ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
নীরবতাও অপরাধ: ইউনূসের অরাজকতা আর দেশ বিক্রির ষড়যন্ত্রে নীরব থাকা আনু মুহাম্মদ গংও অপরাধী
দেশের জন্য সতর্কবার্তা
৪ লাখ ৬৮ হাজার পদ শূন্য, নিয়োগ হচ্ছে না যেসব কারণে
নতুন পে স্কেল বাস্তবায়নের পথে আরও এক ধাপ এগোল সরকার
চোরাপথে আসছে ভারতীয় মসলা
এএমজেড হাসপাতাল: ভুল রিপোর্টে শিশু আইরার অপচিকিৎসা
ব্যক্তিশ্রেণির করের বোঝা বাড়বে
ফেনীতে মাটিলুট ও চাঁদাবাজির জেরে যুবদল-ছাত্রদলের দুপক্ষের সংঘর্ষে নিহত ১
ফেনীর ছাগলনাইয়ায় ফসলি জমির মাটি কাটাকে কেন্দ্র করে যুবদল-ছাত্রদলের দুপক্ষের সংঘর্ষে হোনা মিয়া নামে এক যুবদলকর্মী নিহত হয়েছেন।
১৫ই মার্চ, রোববার ভোররাতে উপজেলার পাঠাননগর ইউনিয়নের কন্ট্রাকটর মসজিদ এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত আবু আহাম্মদ হোনা মিয়া (৩৭) ছাগলনাইয়া উপজেলার পুর্ব পাঠানগড় গ্রামের আবুল কাশেমের ছেলে।
এই হত্যাকাণ্ডে উপজেলা ছাত্রদল নেতাসহ ৭ জনকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন ছাগলনাইয়া থানার ওসি।
জানা গেছে, ২০২৪-এর ৫ই আগস্টে রাজনৈতিক পটপরিবর্তনের পর থেকে ছাগলনাইয়া উপজেলার বিভিন্ন স্থানে ফসলি জমির মাটি কাটার এক ‘মহোৎসব’ শুরু হয়। এ মাটিলুটের নিয়ন্ত্রণ ও চাঁদার ভাগাভাগি নিয়ে ছাত্রদল-যুবদলসহ সরকার দলীয় নেতাকর্মীদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। সেই বিরোধের জের ধরেই রোববার ভোররাতে উভয়পক্ষ
সংঘর্ষে লিপ্ত হয়। এতে যুবদলকর্মী আবু আহাম্মদ হোনা মিয়া প্রাণ হারান। ছাগলনাইয়া থানার ওসি মো. শাহিন মিয়া বলেন, সংঘর্ষের খবর পেয়ে দ্রুত ব্যবস্থা নেওয়া হয়েছে।তাৎক্ষণিক অভিযান চালিয়ে হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে উপজেলা ছাত্রদল নেতা জাহিদ হোসেন জিহাদ ও মাহাতির মজুমদারসহ সাতজনকে আটক করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে বলে জানান তিনি। ওসি আরও বলেন, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। জেলা যুবদলের সদস্য সচিব বরাত চৌধুরী বলেন, মাটিলুট বা একাজে চাঁদাবাজির বিষয়ে দলের পক্ষ থেকে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হয়েছে। যারা এতে জড়িত থাকবে তাদের বিরুদ্ধে দল কঠিন পদক্ষেপ নেবে।