ফেনীতে চাঁদা না দেওয়ায় বিএনপি কর্মীর রেস্টুরেন্ট ভাঙচুর ও অর্থ লুটপাট যুবদলকর্মীদের – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৯ মার্চ, ২০২৬

ফেনীতে চাঁদা না দেওয়ায় বিএনপি কর্মীর রেস্টুরেন্ট ভাঙচুর ও অর্থ লুটপাট যুবদলকর্মীদের

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৯ মার্চ, ২০২৬ |
ফেনীতে দাবিকৃত ১০ লাখ টাকা চাঁদা না দেওয়ায় হাজীর মিষ্টিমেলা এন্ড রেস্টুরেন্ট ভাঙচুর ও দুই লাখ টাকা লুট করেছে দুই যুবদলকর্মী এবং তাদের সশস্ত্র সহযোগীরা। গত ১৭ই মার্চ, মঙ্গলবার রাত ১০টার দিকে ফেনী শহরের হাসপাতাল মোড় এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় চরম আতঙ্ক বিরাজ করছে ফেনীর ব্যবসায়ীদের মাঝে। জড়িতদের গ্রেপ্তারে বিশেষ অভিযান চলছে বলে জানিয়েছেন ফেনীর পুলিশ সুপার শফিকুল ইসলাম। জানা গেছে, শহর যুবদলের মনির হোসেন ও ইকবাল হোসেন সম্প্রতি হাজীর মিষ্টিমেলা এন্ড রেস্টুরেন্টের মালিক মোহাম্মদ রিয়াদের কাছে ১০ লাখ টাকা চাঁদাদাবি করে। দাবিকৃত ১০ লাখ টাকা চাঁদা না দেওয়ায় মঙ্গলবার রাতে ওই দুই যুবদলকর্মী তাদের অনুসারি ১০/১২ জন সশস্ত্র ক্যডার

নিয়ে রেস্টুরেন্টে হামলা করে ক্যাশ থেকে প্রায় ২ লাখ টাকা লুট করে নেয়। এতে বাধা দেওয়ায় স্টাফদের মারধর ও রেষ্টুরেন্টে ব্যপক ভাঙচুর করে। হাজীর মিষ্টিমেলা এন্ড রেস্টুরেন্টের মালিক মোহাম্মদ রিয়াদ বলেন, তারা বারবার চাঁদাদাবি করে। একজন ব্যবসায়ী কতবার, কত গ্রুপকে চাঁদা দিবে। এভাবে চলতে থাকলে তো আমাদেরকে দেশ ছেড়ে চলে যেতে হবে। আমি বিএনপির কর্মী হয়েও চাঁদাবাজদের হাত থেকে নিজের ব্যবসা প্রতিষ্ঠান ও নিজেকে রক্ষা করতে পারিনি। অন্যদের অবস্থা তো আরও করুণ। জেলা যুবদলের সদস্যসচিব বরাত চৌধুরী বলেন, ন্যক্কারজনক এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের দাবি জানাচ্ছি। তবে জড়িতদের কেউই যুবদলের কোন পদে নেই। ফেনী থানার ওসি গাজী ফৌজুল আজিম বলেন, অভিযোগের ভিত্তিতে সিসিফুটেজ দেখে দুজনকে

শনাক্ত করা হয়েছে। জড়িতদের আটকের চেষ্টা চলছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
প্রবাসে বাংলা সংস্কৃতির প্রাণবন্ত আয়োজন ‘মানুষ চেয়েছিল ম্যারাডোনার মাথা ভেঙে দিই’ বিশ্বকাপ খেলে ২৫০ কোটি টাকা পাচ্ছে কেপ ভার্দে ব্রাজিল কখনো নরওয়েকে হারাতে পারেনি গাজা যুদ্ধে ফেরার প্রস্তুতি নিচ্ছে ইসরাইল ‘দখলদারিত্বের অবসান না হওয়া পর্যন্ত ইসরাইলের সঙ্গে কোনো সম্পর্ক নয়’ আদর্শকে হত্যা করা যায় না, ট্রাম্পের ‘এক আঘাতেই সবাই শেষ’ মন্তব্যের জবাবে ইরান গাজা যুদ্ধে ফেরার প্রস্তুতি নিচ্ছে ইসরাইল ‘দখলদারিত্বের অবসান না হওয়া পর্যন্ত ইসরাইলের সঙ্গে কোনো সম্পর্ক নয়’ কুমিল্লায় স্কুলছাত্রী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন মা-মেয়েকে ধর্ষণ: দুজনের যাবজ্জীবন, একজনের ১০ বছরের কারাদণ্ড মাদ্রাসাশিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে মামলা মার্কিন বাজারে ঝড় তুলেছে চীনের নতুন এআই মডেল নরওয়ের বিপক্ষে জিতবে ব্রাজিল ম্যাচ শেষে ভোজিনিয়াকে কি বলেছিলেন মেসি? বিশ্বকাপে বিশ্বরেকর্ড ফ্রান্স কোচের অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক মারা গেছেন হামের উপসর্গে প্রাণ গেল আরও ৭ শিশুর আটটি যুদ্ধ মিটমাট করেছি, তাও নোবেল পেলাম না: ট্রাম্প নতুন জটিলতায় পে স্কেল, গেজেট কবে?