কে হচ্ছেন অ্যাপলের পরবর্তী সিইও? – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৩ March, ২০২৬

কে হচ্ছেন অ্যাপলের পরবর্তী সিইও?

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৩ March, ২০২৬ |
অ্যাপলের ৫০তম বর্ষপূর্তির আয়োজনের ঘনিয়ে আসেছে। সেই সাথে আলোচনা তীব্র হচ্ছে, কে হবেন সিইও টিম কুকের উত্তরসূরী? এই আলোচনায় সবচেয়ে এগিয়ে থাকা নাম হলো জন টার্নাস। যিনি বর্তমানে অ্যাপলের হার্ডওয়্যার ইঞ্জিনিয়ারিং প্রধান। জন টার্নাস বহু বছর ধরে অ্যাপলের মূল পণ্য আইফোন, ম্যাক ও আইপ্যাডের উন্নয়নে নেতৃত্ব দিচ্ছেন। ২০২১ সালে তিনি অ্যাপলের শীর্ষ হার্ডওয়্যার ইঞ্জিনিয়ারিং রোলে যোগদানের পর থেকে পণ্যের মান ও কার্যক্ষমতায় উল্লেখযোগ্য পরিবর্তন এনেছেন। ব্যাটারি লাইফ, পারফরম্যান্স এবং কানেক্টিভিটিতে উন্নতি ঘটিয়ে তিনি অ্যাপলের পণ্যের লাইনআপকে শক্তিশালী করেছেন। টার্নাস সম্প্রতি একটি গোপন রোবট প্রজেক্টের তত্ত্বাবধান নিয়েছেন। এই প্রকল্পে এমন একটি টেবিলটপ ডিভাইস তৈরি হচ্ছে যা ‘ফেস টাইম’ কলের সময় ঘুরে ঘুরে বক্তার

দিকে মনোযোগ দেয়। আশা করা হচ্ছে, এটি আগামী বছর বাজারে আসবে। তিনি শুধু পণ্য তৈরি ও প্রযুক্তি উন্নয়নে নয়। পণ্যের মার্কেটিং ও ওয়েবসাইট কনটেন্ট নিয়েও সরাসরি কাজ করছেন। এছাড়া তিনি অ্যাপলের ডিভাইসগুলোকে আরও পরিবেশবান্ধব করার কাজেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। জন টার্নাস বর্তমানে হার্ডওয়্যার ও সফটওয়্যার ডিজাইন টিমের তত্ত্বাবধান করছেন। ফলে তিনি ডিজাইন ও সিনিয়র ম্যানেজমেন্টের মধ্যে প্রধান সংযোগকারী হিসেবে কাজ করছেন। এর কারণে তাকে অ্যাপলের ইতিহাসের সবচেয়ে প্রভাবশালী ব্যক্তিদের একজন হিসেবে দেখা হয়। টার্নাস আইফেনের ইতিহাসে সবচেয়ে বড় রিভ্যাম্প প্রকল্প নিয়েও কাজ করছেন। যার মধ্যে ফোল্ডেবল আইফোন রয়েছে। এটি সম্ভবত এই বছরের মধ্যে বাজারে আসবে। অ্যাপলের ভেতরে তিনি সহকর্মী ও সিনিয়র লিডারদের কাছে খুবই

জনপ্রিয়। তার শান্ত ও ভারসাম্যপূর্ণ নেতৃত্ব অনেকটা টিম কুকের মতো। জন টার্নাস প্রোডাক্টের মান উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন এবং অ্যাপলকে তার মূলধারার মানের দিকে ফিরিয়েছেন। অ্যাপল বর্তমানে এআই ও অন্যান্য প্রযুক্তিতে প্রতিদ্বন্দ্বীদের তুলনায় পিছিয়ে আছে। টার্নাস ইতিমধ্যে এআই-পাওয়ারড ডিভাইস ও নতুন হার্ডওয়্যার ধারণা নিয়ে কাজ করছেন। তবে এই উদ্যোগ কতটা সফল হবে, তা সময়ই দেখাবে। জন টার্নাসকে অ্যাপলের ভবিষ্যৎ সিইও হিসেবে দেখা হচ্ছে তার প্রযুক্তি দক্ষতা, নেতৃত্ব, ডিজাইন ও পণ্যের মান উন্নয়নের জন্য। যদিও চ্যালেঞ্জ আছে, তার ভেতরের সম্মান ও অভিজ্ঞতা তাকে এই দায়িত্বের জন্য প্রধান প্রার্থী বানিয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বাঙালির ডিএনএতে লুকানো “চতুর্থ পূর্বপুরুষ”: দেড় হাজার বছর আগের নীরব অভিবাসনের গল্প lপিরোজপুরে ৫ আগস্টের পর থেকে মন্দিরের জমি দখল করে ধান চাষ জামায়াত আমিরের জামায়াত-শিবিরকে নিয়মিত ধুয়ে দেওয়া রাশেদ ছিলেন শিবিরের শপথবদ্ধ সাথী, গোমর ফাঁস শিল্পী-সাংস্কৃতিক কর্মীদের সমাবেশে ‘জয় বাংলা’ স্লোগান: ছাত্র ইউনিয়নের সাবেক নেতা আটক প্রধানমন্ত্রীর জাপান সফর ঘিরে টোকিওতে বিএনপির দুই গ্রুপের হাতাহাতি তুমি কে, আমি কে? বাঙালি… বাঙালি… – শেকড়, সংগ্রাম ও প্রত্যয়: বাঙালি জাতীয়তাবাদের অপরাজেয় অভিযাত্রা জয় বাংলা—রণাঙ্গনের গর্জন থেকে চেতনার মহাকাব্য অভিষেকের ৩৫ বলের সেঞ্চুরি, পাওয়ারপ্লেতে ভারতের বিশ্বরেকর্ড ব্রাজিলে নির্বাচনে হেরে গোপনে দেশত্যাগ ওয়াশিংটনের প্রার্থী ফ্লাভিও’র; পরিবারের সদস্যদেরও ভিসা দেবে ট্রাম্প প্রশাসন জাপান-বাংলাদেশ ইপিএঃ চার বছর পরিশ্রমের ফসল; রপ্তানিতে নতুন সুযোগ, ২০২৭ সালের প্রথমার্ধে কার্যকরের সম্ভাবনা বীর মুক্তিযোদ্ধার দাফনে বাঁধা জামায়াতে ইসলামীর, জাবিতে যুদ্ধাপরাধী সাঈদি’র কুশপুত্তলিকা দাহ বীর মুক্তিযোদ্ধার দাফনে বাঁধা জামায়াতে ইসলামীর, জাবিতে যুদ্ধাপরাধী সাঈদি’র কুশপুত্তলিকা দাহ ২০২৩ সালে কৌশলগত অংশীদারত্ব ও অঙ্গীকার, ২০২৬ সালে বিনিয়োগে আগ্রহ ও সহযোগিতাঃ জাপান-বাংলাদেশ সম্পর্কের ধারাবাহিকতা ২৩’এর বৈঠকে বিনিয়োগ পরিবেশ সৃষ্টির অনুরোধ, ২৬’এ বাংলাদেশে পাঁচ বছরে ৬ বিলিয়ন ডলার বিনিয়োগের আগ্রহ জাপানের ইউনূসের জাপান সফরের ১৭ মাসঃ পাঁচ বছরে জাপানে ১ লাখ বাংলাদেশি কর্মী পাঠানোর চুক্তির অগ্রগতি কতোটা? ওয়াশিংটনে শেখ হাসিনার সংবাদ সম্মেলন: আওয়ামী লীগকে নিয়েই অবাধ নির্বাচন ও পুনর্মিলনের আহ্বান দ্বিতীয় সর্বোচ্চ রান তাড়ায় লঙ্কানদের রেকর্ড জয় মানুষের পেটে ভাত নেই, ৭০% ছাড় দিয়েও বিক্রি হচ্ছে না জামা-কাপড়: ব্যবসা নেমেছে এক-তৃতীয়াংশে পরিকল্পিত অর্থনৈতিক স্থবিরতা (স্ট্যাগফ্লেশন) এবং মহা অস্বীকৃতি কেরানীগঞ্জে নিজ ফ্ল্যাটে আওয়ামী লীগ নেত্রী ডালিয়াকে জবাই করে হত্যা