সন্ত্রাসীরা লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র দিয়ে তাকে পিটিয়ে জখম করে ফেলে রেখে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার

করে দ্রুত হাসপাতালে নিয়ে যান। আহত আব্দুর রহিম এলাকায় একজন সজ্জন এবং স্বাধীনচেতা মানুষ হিসেবে পরিচিত। তিনি দীর্ঘকাল ধরে বাম রাজনীতির আদর্শ লালন করে আসছেন এবং মুক্তিযুদ্ধের চেতনায় আজীবন বিশ্বাসী। দেশের ফুল শিল্পের আধুনিকায়ন ও আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের ফুলের পরিচিতি বাড়াতে তার অবদান অনস্বীকার্য। তার মতো একজন প্রবীণ নেতা ও কর্মনিষ্ঠ মানুষের ওপর এমন নগ্ন হামলায় এলাকায় শোক ও ক্ষোভের ছায়া নেমে এসেছে। এই বর্বরোচিত হামলার খবর ছড়িয়ে পড়লে পানিসারা ও ঝিকরগাছার সাধারণ মানুষ এবং ফুল চাষিদের মধ্যে তীব্র উত্তেজনা বিরাজ করছে। স্থানীয় বাসিন্দারা এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে দোষীদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন। একজন প্রত্যক্ষদর্শী চাষি জানান, রহিম ভাই রাজনীতি করেন কি

করেন না, সেটা বড় কথা নয়; তিনি আমাদের ফুলের রাজ্যের অভিভাবক। যারা একজন কৃষক নেতাকে তার নিজের ক্ষেতে গিয়ে আক্রমণ করতে পারে, তারা আর যাই হোক শান্তিকামী হতে পারে না। ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক জানিয়েছেন, আব্দুর রহিমের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। এদিকে, এই হামলার বিষয়ে স্থানীয় থানায় অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে। পুলিশ জানিয়েছে, খবর পেয়ে তারা ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং শান্তি-শৃঙ্খলা রক্ষায় এলাকায় টহল জোরদার করা হয়েছে। ঘটনার সাথে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার আশ্বাস দিয়েছে প্রশাসন। দেশের ফুল শিল্পের অন্যতম এই কারিগরের ওপর হামলার ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যম ও রাজনৈতিক মহলে প্রতিবাদের

ঝড় উঠেছে। সাধারণ মানুষের দাবি, এই ন্যাক্কারজনক হামলার নেপথ্যে থাকা পরিকল্পনাকারীদেরও যেন খুঁজে বের করা হয়।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
এমপিওভুক্ত শিক্ষকদের বেতনকাঠামোয় আদেশ জারিতে অর্থ বিভাগকে শিক্ষা মন্ত্রণালয়ের চিঠি স্কুলছাত্রীকে ছুরিকাঘাতের ঘটনায় অভিযুক্ত কিশোর শনাক্ত, বাড়িতে তালা গুমের অভিযোগ আবাসন ব্যবসায়ীর, অস্ত্র ব্যবসার তথ্য ডিবি পুলিশের গুমের অভিযোগ আবাসন ব্যবসায়ীর, অস্ত্র ব্যবসার তথ্য ডিবি পুলিশের ইসরায়েলে নতুন সরকার গঠনের তোড়জোড়, আজ আইনপ্রণেতাদের শপথ আতশবাজিতে রোগ সারে বলে দাবি পশ্চিমবঙ্গ বিজেপি নেত্রীর শেখ হাসিনার বিরুদ্ধে ৬৭৩ মামলা, একটিতে মৃত্যুদণ্ড ৯ আর্থিক প্রতিষ্ঠানের গ্রাহকের অর্থ ফেরাতে ২৭০০ কোটি টাকা চেয়েছে কেন্দ্রীয় ব্যাংক মুনাফা কমায় লভ্যাংশ কমল যমুনা অয়েলের কারাগারে চরম নিপীড়নের পর জামিন: মুক্তির দিনই মারা গেলেন আওয়ামী লীগ নেতা রনজিত ঘোষ প্রত্যর্পণ চুক্তি কেন শেখ হাসিনার ক্ষেত্রে অপ্রযোজ্য? প্রতিরক্ষা খাতের প্রযুক্তিপ্রতিষ্ঠান ডুবোটেকের নতুন চেয়ারম্যান সাফিউস সামি দক্ষিণ আফ্রিকা সফরে বাংলাদেশের টেস্ট দলে নতুন মুখ মাহফিজুল রবিন ১০ নভেম্বরের ধর্মঘটে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলোর সমর্থন, উত্তপ্ত হচ্ছে রাজনৈতিক পরিস্থিতি শেখ হাসিনাকে পাসপোর্ট দেবে না বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী অগ্রণী ব্যাংকে জমা রাখা ৩০ কোটি টাকা উধাও বিশ্লেষণ || নিজ দেশে ফেরার অধিকার: শেখ হাসিনার প্রত্যাবর্তনের প্রশ্নে আইন ও নজির কী বলে? চাঁদা না দেওয়ায় ঠিকাদারকে পিটিয়ে মোটরসাইকেল নিয়ে গেলেন বিএনপি নেতা সার পায় না কৃষক, মিয়ানমারে পাচার হচ্ছে দেদারসে: চক্রে যুক্ত বিএনপি-ছাত্রদল নেতাসহ গ্রেপ্তার ৩ ওয়েস্ট ইন্ডিজের কাছে ঘরের মাঠে সিরিজ হারল বাংলাদেশ