বাংলাদেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা ও আওয়ামী লীগের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহারে ইউরোপীয় পার্লামেন্টে আবেদন – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৭ মার্চ, ২০২৬

বাংলাদেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা ও আওয়ামী লীগের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহারে ইউরোপীয় পার্লামেন্টে আবেদন

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৭ মার্চ, ২০২৬ |
বাংলাদেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা এবং রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের ওপর আরোপিত বিভিন্ন বিধিনিষেধ ও কথিত অবৈধ নিষেধাজ্ঞা প্রত্যাহারে ইউরোপীয় পার্লামেন্টের হস্তক্ষেপ কামনা করা হয়েছে। আজ ইউরোপীয় পার্লামেন্টের সদস্যদের সঙ্গে আয়োজিত এক অনলাইন সভায় এই আবেদন জানানো হয়। ইউরোপীয় পার্লামেন্ট সদস্য ইহোয়ান ডানিয়েলসন এবং এভিন ইনচির-এর সঙ্গে অনুষ্ঠিত এই সভায় আওয়ামী লীগের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ ও প্রবাসী প্রতিনিধিরা অংশ নেন। সভায় বক্তব্য রাখেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ, সাবেক তথ্য প্রতিমন্ত্রী অধ্যাপক মোহাম্মদ এ আরাফাত, সুইডেন আওয়ামী লীগের সভাপতি ড. ফরহাদ আলী খান, সাধারণ সম্পাদক যুবাইদুল হক সবুজ এবং সুইডেনের মূলধারার রাজনীতিক ও সুইডেন আওয়ামী লীগের সহ-সভাপতি ড. হুমায়ূন কবীর। সভায় বক্তারা দেশের বর্তমান

রাজনৈতিক পরিস্থিতি তুলে ধরে বলেন, বাংলাদেশের বৃহত্তম ও প্রাচীনতম রাজনৈতিক দল আওয়ামী লীগের ওপর অগণতান্ত্রিক নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। এছাড়া দলীয় নেতাকর্মী ও সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর নিষ্ঠুর নিপীড়ন এবং উগ্রবাদী গোষ্ঠীর নজিরবিহীন উত্থান নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়। বক্তারা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে ‘অবৈধ’ আখ্যা দিয়ে তাদের অধীনে অনুষ্ঠিত নির্বাচনকে প্রহসনমূলক হিসেবে অভিহিত করেন এবং এর বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ নিতে ইউরোপীয় পার্লামেন্টের প্রতি আহ্বান জানান। সভায় আরও অভিযোগ করা হয় যে, একটি নির্বাচিত সরকারকে অসাংবিধানিক পন্থায় উৎখাত করে জঙ্গিবাদী শক্তিগুলো দেশের গণতন্ত্রকে ধ্বংস করেছে। এরই ধারাবাহিকতায় গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত বিতর্কিত জাতীয় সংসদ নির্বাচনে দেশের একটি বিশাল জনগোষ্ঠী ভোটাধিকার প্রয়োগ করতে

পারেনি এবং আওয়ামী লীগকে পরিকল্পিতভাবে অংশগ্রহণ থেকে বঞ্চিত রাখা হয়েছে। বক্তারা দাবি করেন, বর্তমান সরকার পূর্ববর্তী অন্তর্বর্তীকালীন প্রশাসনের ধারাবাহিকতা বজায় রেখে মুক্তিকামী জনগণের ওপর নির্যাতন, জেল-জুলুম ও মানবাধিকার লঙ্ঘন করে চলেছে। পরিশেষে, আওয়ামী লীগের ওপর থেকে সকল বিচারবহির্ভূত ও কঠোর নিষেধাজ্ঞা অবিলম্বে প্রত্যাহার করে জনগণের মৌলিক অধিকার সুরক্ষা এবং বাংলাদেশে প্রকৃত গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় জরুরি পদক্ষেপ নিতে ইউরোপীয় পার্লামেন্টের দৃষ্টি আকর্ষণ করা হয়।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ভারত থেকে ২০০ রেলকোচ ক্রয়: শেখ হাসিনা সরকারের করা চুক্তি বাতিল নয়, বাস্তবায়ন করছে বিএনপি, এ মাসেই আসছে ২০টি কোচ ঋণ খেলাপিদের ১ লাখ কোটি টাকা সুদ মওকুফ: কেন্দ্রীয় ব্যাংকের সিদ্ধান্তের সমালোচনা সাবেক প্রধান বিচারপতি বীর মুক্তিযোদ্ধা খায়রুল হককে গ্রেপ্তার দেখানোর শুনানি পেছাল যা-ই ঘটুক না কেন, মাথা উঁচু করে বিদায় নেব: রোনালদো নাহিদের রেকর্ড ম্লান, হারারেতে বেহাল ব্যাটিংয়ে হারল বাংলাদেশ ইয়ামাল: মুসলিম হওয়ায় আমি শরীরে ট্যাটু আঁকাতে পারব না প্রাথমিক বিদ্যালয়ে সরকারি নির্দেশনায় রাজনীতির চর্চা: বাধ্যতামূলক হচ্ছে জিয়া পরিবারের ৩ বই পানছড়িতে ইউপিডিএফ-জেএসএস গোলাগুলিতে নিহত ৩ ৫৫ লাখ গ্রাহক ২৬৪ কোটি টাকার ফাঁদে: প্রিপেইড মিটার ভাড়া নিয়ে বিএনপির প্রচারণা ছিলো গুজব ব্যালোগানের শাস্তি স্থগিতের ঘটনায় ফিফা ‘সব সীমা ছাড়িয়ে গেছে’: উয়েফা রোহিঙ্গাদের হাতে ৮ হাজার একর বনভূমি উজাড়ের ফল: পাহাড় ধসে ৩ ঘণ্টায় ঝরল ৯টি প্রাণ অ্যাটর্নি জেনারেলকে সহকারীর থাপ্পড়, সুপ্রিম কোর্টে বিএনপিপন্থী আইনজীবীদের দ্বন্দ্ব চরমে আওয়ামী লীগ আমলে গুরুত্বপূর্ণ পদে অবদান রাখা ৩৩ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর দুই বিদেশি নারীকে অপহরণের পর গণধর্ষণে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রীর পরিবারের সদস্যসহ আটক ৪ একই গ্রাহকের একই ব্যবহারে প্রি-পেইড মিটারে জুনে বিদ্যুৎ বিল দ্বিগুণ-তিন গুণ! পাঁচ বছরে ২০ হাজার কিলোমিটার খাল পুনঃখনন করবে সরকার মালয়েশিয়ায় রাতভর সাঁড়াশি অভিযানে বাংলাদেশিসহ আটক ২০০ রাষ্ট্রপতি: গ্রামবাংলা আমাদের শিকড়, শক্তি ও সম্ভাবনার আধার জুলাই নিয়ে মন্তব্য: আনিস আলমগীর, পিয়া সহ ৬ জনের বিরুদ্ধে মামলা ট্রাম্পের এক ফোন কলেই বদলে গেল ফিফার নিয়ম, বিতর্কের ঝড়