চুকনগর গণহত্যা ১৯৭১ঃ ৪ ঘন্টায় প্রায় ২০ হাজার মানুষকে হত্যা করে পাকিস্তানি সেনাবাহিনী – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৪ মার্চ, ২০২৬

আরও খবর

বাংলাদেশের জ্বালানী নিরাপত্তায় কি ব্যবস্থা নিয়েছিল আওয়ামী লীগ সরকার?

কোহিনূর মিয়ার প্রত্যাবর্তন এবং ‘নারীবান্ধব’ বিএনপি সরকারের নারীবান্ধব পুরস্কার!

অপারেশন ক্লিনহার্ট ২.০: মব সন্ত্রাস থামবে, নাকি কেবল স্লোগানেই সীমাবদ্ধ থাকবে?

স্বাধীনতার মাসে যুদ্ধাপরাধীদের নামে শোক প্রস্তাব, সংসদ কলুষিত করল বিএনপি-জামায়াত

“রাজনীতি ভদ্রলোকদের খেলা, স্কাউন্ড্রেলদের নয়” – মাহবুব কামাল

‘পিঠের চামড়া থাকবে না’: ফাঁস হওয়া ফোনালাপে টাঙ্গাইলের মুক্তিযোদ্ধা কমান্ডারকে বিএনপি নেতার চরম হুমকি

স্বাধীনতার বজ্রঘোষণায় পাকিস্তানিদের গণহত্যা ভেদ করেই জেগে ওঠে বাঙালির মুক্তিযুদ্ধ

চুকনগর গণহত্যা ১৯৭১ঃ ৪ ঘন্টায় প্রায় ২০ হাজার মানুষকে হত্যা করে পাকিস্তানি সেনাবাহিনী

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৪ মার্চ, ২০২৬ |
বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাসে একদিনের হিসেবে সবচেয়ে বড় গণহত্যা ছিল ২০ মে চুকনগর গণহত্যা। এই দিন মাত্র এক প্লাটুন পাকিস্তানি সেনা ৪ ঘণ্টায় ব্রাশফায়ার করে হত্যা করে অন্তত ২০ হাজার নিরীহ মানুষকে। চুকনগর ছিলো সাতক্ষীরা হয়ে সীমান্ত পার হয়ে ভারতে যাওয়ার পরিচিত পথ। ভারতের শরনার্থী শিবিরে যাওয়ার উদ্দেশ্যে খুলনা, যশোর, পিরোজপুর, বাগেরহাটসহ কয়েকটি জেলার মানুষ ২০ মে চুকনগরে উপস্থি হয়েছিলেন। এর আগে এপ্রিল মাসের শেষদিক থেকে এই অঞ্চলের বিভিন্ন জেলার হিন্দু অধ্যুষিত এলাকায় গণহত্যা চালিয়েছিল পাকিস্তানি সেনাবাহিনী। সেই নৃশংসতা থেকে যারা বাঁচতে পেরেছিলেন তারাই নিরাপদ আশ্রয়ের আসায় চুকনগর হয়ে ভারত যাওয়ার পরিকল্পনা করেছিলেন। এলাকার বিভিন্ন বাড়িতে আর থাকার স্থান না থাকায় বাজারে, দোকানে,

স্কুলের বারান্দায় যে যেখানে পেরেছে রাত কাটিয়েছে। প্রায় ৩০ হাজারের মত মানুষ সেদিন চুকনগরে আশ্রয় নিয়েছিলেন। সেই সুযোগটাই পাকিস্তান সেনারা লুফে নেয়। ২০ মে দুপুর ১২টা থেকে বিকাল ৪টা পর্যন্ত প্রায় ১ বর্গকিলোমিটার এলাকায় নিরবিচ্ছিন্ন ও বাধাহীনভাবে গুলিবর্ষণ করে এক প্লাটুন পাকিস্তানি সৈন্য। দেশীয় রাজাকারদের সহায়তায় তারা গ্রামের ভেতরে ঢুকে হত্যাযজ্ঞ চালায়। নদীর পাড়ে দাঁড় করিয়ে, পুকুরে লুকানো অবস্থায়, নদী সাঁতরে পালানোর সময়, গাছের ডালে লুকিয়ে থাকা অবস্থায় যেভাবে পেয়েছে সেভাবেই মেরেছে পাকিস্তানিরা। নারী-পুরুষ-শিশু-বৃদ্ধ কেউই রেহাই পায়নি। চুকনগরের গণহত্যার একটি বর্ণনা পাওয়া যায় পাশের গ্রাম রুস্তমপুরের শিক্ষক সরদার মুহাম্মদ নূর আলীর কাছে। তিনি বলেন, ‘সে এক নারকীয় দৃশ্য! ভোলা যায় না। আমাদের

এলাকায় প্রায় ৪ মাইলব্যাপী এই হত্যাযজ্ঞ চলে। কিছু লাশ নদীতে ভাসিয়ে দেওয়া হয়। দুর্গন্ধ এড়াতে কিছু লাশ মাটিচাপা দেওয়া হয়। এলাকার লোক ২ মাস পর্যন্ত ওই নদীর মাছ খায়নি। ভয়ে লোকজন ৫-৬মাস পর্যন্ত বাজারেও আসেনি।’ পাকিস্তানি বাহিনী চলে যাওয়ার পর একটি ছয় মাসের শিশুকে পাওয়া যায়, মৃত মায়ের স্তন্যপান করছিলো সে। গনহত্যার নীরব সাক্ষী সেই শিশু, রাজকুমারি সুন্দরি, আজও বেঁচে আছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বাংলাদেশের জ্বালানী নিরাপত্তায় কি ব্যবস্থা নিয়েছিল আওয়ামী লীগ সরকার? How Long Will People Remain Imprisoned Without Trial? কোহিনূর মিয়ার প্রত্যাবর্তন এবং ‘নারীবান্ধব’ বিএনপি সরকারের নারীবান্ধব পুরস্কার! বিএনপির চাঁদাবাজ সন্ত্রাসে আবারও রক্তাক্ত সংখ্যালঘু পরিবার—যশোরে চাঁদা না দেওয়ায় গৃহবধূকে নির্মমভাবে পিটিয়ে জখম! The International Crimes Tribunal Has Turned into a Machine for Illicit Money অপারেশন ক্লিনহার্ট ২.০: মব সন্ত্রাস থামবে, নাকি কেবল স্লোগানেই সীমাবদ্ধ থাকবে? স্বাধীনতার মাসে যুদ্ধাপরাধীদের নামে শোক প্রস্তাব, সংসদ কলুষিত করল বিএনপি-জামায়াত বিএনপি ও জামায়াত ভেতরে ভেতরে এক, মাঠে তারা কৃত্রিম দ্বন্দ্ব দেখাচ্ছে।” শামীম হায়দার পাটোয়ারী, মহাসচিব, জাতীয় পার্টি। “রাজনীতি ভদ্রলোকদের খেলা, স্কাউন্ড্রেলদের নয়” – মাহবুব কামাল ‘পিঠের চামড়া থাকবে না’: ফাঁস হওয়া ফোনালাপে টাঙ্গাইলের মুক্তিযোদ্ধা কমান্ডারকে বিএনপি নেতার চরম হুমকি স্বাধীনতার বজ্রঘোষণায় পাকিস্তানিদের গণহত্যা ভেদ করেই জেগে ওঠে বাঙালির মুক্তিযুদ্ধ বঙ্গবন্ধু ও বাঙালি জাতি: মুক্তিকামী জনতার একচ্ছত্র কমান্ড ও স্বাধীনতার পদধ্বনি রাজারবাগ ও পিলখানা—প্রথম প্রতিরোধের অগ্নিশিখা ও রক্তক্ষয়ী রাত শেখ হাসিনার আমলে ভারতের সঙ্গে তৈরি সেই পাইপলাইনই এখন বিএনপির ভরসা বাংলাদেশ, তুমি কোথায় যাচ্ছ?: ‘৭১ এর ঘাতক, ২০২৬ এর শহীদ! চুকনগর গণহত্যা ১৯৭১ঃ ৪ ঘন্টায় প্রায় ২০ হাজার মানুষকে হত্যা করে পাকিস্তানি সেনাবাহিনী ইরান যুদ্ধে অংশ নিতে রওনা দিয়েছে ২,৫০০ মার্কিন স্থলসেনা ইরাকে মার্কিন দূতাবাসে ক্ষেপণাস্ত্র হামলা মোজতবা খামেনিকে ধরিয়ে দিতে যুক্তরাষ্ট্রের কোটি ডলার পুরস্কার ঘোষণা আরও কমলো স্বর্ণের দাম