প্যারোলে মুক্তি পেয়ে পিতার জানাজায় স্বেচ্ছাসেবকলীগ নেতা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২২ মার্চ, ২০২৬

প্যারোলে মুক্তি পেয়ে পিতার জানাজায় স্বেচ্ছাসেবকলীগ নেতা

ডেস্ক নিউজ
আপডেটঃ ২২ মার্চ, ২০২৬ |
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে পবিত্র ঈদুল ফিতরের দিনে প্যারোলে মুক্তি পেয়ে পিতার জানাজায় অংশগ্রহণ করেছেন মোঃ জাহেদ উদ্দিন ঠাকুর চয়ন নামে এক স্বেচ্ছাসেবকলীগ নেতা। শনিবার (২১ মার্চ) বিকালে উপজেলার সদর ইউনিয়নের বড়দেওয়ান পাড়া এলাকায় ঘটে এ হৃদয়বিদারক ঘটনা। খোঁজ নিয়ে জানা গেছে, শনিবার ভোরে সরাইল উপজেলা সদরের বড়দেওয়ান পাড়া এলাকার বিশিষ্ট মুরুব্বি জাহাঙ্গীর ঠাকুর (৬৫) তার নিজ বাসভবনে মৃত্যুবরণ করেন। এদিকে বিগত বেশকিছুদিন যাবত হত্যা মামলা কাঁধে নিয়ে কারাগারে প্রয়াত জাহাঙ্গীর ঠাকুরের একমাত্র ছেলে ও সরাইল সদর ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক জাহেদ উদ্দিন ঠাকুর চয়ন। পিতার জানাজা ও দাফন সম্পন্ন করতে এবং শেষবারের মতো সন্তানকে বাবার নিথর দেহ স্পর্শের সুযোগ করে

দিতে পরিবারের পক্ষ থেকে চয়নের প্যারোলে মুক্তির আবেদন করা হলে আবেদনের প্রেক্ষিতে আসামিকে বেলা ২ ঘটিকা হতে ৫:৩০ মিনিট পর্যন্ত সাড়ে ৩ ঘণ্টা সময়ের জন্যে প্যারোলে মুক্তি দেয় ব্রাহ্মণবাড়িয়া জেলা অতিরিক্ত ম্যাজিস্ট্রেট। এতে চয়নের পরিবার এবং এলাকাবাসী প্রশাসনের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
কে এই জার্মান মডেল? যার ছবিতে ‘লাইক’ দিয়ে আলোচনায় কোহলি বিশ্ববাজারে তেলের দামে বড় লাফ, ধস নেমেছে শেয়ার বাজারে ডার্ক ওয়েবে মিলছে টেলিটকের তথ্য রাষ্ট্রপতির হার্টে ব্লক শনাক্ত, বসানো হয়েছে রিং যুদ্ধ শেষ হলেই কমবে মুদ্রাস্ফীতি, তেলের বাজার হবে নিম্নমুখী: ট্রাম্প ভরসার মানুষই ভয়ংকর! বেসরকারি খাতে কয়লা বিক্রির সিদ্ধান্ত জাতীয় পেনশন স্কিমে ৩২ মাসে যুক্ত হয়েছে ৩.৭৭ লাখ মানুষ, জমা ২৫৫ কোটি ১৬ ব্যক্তি ও ৫ প্রতিষ্ঠানের ওপর আরব আমিরাতের নিষেধাজ্ঞা ভিসা আবেদনকারীদের জন্য নতুন নির্দেশনা সারা দেশে টানা ৫ দিন ভারি বৃষ্টির আভাস ঈদযাত্রার অগ্রিম টিকিট নিয়ে রেলওয়ের জরুরি বার্তা ‘একটু বিস্কুট দে ভাই, ক্ষুধা লাগছে’ মায়ানমার সীমান্তে নতুন অস্বস্তি: বাংলাদেশের সার্বভৌমত্বের ওপর আঘাত, আরাকান নেতার বিতর্কিত মানচিত্র ঘিরে উদ্বেগ আলুটিলা পাহাড় ইসলামীকরণ: পর্যটন স্থানে জমি দখলের করে ধর্মীয় স্থাপনা নির্মাণ; জেলা প্রশাসকের সায় যশোরে পিস্তল, গুলি ও গাঁজাসহ যুবদলের সাধারণ সম্পাদক আটক নিষেধাজ্ঞায় কর্মহীন সাতক্ষীরার লাখো জেলে, পরিবার নিয়ে দুর্ভোগে বরগুনায় ছাত্রলীগ নেতার পিতাকে পিটিয়ে হত্যা ২০২৬-২৭ অর্থবছরের বাজেটঃ আসন্ন বাজেটে মোটরসাইকেল ও ব্যাটারিচালিত অটোরিকশায় অগ্রিম আয়করের প্রস্তাব রাজবন্দির মুক্তির দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রাজপথ কাঁপিয়ে ছাত্রলীগের মহড়া