এনএসসিকে ‘হুমকি’ দিয়ে আরও বিপাকে বুলবুল – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৯ মার্চ, ২০২৬

এনএসসিকে ‘হুমকি’ দিয়ে আরও বিপাকে বুলবুল

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৯ মার্চ, ২০২৬ |
আমিনুল ইসলাম বুলবুল এমন এক কাণ্ড ঘটিয়েছেন যাতে তার নিজের বোর্ডের সহ-পরিচালকরাও আছেন অস্বস্তিতে। মাসখানেক ধরে দেশের বাইরে থাকা বিসিবির বিতর্কিত এই সভাপতি রাজনৈতিক পট পরিবর্তনের পর এমনিতেই বিপাকে, সেখানে আরও জট পাকিয়ে ফেলেছেন তিনি। অন্তর্বতী সরকারের বিদায়ের পর মূলত বুলবুলের বিসিবি অধ্যায়ের সমাপ্তির কাউন্টডাউন শুরু হয়ে যায়। বিএনপিপন্থী সংগঠকদের নিয়ে বিসিবি নতুন কর পুনর্গঠিত হওয়া এখন কেবল সময়ের ব্যাপার। এজন্য তারা কিছু প্রক্রিয়া অনুসরণ করছে। ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক বিগত বিসিবির বিতর্কিত নির্বাচনের বিরুদ্ধে ছিলেন সরব। তিনি দায়িত্ব নেওয়ার পর এই নির্বাচনে অনিয়মের অভিযোগে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। যে কমিটি ১৫ দিনের মধ্যে প্রতিবেদন জমা দিবে জাতীয় ক্রীড়া পরিষদ

(এনএসসিতে)। এই প্রতিবেদনের আলোকে আদালতে থাকা মামলা পাবে গতি, এমন ছক অনুযায়ী পুরো বিসিবির নির্বাচন অবৈধ হয়ে যাবে অনিয়ম প্রমাণিত হওয়ায়। সেক্ষেত্রে বুলবুলসহ সব পরিচালককে বিদায় নিতে হবে। নতুন নির্বাচন করে আবার বোর্ড গঠন হবে। এই পরিণতি দেখে মরিয়া বুলবুল এক সংবাদ বিজ্ঞপ্তি পাঠান। সেখানে তিনি জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)’র করে দেওয়া তদন্ত কমিটি প্রত্যাখ্যান করেন। তিনি বলেন বিসিবি স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠান, এটা চলে আইসিসির আইনে। সেখানে সরকারি হস্তক্ষেপ করলে আইসিসি নিষেদ্ধাদেশ দিতে পারে। এমনকি আইসিসির উর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গেও নাকি এই কমিটি নিয়ে বিসিবি কথা বলেছে। অর্থাৎ সব মিলিয়ে রীতিমতো হুমকি দিয়ে বসেন বুলবুল। বিসিবির নামে আসা এই সংবাদ বিজ্ঞপ্তির ব্যাপারে বিসিবির কোন পরিচালকই

অবগত নন। তারা জানেন বোর্ড প্রধান বুলবুল কারো সঙ্গে আলাপ না করেই সরকারের মন্ত্রনালয়ের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন। এদিকে ক্রীড়া সংগঠক সিরাজুদ্দিন মোহাম্মদ আলমগীর বলেন, ‘গত কয়েকমাস ধরে প্রকাশ্যে বিসিবিতে সরকারি হস্তক্ষেপ হয়েছে। আর সেই হস্তক্ষেপে সায় দিয়ে গেছেন বুলবুল নিজে। এখন তিনি কোন মুখে বলেন তদন্ত কমিটি হলে সরকারি হস্তক্ষেপ হবে?’ ভারতে গিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপে না খেলায় এমনিতেই বুলবুলের উপর ক্ষুব্ধ আইসিসি। তিনি ইউনূস সরকারের উপদেষ্টা আসিফ নজরুলের সঙ্গে মিলে আইসিসিকে বিব্রত করেছেন। মোহামেডান স্পোর্টিং ক্লাবের পরিচালক মাসুদুজ্জামানের মতে, ‘বুলবুলের আইসিসিতে কোন অবস্থান নেই। তিনি অহেতুক হুঙ্কার দিচ্ছেন। তার উচিত দেশে এসে তদন্ত কমিটির মুখোমুখি হওয়া। ‘ আগামী ২৬ মার্চ দেশে ফিরতে পারেন

বুলবুল। তবে তার সভাপতিত্ব খুব দ্রুততম সময়েই যে বিলিন হয়ে যাবে এটা এখন অনুমেয় বাস্তবতা।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ভারত থেকে ২০০ রেলকোচ ক্রয়: শেখ হাসিনা সরকারের করা চুক্তি বাতিল নয়, বাস্তবায়ন করছে বিএনপি, এ মাসেই আসছে ২০টি কোচ ঋণ খেলাপিদের ১ লাখ কোটি টাকা সুদ মওকুফ: কেন্দ্রীয় ব্যাংকের সিদ্ধান্তের সমালোচনা সাবেক প্রধান বিচারপতি বীর মুক্তিযোদ্ধা খায়রুল হককে গ্রেপ্তার দেখানোর শুনানি পেছাল যা-ই ঘটুক না কেন, মাথা উঁচু করে বিদায় নেব: রোনালদো নাহিদের রেকর্ড ম্লান, হারারেতে বেহাল ব্যাটিংয়ে হারল বাংলাদেশ ইয়ামাল: মুসলিম হওয়ায় আমি শরীরে ট্যাটু আঁকাতে পারব না প্রাথমিক বিদ্যালয়ে সরকারি নির্দেশনায় রাজনীতির চর্চা: বাধ্যতামূলক হচ্ছে জিয়া পরিবারের ৩ বই পানছড়িতে ইউপিডিএফ-জেএসএস গোলাগুলিতে নিহত ৩ ৫৫ লাখ গ্রাহক ২৬৪ কোটি টাকার ফাঁদে: প্রিপেইড মিটার ভাড়া নিয়ে বিএনপির প্রচারণা ছিলো গুজব ব্যালোগানের শাস্তি স্থগিতের ঘটনায় ফিফা ‘সব সীমা ছাড়িয়ে গেছে’: উয়েফা রোহিঙ্গাদের হাতে ৮ হাজার একর বনভূমি উজাড়ের ফল: পাহাড় ধসে ৩ ঘণ্টায় ঝরল ৯টি প্রাণ অ্যাটর্নি জেনারেলকে সহকারীর থাপ্পড়, সুপ্রিম কোর্টে বিএনপিপন্থী আইনজীবীদের দ্বন্দ্ব চরমে আওয়ামী লীগ আমলে গুরুত্বপূর্ণ পদে অবদান রাখা ৩৩ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর দুই বিদেশি নারীকে অপহরণের পর গণধর্ষণে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রীর পরিবারের সদস্যসহ আটক ৪ একই গ্রাহকের একই ব্যবহারে প্রি-পেইড মিটারে জুনে বিদ্যুৎ বিল দ্বিগুণ-তিন গুণ! পাঁচ বছরে ২০ হাজার কিলোমিটার খাল পুনঃখনন করবে সরকার মালয়েশিয়ায় রাতভর সাঁড়াশি অভিযানে বাংলাদেশিসহ আটক ২০০ রাষ্ট্রপতি: গ্রামবাংলা আমাদের শিকড়, শক্তি ও সম্ভাবনার আধার জুলাই নিয়ে মন্তব্য: আনিস আলমগীর, পিয়া সহ ৬ জনের বিরুদ্ধে মামলা ট্রাম্পের এক ফোন কলেই বদলে গেল ফিফার নিয়ম, বিতর্কের ঝড়