শেখ হাসিনার যুগান্তকারী পদক্ষেপ: শ্রীকাইল গ্যাসক্ষেত্রের সুফল পাচ্ছে বাংলাদেশ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৫ মার্চ, ২০২৬

শেখ হাসিনার যুগান্তকারী পদক্ষেপ: শ্রীকাইল গ্যাসক্ষেত্রের সুফল পাচ্ছে বাংলাদেশ

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৫ মার্চ, ২০২৬ |
দেশের জ্বালানি সংকট নিরসনে বিগত আওয়ামী লীগ সরকারের নেওয়া দূরদর্শী পদক্ষেপের সুফল পেতে শুরু করেছে বাংলাদেশ। এরই ধারাবাহিকতায় কুমিল্লার মুরাদনগরের শ্রীকাইল গ্যাসক্ষেত্রের ৫ নম্বর কূপ থেকে আনুষ্ঠানিকভাবে গ্যাস উত্তোলন শুরু হয়েছে। আজ শনিবার (১৪ মার্চ) সকালে মখলিসপুরে এই নতুন কূপটির উদ্বোধন করা হয়। উল্লেখ্য, ২০০৪ সালে তৎকালীন সরকারের শাসনামলে প্রথম শ্রীকাইলে গ্যাসক্ষেত্র আবিষ্কারের ঘোষণা দেওয়া হয়েছিল। কিন্তু তৎকালীন সরকারের ত্রুটিপূর্ণ খনন কাজের কারণে সে সময় কোনো গ্যাস পাওয়া যায়নি এবং প্রকল্পটি ভেস্তে যায়। ওই আমলে জ্বালানি খাত মানেই ছিল ‘খাম্বা দুর্নীতি’ আর ‘নাইকো কেলেঙ্কারি’। সেই সময় শ্রীকাইলের মতো গ্যাসক্ষেত্রগুলো নিয়ে ছিনিমিনি খেলা হয়েছে। তৎকালীন সিন্ডিকেট দেশীয় গ্যাস উত্তোলনের চেয়ে বিদেশ থেকে

গ্যাস আমদানির কমিশন বাণিজ্যে বেশি আগ্রহী ছিল। কিন্তু শেখ হাসিনা সরকার দেশীয় গ্যাস অনুসন্ধানে জোর দেওয়ায় আজ জ্বালানি সংকটের মুহূর্তেও বাংলাদেশ কিছুটা স্বস্তিতে রয়েছে। শেখ হাসিনা ক্ষমতায় আসার পর নতুন উদ্যমে কাজ শুরু হয় এবং ২০২০ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের ২৫তম গ্যাসক্ষেত্র হিসেবে শ্রীকাইল উদ্বোধন করেন। তৎকালীন সেই সাহসী ও যুগান্তকারী পদক্ষেপের ফলেই আজ ৫ নম্বর কূপ থেকে গ্যাস উত্তোলন সম্ভব হচ্ছে। সংশ্লিষ্ট সূত্র জানায়, এই ৫ নম্বর কূপটি থেকে পরীক্ষামূলকভাবে প্রতিদিন ৮ এমএমসিএফডি (মিলিয়ন ঘনফুট) গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত হবে। এর ফলে শ্রীকাইল গ্যাসক্ষেত্রের মোট ৫টি কূপ থেকে দৈনিক ১৭ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ করা সম্ভব হবে, যা দেশের ক্রমবর্ধমান

জ্বালানি চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। জ্বালানি বিশেষজ্ঞরা মনে করছেন, ২০০৪ সালের কারিগরি ব্যর্থতা কাটিয়ে শেখ হাসিনা যেভাবে দেশীয় সম্পদ আহরণে জোর দিয়েছিলেন, তার সুফল এখন জাতীয় অর্থনীতিতে প্রতিফলিত হচ্ছে। আমদানিনির্ভর জ্বালানি নীতি থেকে বেরিয়ে এসে দেশীয় গ্যাস উত্তোলন বৃদ্ধি পাওয়া বাংলাদেশের জ্বালানি নিরাপত্তার জন্য একটি বড় মাইলফলক।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
মুক্ত গণমাধ্যম দিবসে দেশান্তরি ঢাকা পোস্ট সম্পাদকের স্মৃতিচারণ: শফিক ও তার প্রেশারগ্রুপ থেকে সন্তানদের রক্ষায় দেশ ছাড়তে বাধ্য হয়েছিলেন বিধানসভা নির্বাচনে তারকাদের হাল যেমন আমিরাতের পেট্রোলিয়াম স্থাপনায় ইরানের ড্রোন হামলা ১০০টিরও বেশি আসন লুট করে নিয়েছে বিজেপি: মমতা শুভেন্দুর কাছে হেরে গেলেন মমতা দেশের জন্য সতর্কবার্তা বাসের ধাক্কায় একই পরিবারের তিনজনসহ নিহত ৬ কেরালায় মুখ্যমন্ত্রী হিসেবে কাকে বেছে নেবে কংগ্রেস? পে স্কেল: শিক্ষকদের বেতন বৃদ্ধি নিয়ে যা বলছে মন্ত্রণালয় নিজ আসনে পিছিয়ে গেলেন মমতা চীনের শিল্পভূমিতে নীরব সংকটের বিস্তার সাগরে বিপদে পড়া ভারতীয় নাবিকদের উদ্ধার করল পাকিস্তান নৌবাহিনী মৌজা রেটে দিতে হবে সম্পদ কর ৪৯ বছরের রেকর্ড ভাঙতে চলেছেন বিজয়, সাফল্যের নেপথ্যে রয়েছে যা ৪ লাখ ৬৮ হাজার পদ শূন্য, নিয়োগ হচ্ছে না যেসব কারণে বাঘের বাচ্চার মতো লড়বেন মমতা, বিজেপিকে হুঙ্কার ধেয়ে আসছে বন্যা, বিপৎসীমার ওপরে ৭ নদীর পানি বিজেপির পরিকল্পনা ফাঁস করলেন মমতা, ফল মানবেন সূর্যাস্তের পর নতুন পে স্কেল বাস্তবায়নের পথে আরও এক ধাপ এগোল সরকার ময়মনসিংহে ট্রাক-সিএনজির মুখোমুখি সংঘর্ষে তিন নারীসহ নিহত ৪