জামালপুরে আওয়ামী লীগের ১৯ নেতা-কর্মীর গণআত্মসমর্পণ, আদালতের কারাগারে পাঠানোর আদেশ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৩০ মার্চ, ২০২৬

জামালপুরে আওয়ামী লীগের ১৯ নেতা-কর্মীর গণআত্মসমর্পণ, আদালতের কারাগারে পাঠানোর আদেশ

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩০ মার্চ, ২০২৬ |
জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় বিশেষ ক্ষমতা আইনে দায়েরকৃত চারটি মামলায় সাবেক উপজেলা চেয়ারম্যানসহ আওয়ামী লীগের ১৯ নেতা-কর্মী আদালতে আত্মসমর্পণ করেছেন। আদালত তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন। সোমবার বিকেলে মাদারগঞ্জ আমলি আদালতে আসামিরা আত্মসমর্পণ করে জামিন প্রার্থনা করলে বিচারক রোমানা আক্তার জামিন আবেদন খারিজ করে তাদেরকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন। আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট বজলুর রহমান জানান, বিশেষ ক্ষমতা আইনের চারটি মামলায় ১৯ জন আসামি একসঙ্গে আদালতে আত্মসমর্পণ করেন। আদালত কোনো জামিন না দিয়ে সবাইকে কারাগারে পাঠান। কারাগারে পাঠানো নেতা-কর্মীরা: ১. ওবায়দুর রহমান বেলাল — মাদারগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান ২. দৌলতুজ্জামান দুলাল হাজী — জামালপুর জেলা আওয়ামী লীগের

সদস্য ৩. জয়নাল আবেদীন আয়না — মাদারগঞ্জ উপজেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক ৪. এ কে এম হযরত আলী হিলারী — উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ৫. শফিকুল ইসলাম — উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ৬. শিবলুল পাশা সিয়াম — শহর ছাত্রলীগের সাধারণ সম্পাদক ৭. শহিদুল ইসলাম — যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক অন্য আত্মসমর্পণকারীরা হলেন: ফুল বাদশা, তোফায়েল আহমেদ বাহাদুর, রনি মেম্বার, শাহীনুর, ছলো মিয়া, আব্দুল হামিদ মেম্বার, ওবায়দুর রহমান পাক্কি, রাশেদ হাসান লাজু, রুবেল, সালমান, এসডি রুবেল ও আবু হক। এ ঘটনায় জামালপুর জেলা আওয়ামী লীগের নেতৃত্বের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। তবে এখন পর্যন্ত দলের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য দেওয়া হয়নি। আইনজীবী বজলুর রহমান বলেন,

“আসামিরা আদালতে স্বেচ্ছায় আত্মসমর্পণ করেছেন। আমরা জামিন চেয়েছিলাম, কিন্তু আদালত তা নাকচ করে দেন।” উল্লেখ্য, মাদারগঞ্জ উপজেলায় সাম্প্রতিক সময়ে রাজনৈতিক সংঘর্ষ ও বিভিন্ন অভিযোগে একাধিক মামলা দায়ের হয়েছে। এরই ধারাবাহিকতায় এই গণআত্মসমর্পণ ঘটল।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বছরে ৫ হাজার কোটি টাকার গ্যাস চুরি বিশ্বের সবচেয়ে কম বাসযোগ্য শহর ঢাকা আড়াল ভেঙে ক্যামেরার সামনে ফিরছেন বুবলী গাজীপুরে একই কারখানার ৭০ শ্রমিক অসুস্থ সরকারি হাসপাতালে বিনামূল্যে ডেঙ্গু পরীক্ষা দক্ষিণখানে দুই বছরের শিশুকে যৌন নিপীড়নের অভিযোগ ডিম্বাণু সংরক্ষণ ছিল নিজেকে দেওয়া সেরা উপহার: কৃতি চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত বহাল নিষ্কাশন ব্যবস্থা পুনরুদ্ধার করুন ভারত থেকে ২০০ রেলকোচ ক্রয়: শেখ হাসিনা সরকারের করা চুক্তি বাতিল নয়, বাস্তবায়ন করছে বিএনপি, এ মাসেই আসছে ২০টি কোচ ঋণ খেলাপিদের ১ লাখ কোটি টাকা সুদ মওকুফ: কেন্দ্রীয় ব্যাংকের সিদ্ধান্তের সমালোচনা সাবেক প্রধান বিচারপতি বীর মুক্তিযোদ্ধা খায়রুল হককে গ্রেপ্তার দেখানোর শুনানি পেছাল যা-ই ঘটুক না কেন, মাথা উঁচু করে বিদায় নেব: রোনালদো নাহিদের রেকর্ড ম্লান, হারারেতে বেহাল ব্যাটিংয়ে হারল বাংলাদেশ ইয়ামাল: মুসলিম হওয়ায় আমি শরীরে ট্যাটু আঁকাতে পারব না প্রাথমিক বিদ্যালয়ে সরকারি নির্দেশনায় রাজনীতির চর্চা: বাধ্যতামূলক হচ্ছে জিয়া পরিবারের ৩ বই পানছড়িতে ইউপিডিএফ-জেএসএস গোলাগুলিতে নিহত ৩ ৫৫ লাখ গ্রাহক ২৬৪ কোটি টাকার ফাঁদে: প্রিপেইড মিটার ভাড়া নিয়ে বিএনপির প্রচারণা ছিলো গুজব ব্যালোগানের শাস্তি স্থগিতের ঘটনায় ফিফা ‘সব সীমা ছাড়িয়ে গেছে’: উয়েফা রোহিঙ্গাদের হাতে ৮ হাজার একর বনভূমি উজাড়ের ফল: পাহাড় ধসে ৩ ঘণ্টায় ঝরল ৯টি প্রাণ