ঈদযাত্রায় দ্বিগুণ-তিনগুণ ভাড়া, দুই দশকের রেকর্ড ভাঙছে এবারের নৈরাজ্য: আদায় হবে অতিরিক্ত ১৫০ কোটি টাকা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৯ মার্চ, ২০২৬

ঈদযাত্রায় দ্বিগুণ-তিনগুণ ভাড়া, দুই দশকের রেকর্ড ভাঙছে এবারের নৈরাজ্য: আদায় হবে অতিরিক্ত ১৫০ কোটি টাকা

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৯ মার্চ, ২০২৬ |
যাত্রী কল্যাণ সমিতির সমীক্ষা বলছে, দূরপাল্লার যাত্রায় গড়ে ৩৫০ টাকা করে অতিরিক্ত আদায়ের মাধ্যমে প্রায় ১২১ কোটি ৮০ লাখ টাকা এবং সিটি সার্ভিসে গড়ে ৫০ টাকা করে প্রায় ২৬ কোটি ১০ লাখ টাকা অতিরিক্ত আদায় হতে পারে। সব মিলে যাত্রীদের পকেট থেকে অতিরিক্ত বেরিয়ে যাবে প্রায় ১৪৮ কোটি টাকা। পবিত্র ঈদুল ফিতর সামনে রেখে সড়কপথে যাত্রী পরিবহনে ভাড়া নিয়ে চরম বিশৃঙ্খলার অভিযোগ উঠেছে। সরকারি নির্ধারিত ভাড়া উপেক্ষা করে দূরপাল্লা থেকে সিটি সার্ভিস—সবখানেই দ্বিগুণ-তিনগুণ পর্যন্ত বেশি ভাড়া আদায়ের প্রবণতা দেখা যাচ্ছে। যাত্রী অধিকার নিয়ে কাজ করা বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি বলছে, এমন পরিস্থিতি গত দুই দশকের মধ্যে নজিরবিহীন। আজ ১৮ই মার্চ, বুধবার প্রকাশিত

এক সমীক্ষা প্রতিবেদনে সংগঠনটির মহাসচিব মোজাম্মেল হক চৌধুরী জানান, এবারের ঈদ মৌসুমে অতিরিক্ত ভাড়া বাবদ যাত্রীদের কাছ থেকে প্রায় ১৪৮ কোটি টাকা আদায় হতে পারে। সমীক্ষায় দেখা গেছে, ১৪ থেকে ১৮ই মার্চ পর্যন্ত সংগৃহীত তথ্য অনুযায়ী প্রায় ৮৭ শতাংশ বাস ও মিনিবাস সরকারি ভাড়ার চার্ট অমান্য করছে। ঈদ উপলক্ষে সারা দেশে প্রায় ৪০ লাখ দূরপাল্লার এবং ৬০ লাখ সিটি সার্ভিস ট্রিপ হতে পারে বলে ধারণা করা হয়েছে। বিভিন্ন রুটে ভাড়ার অস্বাভাবিক বৃদ্ধির চিত্রও তুলে ধরা হয়েছে। ঢাকা–পাবনা ও নাটোর রুটে ৫৫০ টাকার ভাড়া বেড়ে ১২০০ টাকা, ঢাকা–রংপুরে ৫০০ টাকার ভাড়া ১৫০০ টাকা এবং ঢাকা–ময়মনসিংহে ২৫০ টাকার ভাড়া ৬০০ টাকা পর্যন্ত নেওয়া হচ্ছে। এছাড়া

নোয়াখালী, লক্ষ্মীপুর, খুলনা ও চট্টগ্রাম অঞ্চলের বিভিন্ন রুটেও নিয়মিত ভাড়ার চেয়ে কয়েকশ টাকা বেশি আদায়ের অভিযোগ পাওয়া গেছে। প্রতিবেদন অনুযায়ী, অনেক ক্ষেত্রে ৫২ আসনের বাসে ৪০ আসনের ভিত্তিতে ভাড়া নেওয়া হচ্ছে। আবার নির্দিষ্ট গন্তব্যের টিকিট না থাকার অজুহাতে যাত্রীদের দূরের গন্তব্যের টিকিট কিনতে বাধ্য করার ঘটনাও ঘটছে।News মোজাম্মেল হক চৌধুরীর অভিযোগ, সরকার ভাড়া নির্ধারণে শ্রমিকদের বেতন ও বোনাস অন্তর্ভুক্ত করলেও মালিকরা তা যথাযথভাবে পরিশোধ করেন না। ফলে ঈদ বোনাসের চাপ শেষ পর্যন্ত যাত্রীদের ওপরই পড়ে। পাশাপাশি দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, পরিবহন খাতে চাঁদাবাজি এবং অতিরিক্ত মুনাফার প্রবণতাকেও এই পরিস্থিতির কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে। তিনি আরও বলেন, সরকারি তদারকি ব্যবস্থায় যাত্রী প্রতিনিধিত্ব না থাকায় ভাড়া

নিয়ন্ত্রণ কার্যত অকার্যকর হয়ে পড়েছে। সমীক্ষা অনুযায়ী, দূরপাল্লার যাত্রায় গড়ে ৩৫০ টাকা করে অতিরিক্ত আদায়ের মাধ্যমে প্রায় ১২১ কোটি ৮০ লাখ টাকা এবং সিটি সার্ভিসে গড়ে ৫০ টাকা করে প্রায় ২৬ কোটি ১০ লাখ টাকা অতিরিক্ত আদায় হতে পারে। সব মিলে যাত্রীদের পকেট থেকে অতিরিক্ত বেরিয়ে যাবে প্রায় ১৪৮ কোটি টাকা। সংগঠনটির আশঙ্কা, এই ভাড়া বিশৃঙ্খলা সামাজিক অস্থিরতা বাড়ানোর পাশাপাশি সড়ক নিরাপত্তাকেও ঝুঁকির মুখে ফেলতে পারে। পরিস্থিতি সামাল দিতে গণপরিবহনে ডিজিটাল ভাড়া ব্যবস্থা চালু, নগদ লেনদেন সীমিত করা এবং মহাসড়কে নজরদারি জোরদারের দাবি জানিয়েছে তারা।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ভারত থেকে ২০০ রেলকোচ ক্রয়: শেখ হাসিনা সরকারের করা চুক্তি বাতিল নয়, বাস্তবায়ন করছে বিএনপি, এ মাসেই আসছে ২০টি কোচ ঋণ খেলাপিদের ১ লাখ কোটি টাকা সুদ মওকুফ: কেন্দ্রীয় ব্যাংকের সিদ্ধান্তের সমালোচনা সাবেক প্রধান বিচারপতি বীর মুক্তিযোদ্ধা খায়রুল হককে গ্রেপ্তার দেখানোর শুনানি পেছাল যা-ই ঘটুক না কেন, মাথা উঁচু করে বিদায় নেব: রোনালদো নাহিদের রেকর্ড ম্লান, হারারেতে বেহাল ব্যাটিংয়ে হারল বাংলাদেশ ইয়ামাল: মুসলিম হওয়ায় আমি শরীরে ট্যাটু আঁকাতে পারব না প্রাথমিক বিদ্যালয়ে সরকারি নির্দেশনায় রাজনীতির চর্চা: বাধ্যতামূলক হচ্ছে জিয়া পরিবারের ৩ বই পানছড়িতে ইউপিডিএফ-জেএসএস গোলাগুলিতে নিহত ৩ ৫৫ লাখ গ্রাহক ২৬৪ কোটি টাকার ফাঁদে: প্রিপেইড মিটার ভাড়া নিয়ে বিএনপির প্রচারণা ছিলো গুজব ব্যালোগানের শাস্তি স্থগিতের ঘটনায় ফিফা ‘সব সীমা ছাড়িয়ে গেছে’: উয়েফা রোহিঙ্গাদের হাতে ৮ হাজার একর বনভূমি উজাড়ের ফল: পাহাড় ধসে ৩ ঘণ্টায় ঝরল ৯টি প্রাণ অ্যাটর্নি জেনারেলকে সহকারীর থাপ্পড়, সুপ্রিম কোর্টে বিএনপিপন্থী আইনজীবীদের দ্বন্দ্ব চরমে আওয়ামী লীগ আমলে গুরুত্বপূর্ণ পদে অবদান রাখা ৩৩ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর দুই বিদেশি নারীকে অপহরণের পর গণধর্ষণে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রীর পরিবারের সদস্যসহ আটক ৪ একই গ্রাহকের একই ব্যবহারে প্রি-পেইড মিটারে জুনে বিদ্যুৎ বিল দ্বিগুণ-তিন গুণ! পাঁচ বছরে ২০ হাজার কিলোমিটার খাল পুনঃখনন করবে সরকার মালয়েশিয়ায় রাতভর সাঁড়াশি অভিযানে বাংলাদেশিসহ আটক ২০০ রাষ্ট্রপতি: গ্রামবাংলা আমাদের শিকড়, শক্তি ও সম্ভাবনার আধার জুলাই নিয়ে মন্তব্য: আনিস আলমগীর, পিয়া সহ ৬ জনের বিরুদ্ধে মামলা ট্রাম্পের এক ফোন কলেই বদলে গেল ফিফার নিয়ম, বিতর্কের ঝড়