লরি থেকে ২০০০ লিটার পেট্রল ও ডিজেল উধাও, জেলা-জরিমানা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৮ মার্চ, ২০২৬

লরি থেকে ২০০০ লিটার পেট্রল ও ডিজেল উধাও, জেলা-জরিমানা

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৮ মার্চ, ২০২৬ |
নাটোরে রাতের আঁধারে লরি থেকে ২ হাজার লিটার পেট্রল-ডিজেল উধাও হওয়ায় লরির ম্যানেজারকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রামম্যাণ আদালত। সঙ্গে লরির ম্যানেজার আবু সাইদকে এক মাসের কারাদণ্ড দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সিংড়ার ইউএনও আব্দুল্লাহ আল রিফাত। শনিবার (২৭ মার্চ) রাত সাড়ে ৮টায় নাটোরের সিংড়া উপজেলার জামতলি বাজারের আঁখি ফিলিং স্টেশনে এ অভিযান পরিচালনা করা হয়। সূত্রে জানা গেছে, শনিবার রাতে সিংড়ায় অবৈধভাবে জ্বালানি তেলের কারবার ঠেকাতে জামতলি বাজারের মেসার্স আঁখি ফিলিং স্টেশনে তদারকিতে যান ইউএনও আব্দুল্লাহ আল রিফাত। লরি থেকে তেল নামাতে গিয়ে বরাদ্দকৃত ৪৫০০ লিটার পেট্রলের মধ্যে ১৫০০ লিটার ও সমপরিমাণ ডিজেলের মধ্যে ৫০০ লিটার ডিজেল রাতারাতি রাস্তার

মধ্যেই উধাও হয়ে যায়। পরে ভ্রাম্যমাণ আদালতে ওই লরির ম্যানেজারকে জেল-জরিমানা করা হয়। এ বিষয়ে মেসার্স আঁখি ফিলিং স্টেশনের স্বত্বাধিকারী আহসান হাবীব বলেন, সিংড়ার ইউএনও তার ফিলিং স্টেশন তদারকি করে ফিরছিলেন। এমন সময় লরিতে তেল কম রয়েছে সন্দেহ হলে তিনি নিজেই বিষয়টি মুঠোফোনে সিংড়ার ইউএনওকে জানান। ইউএনও আব্দুল্লাহ আল রিফাত বলেন, ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে লরির ম্যানেজারকে জেল-জরিমানা করা হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
রাষ্ট্রপতি: গ্রামবাংলা আমাদের শিকড়, শক্তি ও সম্ভাবনার আধার জুলাই নিয়ে মন্তব্য: আনিস আলমগীর, পিয়া সহ ৬ জনের বিরুদ্ধে মামলা ট্রাম্পের এক ফোন কলেই বদলে গেল ফিফার নিয়ম, বিতর্কের ঝড় বিশ্বকাপ থেকে ব্রাজিলের বিদায়, খুশি মেহজাবীন চৌধুরী আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন নেইমার তেহরানে খামেনির শোক র‍্যালিতে লাখো মানুষের ঢল বিবাহবন্ধনে আবদ্ধ হলেন আমির খান হামে মৃত্যুর ঘটনায় ড. ইউনূসসহ ৪ জনের বিরুদ্ধে মামলার আবেদন শত কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে ব্যারিস্টার ফুয়াদকে লিগ্যাল নোটিশ অভিনেত্রী শাওন, মাহিসহ ৩ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ যুক্তরাষ্ট্র জুড়ে প্রচণ্ড দাবদাহ: স্থগিত ২৫০তম স্বাধীনতা দিবস বিবাহবন্ধনে আবদ্ধ হলেন বিশ্বখ্যাত পপ তারকা টেলর সুইফট নতুন সিনেমায় চুক্তিবদ্ধ হলেন শাকিব খান ফরিদগঞ্জে দেয়ালে দেয়ালে ছাত্রলীগের পোস্টারিং: নেতাকর্মীদের মাঝে নতুন উদ্দীপনা কারাগারে স্বেচ্ছাসেবক লীগ নেতার মৃত্যু,নির্যাতনের অভিযোগ স্বজনদের নিঃসঙ্গ এক সন্তের বিদায় দশ জনের দল নিয়ে রোমাঞ্চ জিতে কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ড পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে নরওয়ে আওয়ামীলীগ সরকারের অধীনে সংসদ ভবন চত্ত্বরে বিদেশী কোন দেশের স্বাধীনতা দিবস পালন হলে কি হতো? মুক্তিযুদ্ধের সংজ্ঞা থেকে জামায়াত-মুসলিম লীগ-নেজামে ইসলামের নাম বাদ দেওয়ার চেষ্টা করেছিল অন্তর্বর্তী সরকার