‘গরমে চলতি পারছি নে, তাও কষ্ট কইরে বের হইচি’ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৪ এপ্রিল, ২০২৬

‘গরমে চলতি পারছি নে, তাও কষ্ট কইরে বের হইচি’

ডেস্ক নিউজ
আপডেটঃ ৪ এপ্রিল, ২০২৬ |
কয়েকদিন ধরেই চুয়াডাঙ্গার ওপর দিয়ে মাঝারি তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। সেই সঙ্গে ভ্যাপসা গরমে দুর্ভোগ বেড়েছে কয়েকগুণ। টানা দুই দিন দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের এ জেলায়। চুয়াডাঙ্গা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো জামিনুর রহমান বলেন, শনিবার বিকেল ৩টায় জেলার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৩৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এসময় বাতাসের আদ্রতা ছিল ২৬ শতাংশ। আগামী কয়েকদিন তাপমাত্রা আরও বাড়তে পারে। এদিকে সকাল থেকে চোখ রাঙ্গাতে শুরু করে সূর্য। তীব্র তাপ আর ভ্যাপসা গরমে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। ব্যাহত হচ্ছে স্বাভাবিক কাজকর্ম। জীবিকার তাগিদে তীব্র রোদে পুড়ে কাজ করতে হচ্ছে শ্রমজীবী মানুষকে। তীব্র গরমে ঘরে-বাইরে কোথাও মিলছে না

স্বস্তি। খুব প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছেন না কেউ। ব্যাটারিচালিত পাখি ভ্যানচালক আবুল হোসেন বলেন, ‘গরমে চলতি পারছি নে, তাও কষ্ট কইরে বের হইচি। ভারাভুতো নেই, চলবো কি করে এই রোদ-গরমে। বাজারে জিনিসপত্রের দাম বেশি। খাবো কি? যা ইনকাম হচ্ছে তা দিয়ে চাল-ডাল কেনা যাচ্ছে না।’ সিএনজিচালক কেরামত আলী বলেন, ‘গাড়ি নিয়ে রাস্তায় বের হলে মনে হচ্ছে কড়ার ওপর বসে আছি। বাসস্ট্যান্ডে এসে বরফ, তালের রস, তরমুজ, খেয়ে ঠাণ্ডা হয়ে বসে আছি। এই প্রখর রোদে রাস্তায় লোকজন নেই, তাই ভাড়া মারতি পারছি নে।’ কৃষক আতিয়ার রহমান বলেন, ‘ভোরবেলা থেকে ভুট্টার জমিতে কাজ করছিলাম। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সূর্য চোখ রাঙিয়ে

উঠছে। গরমে হাঁপিয়ে উঠেছি। তাই বাড়ি ফিরে যাচ্ছি।’ শরবত বিক্রেতা নওশাদ আলী বলেন, ‘গরমে বিক্রি বেড়েছে। শরীর ঠাণ্ডা করতে লেবু শরবত খেয়ে তৃষ্ণা মিটাচ্ছেন পথচারী ও যানবাহন চালকেরা।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
অবৈধভাবে জনপ্রতিনিধিদের অপসারণের আইন আনছে বিএনপি সরকার নিজের গাড়ি বাসস-এ ভাড়ায় খাটিয়ে প্রতি মাসে সরকারি অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ মাহবুব মোর্শেদের বিরুদ্ধে ৫ আগস্ট পরবর্তী সময়ে বন্ধ হওয়া শিল্পকারখানা ফের চালু হবে: অর্থমন্ত্রী ভর্তুকি অনিশ্চয়তায়: গ্রীষ্মে বিদ্যুৎ সরবরাহে ঝুঁকি, বাড়ছে লোডশেডিংয়ের আশঙ্কা রপ্তানিতে বড় ধস: এক বছরে বৈদেশিক মুদ্রা প্রবাহ কমেছে ৫ বিলিয়ন ডলার বাণিজ্যের আড়ালে ইরানে ‘যুদ্ধের জ্বালানি’ পাঠাচ্ছে চীন পেরুর স্টেডিয়ামে বিশৃঙ্খল ঘটনায় একজন নিহত, বহু আহত ইউনূসের প্রতারণার খপ্পরে পড়ে ১৮ মাসে সর্বস্বান্ত বাংলাদেশ! শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনাল চালু হওয়া নিয়ে শঙ্কা ২৪ ঘণ্টায় হামে ২ মৃত্যু, হাসপাতালে ভর্তি ৬০ দীর্ঘ লাইন: জ্বালানি তেলের জন্য মানুষের দুর্ভোগ চরমে ট্রফিটা শুধু পুরস্কার নয়, এটা অনেক বড় দায়িত্ব: বর্ণিতা ‘গরমে চলতি পারছি নে, তাও কষ্ট কইরে বের হইচি’ কেরানীগঞ্জে গ্যাসলাইট কারখানায় আগুন, ৫ জনের মরদেহ উদ্ধার রোববার কোন ৩০ উপজেলায় হামের টিকা দেওয়া হবে এপ্রিলে একাধিক তীব্র তাপপ্রবাহ ও ঘূর্ণিঝড়ের পূর্বাভাস রোববার থেকে নতুন সূচিতে চলবে ব্যাংক যেভাবে বাংলাদেশ ফুটবলে সুলিভানদের আগমন যুক্তরাষ্ট্রের ৪৮ ঘণ্টার যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করেছে ইরান: ফার্স নিউজ লড়াই করেও চীনের কাছে হারল বাংলাদেশ