যশোর-২ আসনে পরাজয়: বিএনপিতে প্রকাশ্য কোন্দল, পাল্টাপাল্টি অভিযোগ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৬ মার্চ, ২০২৬

আরও খবর

একমাসের ব্যবধানে মাদকসহ আটকের পর এবার চাঁদাবাজির মামলায় গ্রেপ্তার ছাত্রদলের আহ্বায়ক

বিএনপি ও জামায়াত ভেতরে ভেতরে এক, মাঠে তারা কৃত্রিম দ্বন্দ্ব দেখাচ্ছে।” শামীম হায়দার পাটোয়ারী, মহাসচিব, জাতীয় পার্টি।

শেখ হাসিনার আমলে ভারতের সঙ্গে তৈরি সেই পাইপলাইনই এখন বিএনপির ভরসা

বিএনপি সমর্থক পিতার ছেলে ‘ছাত্রলীগ নেতা’: রাজনৈতিক আদর্শ না ছাড়ায় করলেন তাজ্যপুত্র

বিএনপি-জামায়াতের সম্মতিতে যুক্তরাষ্ট্রের সাথে করা ইউনূস সরকারের চুক্তিতে দেশের ক্ষতি বছরে ১৩২৭ কোটি টাকা

অতিমাত্রায় ‘তেলবাজি’, জয়নুল আবদিন ফারুককে সতর্ক করল বিএনপি

‘ছাত্রলীগ’ সন্দেহে ঢাবি শিক্ষার্থীকে মারধর, মায়ের এজাহার

যশোর-২ আসনে পরাজয়: বিএনপিতে প্রকাশ্য কোন্দল, পাল্টাপাল্টি অভিযোগ

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৬ মার্চ, ২০২৬ |
যশোরের ঝিকরগাছা–চৌগাছা নিয়ে গঠিত যশোর-২ সংসদীয় আসনের নির্বাচনে বিএনপি প্রার্থী সাবিরা সুলতানা মুন্নির পরাজয়ের পর দলটির স্থানীয় নেতাদের মধ্যে প্রকাশ্যে দ্বন্দ্ব শুরু হয়েছে। দুই পক্ষ একে অপরের বিরুদ্ধে অভিযোগ তুলছে, যা স্থানীয় রাজনীতিতে নতুন উত্তেজনার সৃষ্টি করেছে। রোববার (১৫ মার্চ) বিকেল সাড়ে তিনটায় ঝিকরগাছা প্রেসক্লাব মিলনায়তনে দুই উপজেলা বিএনপির নেতারা যৌথ সংবাদ সম্মেলন করেন। এতে ঝিকরগাছা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইমরান হাসান (সামাদ নিপুন) লিখিত বক্তব্য পাঠ করেন। সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন, সাবিরা সুলতানা তাঁর স্বামী নাজমুল ইসলাম হত্যার আবেগকে কাজে লাগিয়ে রাজনীতি করেছেন। কিন্তু তিনি কখনো নাজমুল হত্যার বিচার দাবি করেননি। রাজনীতিতে তিনি অদূরদর্শী ও অদক্ষ। দলীয় নেতা-কর্মীদের মূল্যায়ন না

করে একের পর এক হঠকারী সিদ্ধান্ত নিয়েছেন। এতে দীর্ঘদিনের ত্যাগী নেতারা দলে জায়গা পাননি এবং অনেকেই তাঁর কাছ থেকে দূরে সরে গেছেন। তিনি আরও বলেন, দলীয় নেতা-কর্মীরা নির্বাচনে সাবিরা সুলতানার পক্ষে কাজ করলেও তিনি তাঁদের সন্দেহের চোখে দেখেছেন। ফলে নির্বাচনে পরাজয়ের দায় এখন অন্যদের ওপর চাপানোর চেষ্টা করছেন। সংবাদ সম্মেলনে ঝিকরগাছা উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক মোর্তজা এলাহী এবং চৌগাছা উপজেলা বিএনপির সভাপতি জহিরুল ইসলাম উপস্থিত ছিলেন। অন্যদিকে এসব অভিযোগ অস্বীকার করে সাবিরা সুলতানা বলেন, সংবাদ সম্মেলনকারীরা একটি সংঘবদ্ধ চক্র, যারা পরিকল্পিতভাবে নির্বাচনে তাঁকে পরাজিত করার জন্য কাজ করেছে। তিনি দাবি করেন, চৌগাছা বিএনপির সভাপতি জহিরুল ইসলাম দলীয় সিদ্ধান্ত অমান্য করে স্বতন্ত্র প্রার্থী হিসেবে

নির্বাচনে অংশ নিয়েছিলেন এবং ব্যালটে তাঁর নামও ছিল। সাবিরা সুলতানা আরও অভিযোগ করেন, এই নেতারা বিশেষ সময়ে দলের বিপক্ষে কাজ করেন। ৫ আগস্টের আগে তারা আওয়ামী লীগের সঙ্গে মিশে কাজ করেছেন। পরে এলাকায় চাঁদাবাজি, দখলবাজি, মাদকসহ নানা অপকর্মে জড়িত ব্যক্তিদের পৃষ্ঠপোষকতা দিয়েছেন এবং জামায়াতের সঙ্গে বৈঠক করে আর্থিক লেনদেন করেছেন। গত ১২ ফেব্রুয়ারির নির্বাচনে যশোর-২ আসনে বিএনপির প্রার্থী সাবিরা সুলতানা মোসলেহ উদ্দীন ফরিদের কাছে পরাজিত হন। তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী ছিলেন। নির্বাচনের পর থেকে ঝিকরগাছা ও চৌগাছা উপজেলায় বিএনপির দুই পক্ষ একে অপরের বিরুদ্ধে প্রকাশ্যে বক্তব্য দিচ্ছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই বিরোধ অব্যাহত থাকলে সামনে উপজেলা পরিষদ, পৌরসভা ও ইউনিয়ন পরিষদ নির্বাচনে

এর নেতিবাচক প্রভাব পড়তে পারে। এ বিষয়ে জহিরুল ইসলাম বলেন, সংসদ নির্বাচনে আমরা পরাজিত হয়েছি। দলের ভেতরে বিভক্তি থাকলে স্থানীয় নির্বাচনে তার প্রভাব পড়তে পারে। তাই আমরা বিভক্তি ভুলে আবার ঐক্যবদ্ধভাবে রাজনীতি করতে চাই। অন্যদিকে সাবিরা সুলতানা বলেন, দলের মধ্যে ঐক্য বজায় রাখা জরুরি। তিনি জানান, স্থানীয় নির্বাচন সামনে রেখে দলকে সংগঠিত ও ঐক্যবদ্ধ করতে শিগগিরই সাংগঠনিক কার্যক্রম শুরু করবেন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ফেনীতে মাটিলুট ও চাঁদাবাজির জেরে যুবদল-ছাত্রদলের দুপক্ষের সংঘর্ষে নিহত ১ মূল্যবান জিনিস থানায় জমা রেখে ঈদযাত্রার অভিনব পরামর্শ ডিএমপির মিসাইল আতঙ্ক, কাছে গিয়েও হরমুজ পেরোতে পারেনি বাংলাদেশি জাহাজ একমাসের ব্যবধানে মাদকসহ আটকের পর এবার চাঁদাবাজির মামলায় গ্রেপ্তার ছাত্রদলের আহ্বায়ক মডেল মেঘনার দাবি: মির্জা আব্বাসের অসুস্থতার পেছনে দায়ী ‘ডার্বি নাসির’ শেখ হাসিনার খাদ্য ব্যবস্থাপনা: ইউনূসের পর বিএনপি সরকারও চাহিদা মেটাচ্ছে সেই মজুদে ভারতের সরবরাহকৃত তেলে মজুদ পর্যাপ্ত, জ্বালানি তেলের রেশনিং প্রত্যাহারের সিদ্ধান্ত অন্তর্বর্তী সরকারের আমলে চট্টগ্রাম বন্দরে জাহাজ কেনায় ৪৮৬ কোটি টাকার আর্থিক অসঙ্গতি ইউনুসের অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাও মনে করছেন মার্কিন বাণিজ্য চুক্তি দেশের কৃষি ও প্রাণি সম্পদের জন্য ক্ষতিকর রুদ্ধশ্বাস লড়াইয়ে পাকিস্তানকে হারিয়ে সিরিজ জিতল বাংলাদেশ মধ্যপ্রাচ্যের বিভিন্ন মার্কিন ঘাঁটিতে ইরানি নৌবাহিনীর ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা ভোক্তা অধিকার দিবসে ক্যাবের প্রতিবাদ: পণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি জনজীবন কঠিন করে তুলেছে যশোর-২ আসনে পরাজয়: বিএনপিতে প্রকাশ্য কোন্দল, পাল্টাপাল্টি অভিযোগ জ্বালানি সংকটে রাঙামাটির কাপ্তাই হ্রদে স্পিডবোট চলাচল বন্ধ ষষ্ঠ শ্রেণিতে ওঠার পর আগের বছরের বৃত্তি পরীক্ষা: পুরোনো সিলেবাসে নতুন চাপ, বিপাকে ৫ লাখ শিক্ষার্থী উদারপন্থা থেকে সরে ধর্মীয় নেতাদের আইনশৃঙ্খলা কমিটিতে অন্তর্ভুক্তি প্রধানমন্ত্রী তারেকের সন্দেহভাজন ২ তরুণের পরিকল্পনা নিয়ে আরও যা জানা গেল রাশিয়ার তেলের ওপর নিষেধাজ্ঞা শিথিলের পর ইরানে ‘খুব কঠোর’ হামলার হুঁশিয়ারি ট্রাম্পের অ্যামেরিকার সঙ্গে কিউবার বৈঠক সম্পন্ন: প্রেসিডেন্ট মিগুয়েল দিয়াজ কানেল নিউ জার্সিতে গ্যাস লাইনে বিস্ফোরণ, দুই কিশোরসহ আহত ৩