কুমিল্লায় ট্রেন-বাস সংঘর্ষে নিহত ১২, আহত ৮ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২২ মার্চ, ২০২৬

কুমিল্লায় ট্রেন-বাস সংঘর্ষে নিহত ১২, আহত ৮

ডেস্ক নিউজ
আপডেটঃ ২২ মার্চ, ২০২৬ |
ঈদের রাতে কুমিল্লায় লেভেল ক্রসিংয়ে উঠে পড়া এক বাসের সঙ্গে ট্রেনের সংঘর্ষে অন্তত ১২ জন নিহত হয়েছেন; আহত হয়েছেন আরো আটজন। শনিবার রাত ৩টার আগে আগে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পদুয়ার বাজার লেভেল ক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে বলে কুমিল্লা ইপিজেড ফাঁড়ি পুলিশের পরিদর্শক সাইফুল ইসলাম জানান। চট্টগ্রাম থেকে ঢাকাগামী ঢাকা মেইল লেভেল ক্রসিং পার হওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে। মামুন স্পেশাল পরিবহনের বাসটি চুয়াডাঙ্গা থেকে লক্ষীপুরের দিকে যাচ্ছিল। সংঘর্ষের পর দুমড়ে মুচড়ে যাওয়া বাসটিকে ছেঁচড়ে প্রায় এক কিলোমিটার দূরে নিয়ে যায় ট্রেন। পরিদর্শক সাইফুল বলেন, ‘‘রাত ৩টার কিছু আগে তারা ট্রেনের সঙ্গে বাসের দুর্ঘটনার সংবাদ পান। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও রেলওয়ে পুলিশও আসে। সবাই মিলে

হতাহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।’’ কীভাবে এই দুর্ঘটনা ঘটল জানতে চাইলে তিনি বলেন, “তদন্ত চলছে। তবে ধারণা করা হচ্ছে যে বাসটা রেললাইনে উঠে যাওয়ার কারণেই হয়ত দুর্ঘটনাটা ঘটছে।” উদ্ধারকাজে অংশ নেওয়া ফায়ার সার্ভিসের উপ সহকারী পরিচালক মোহাম্মদ ইদ্রিস বলেন, ‘‘তারা ঘটনাস্থল থেকে তিনজনের মৃতদেহ উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। তার আগেই পুলিশ ও স্থানীয় লোকজন মিলে আরও কয়েকটি লাশ উদ্ধার করে হাসপাতালে পাঠায়।’’ দুর্ঘটনার কারণ জানতে চাইলে ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা বলেন, “হয়ত অসাবধানতার কারণে হতে পারে। কারণ এটা মেইন রোড। এখানে আমাদের যদি গেটম্যান থাকে, যিনি সিগন্যাল দিয়ে রাস্তা ব্লক করেন, উনি ব্লক করছিল কিনা আমি জানি না। যদি

ব্লক করত হয়ত এত বড় দুর্ঘটনা হত না।” কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের মেডিকেল অফিসার অজয় ভৌমিক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ‘‘হতাহতদের হাসপাতালে আনা হয় রাত ৪টার দিকে।’ “১২ জনকে আমরা নিহত অবস্থায় এখানে পাই। এর মধ্যে একটা শিশু ছিল এবং নারী ছিল ২ থেকে ৩ জন। বাকিরা পুরুষ। আহত আরো অন্তত আটজনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে জানিয়ে তিনি বলেন, ‘‘হতাহতদের অনেকেই মাথায় আঘাত পেয়েছেন। প্রচুর রক্তক্ষরণ হয়েছে।’’ হাসপাতালে ভর্তি ওমর ফারুক নামের এক আহত যাত্রী বলেন, ‘‘তিনি ঘুমিয়ে ছিলেন। হঠাৎ প্রচণ্ড ঝাঁকি লাগে এবং পরে দেখেন বাসের ভেতরে দুমড়ে মুচড়ে গেছে। এক পর্যায়ে তিনি সংজ্ঞা হারান। কারা তাকে হাসপাতালে এনেছে, তিনি

জানেন না।’’ ফারুকও মাথায় আঘাত পেয়েছেন। তিনি ঠিকমত কথা বলতে পারছিলেন না।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
তরুণ প্রজন্মের নেতৃত্ব নির্বাচনের মাধ্যমে মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রেখে, তারপরেই আমি অবসর নেব – দৃপ্ত শপথ শেখ হাসিনা’র আপিলের সুযোগ শেষ, ত্রুটিপূর্ণ বিচারিক প্রক্রিয়ায় প্রশ্ন রেখেই রায় কার্যকরের পথে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল! ২১ বছর পর ওয়ানডে-তে অস্ট্রেলিয়া বধ কক্সবাজারে মা ও স্কুল পড়ুয়া মেয়েকে ১০ জন মিলে গণধর্ষণ, আইসিইউতে কিশোরী হারাম পণ্যে আরোপিত হালাল ট্যাক্স — উচ্চাভিলাষী বাজেটে রাজস্ব আদায়ে মরিয়া সরকার ধর্ষণের শিকার নারীরা কেন নীরব থাকেন? বাংলাদেশে ছাত্র নিপীড়নঃ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের উচ্চশিক্ষার স্বপ্ন-কে হত্যা নোয়াখালীতে মিছিলকারী আওয়ামী লীগ কর্মীকে গুলি- বিএনপি-জামাইয়াতের আওয়ামীলীগ নিধনের নীলনকশা ১৯৭০ বিশ্বকাপ ফাইনালের স্মৃতিচারণ করলেন কিংবদন্তি ব্রাজিলিয়ান রিভেলিনো অস্ট্রেলিয়ার বিপক্ষে ইতিহাস গড়ার সামনে টাইগাররা শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের লোভে ৭ ব্যাংকে জিম্মি শিক্ষকদের সারাজীবনের সঞ্চয় “বাংলাদেশি শিক্ষার্থীদের স্বপ্ন ও আশা- আকাঙ্ক্ষা যেভাবে গুঁড়িয়ে দেওয়া হয়েছে” – দ্যা ডিপ্লোম্যাট টেলিটক ও নগদ ‘কিনতে’ চায় বাংলালিংকের মূল কোম্পানি ভিওন! অভিযুক্তের বাড়িতে উত্তেজিত জনতার আগুন, নিহত ৩ হাসপাতালে অসুস্থ শিশুর মাকে ধর্ষণ ও ভিডিও ধারণ, অতঃপর… বাজেট: যেসব পণ্যের দাম কমতে পারে বাজেট: যেসব পণ্যের দাম বাড়তে পারে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের ঐতিহাসিক জয় বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন বাজেটে সরকারি চাকরিজীবীদের বেতন নিয়ে ইতিবাচক পদক্ষেপ