বঙ্গবন্ধুর ১০৬তম জন্মবার্ষিকী উপলক্ষে গোপালগঞ্জে ইফতার বিতরণ: শেখ হাসিনার দ্রুত প্রত্যাবর্তনে দোয়া কামনা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৫ মার্চ, ২০২৬

বঙ্গবন্ধুর ১০৬তম জন্মবার্ষিকী উপলক্ষে গোপালগঞ্জে ইফতার বিতরণ: শেখ হাসিনার দ্রুত প্রত্যাবর্তনে দোয়া কামনা

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৫ মার্চ, ২০২৬ |
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৬তম জন্মবার্ষিকী উপলক্ষে গোপালগঞ্জে সাধারণ ও দুস্থ মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছে জেলা ছাত্রলীগ। এ সময় তৃণমূল মানুষের কাছে গিয়ে আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দ্রুত দেশে প্রত্যাবর্তনের জন্য দোয়া চেয়েছেন দলটির নেতাকর্মীরা। রোববার (১৫ মার্চ) গোপালগঞ্জের বিভিন্ন স্থানে এই ইফতার বিতরণ কর্মসূচি পালন করা হয়। জানা যায়, ব্যারিস্টার শেখ নাঈমের উদ্যোগে এবং জেলা ছাত্রলীগের নেতা নিউটন ও পেয়ালের সার্বিক তত্ত্বাবধানে এই ইফতার সামগ্রী বিতরণ করা হয়। সরেজমিনে দেখা যায়, ছাত্রলীগের নেতাকর্মীরা সাধারণ পথচারী, বয়োজ্যেষ্ঠ ও খেটে খাওয়া মানুষের কুশলাদি জানতে চাইছেন এবং তাদের হাতে ইফতারের প্যাকেট তুলে দিচ্ছেন। ইফতার বিতরণকালে সাধারণ

মানুষকে উদ্দেশ্য করে ছাত্রলীগের নেতাকর্মীরা বলেন, "জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৬তম জন্মবার্ষিকী উপলক্ষে জননেত্রী শেখ হাসিনার নির্দেশনায় ও ব্যারিস্টার শেখ নাঈম ভাইয়ের পক্ষ থেকে আপনাদের এই ইফতার দেওয়া হচ্ছে। এটি গ্রহণ করুন।" এ সময় তারা শেখ হাসিনার দেশে ফিরে আসার জন্য সাধারণ মানুষের কাছে দোয়া প্রার্থনা করেন। আবেগঘন কণ্ঠে তারা বলেন, "বঙ্গবন্ধুসহ তাঁর সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনার জন্য দোয়া করবেন। জননেত্রী যেন তাড়াতাড়ি ফিরে এসে আপনাদের দুর্দশার অবসান ঘটাতে পারেন। তিনি যেন অতি শীঘ্রই বাংলাদেশে আসেন এবং বাংলার মানুষ যেন আবার প্রাণ খুলে বাঁচতে পারে, সেজন্য আপনারা তাঁর জন্য দোয়া করবেন।" রাজনৈতিক পটপরিবর্তনের পর দলের এই কঠিন সময়ে গোপালগঞ্জে

ছাত্রলীগের এমন উদ্যোগকে তৃণমূলের মানুষের সাথে জনসংযোগ অব্যাহত রাখা এবং নেতাকর্মীদের মনোবল চাঙ্গা করার একটি দৃশ্যমান প্রয়াস হিসেবে দেখছেন স্থানীয় সচেতন মহল।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ভারত থেকে ২০০ রেলকোচ ক্রয়: শেখ হাসিনা সরকারের করা চুক্তি বাতিল নয়, বাস্তবায়ন করছে বিএনপি, এ মাসেই আসছে ২০টি কোচ ঋণ খেলাপিদের ১ লাখ কোটি টাকা সুদ মওকুফ: কেন্দ্রীয় ব্যাংকের সিদ্ধান্তের সমালোচনা সাবেক প্রধান বিচারপতি বীর মুক্তিযোদ্ধা খায়রুল হককে গ্রেপ্তার দেখানোর শুনানি পেছাল যা-ই ঘটুক না কেন, মাথা উঁচু করে বিদায় নেব: রোনালদো নাহিদের রেকর্ড ম্লান, হারারেতে বেহাল ব্যাটিংয়ে হারল বাংলাদেশ ইয়ামাল: মুসলিম হওয়ায় আমি শরীরে ট্যাটু আঁকাতে পারব না প্রাথমিক বিদ্যালয়ে সরকারি নির্দেশনায় রাজনীতির চর্চা: বাধ্যতামূলক হচ্ছে জিয়া পরিবারের ৩ বই পানছড়িতে ইউপিডিএফ-জেএসএস গোলাগুলিতে নিহত ৩ ৫৫ লাখ গ্রাহক ২৬৪ কোটি টাকার ফাঁদে: প্রিপেইড মিটার ভাড়া নিয়ে বিএনপির প্রচারণা ছিলো গুজব ব্যালোগানের শাস্তি স্থগিতের ঘটনায় ফিফা ‘সব সীমা ছাড়িয়ে গেছে’: উয়েফা রোহিঙ্গাদের হাতে ৮ হাজার একর বনভূমি উজাড়ের ফল: পাহাড় ধসে ৩ ঘণ্টায় ঝরল ৯টি প্রাণ অ্যাটর্নি জেনারেলকে সহকারীর থাপ্পড়, সুপ্রিম কোর্টে বিএনপিপন্থী আইনজীবীদের দ্বন্দ্ব চরমে আওয়ামী লীগ আমলে গুরুত্বপূর্ণ পদে অবদান রাখা ৩৩ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর দুই বিদেশি নারীকে অপহরণের পর গণধর্ষণে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রীর পরিবারের সদস্যসহ আটক ৪ একই গ্রাহকের একই ব্যবহারে প্রি-পেইড মিটারে জুনে বিদ্যুৎ বিল দ্বিগুণ-তিন গুণ! পাঁচ বছরে ২০ হাজার কিলোমিটার খাল পুনঃখনন করবে সরকার মালয়েশিয়ায় রাতভর সাঁড়াশি অভিযানে বাংলাদেশিসহ আটক ২০০ রাষ্ট্রপতি: গ্রামবাংলা আমাদের শিকড়, শক্তি ও সম্ভাবনার আধার জুলাই নিয়ে মন্তব্য: আনিস আলমগীর, পিয়া সহ ৬ জনের বিরুদ্ধে মামলা ট্রাম্পের এক ফোন কলেই বদলে গেল ফিফার নিয়ম, বিতর্কের ঝড়