ঢাকা বিশ্ববিদ্যালয় পাকিস্তানিদের হানা, রক্তে রঞ্জিত হয়েছিল বিদ্যার প্রাঙ্গণ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৩ March, ২০২৬

আরও খবর

ঢাবি ভর্তি পরীক্ষার আবেদনের সময় বাড়ানোর অনুরোধ শিক্ষামন্ত্রীর

এইচএসসি সম্পূরক পরীক্ষায় অংশ নিচ্ছেন সাড়ে তিন লাখের বেশি শিক্ষার্থী

ইউজিসির আহ্বান উপেক্ষা করে ভর্তি পরীক্ষা নেবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

ঢাবিতে ককটেল বিস্ফোরণ: ছাত্রদলের হাতে আটক তিতুমীর কলেজ ছাত্রশিবিরের নেতা; ছিলেন চব্বিশে জুলাই যোদ্ধা

নারীসমেত শ্রীমঙ্গলে ছাত্রলীগের মুখোমুখি হাসিব; প্রাণ বাঁচাতে একাই দৌড়ে পালালেন জুলাই সমন্বয়ক (ভিডিও)

এমপিওভুক্ত শিক্ষকদের বেতনকাঠামোয় আদেশ জারিতে অর্থ বিভাগকে শিক্ষা মন্ত্রণালয়ের চিঠি

বীর মুক্তিযোদ্ধার দাফনে বাঁধা জামায়াতে ইসলামীর, জাবিতে যুদ্ধাপরাধী সাঈদি’র কুশপুত্তলিকা দাহ

ঢাকা বিশ্ববিদ্যালয় পাকিস্তানিদের হানা, রক্তে রঞ্জিত হয়েছিল বিদ্যার প্রাঙ্গণ

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৩ March, ২০২৬ |
১৯৭১ সালের ২৫শে মার্চ মধ্যরাতে ‘অপারেশন সার্চলাইটের’ প্রধান লক্ষ্যবস্তু ছিল মেধার কেন্দ্রবিন্দু ঢাকা বিশ্ববিদ্যালয়। পাকিস্তানি সামরিক জান্তা জানত, বাঙালির স্বাধিকার আন্দোলনের মূল চালিকাশক্তি হলো এই বিশ্ববিদ্যালয়ের ছাত্র ও শিক্ষক সমাজ। তাই সেই কালরাতে এক সুপরিকল্পিত ও নারকীয় তাণ্ডব চালানো হয় বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল ও কোয়ার্টারগুলোতে। রাত ১২টার পর পাকিস্তানি বাহিনী ট্যাংক ও স্বয়ংক্রিয় অস্ত্র নিয়ে জগন্নাথ হল ঘেরাও করে। হলের উত্তর ও দক্ষিণ ব্লকে শুরু হয় বৃষ্টির মতো গুলিবর্ষণ। কামানের গোলার আঘাতে ধসে পড়ে হলের একাংশ। সেই রাতে প্রায় ৬৬ জন ছাত্রকে নৃশংসভাবে হত্যা করা হয়। সবচেয়ে ভয়াবহ দৃশ্য ছিল হলের মাঠে—যেখানে ছাত্রদের দিয়েই খুঁড়িয়ে তোলা গর্তে তাদের নিজেদেরই সারিবদ্ধভাবে দাঁড়

করিয়ে গুলি করে মাটিচাপা দেওয়া হয়। তৎকালীন ইকবাল হলে (বর্তমান শহীদ সার্জেন্ট জহুরুল হক হল) ছিল ছাত্রনেতাদের মূল কেন্দ্র। সেখানে পাকিস্তানি সেনারা নির্বিচারে অগ্নিসংযোগ ও গুলিবর্ষণ করে। অন্যদিকে, নারী শিক্ষার্থীদের আবাসস্থল রোকেয়া হলেও চালানো হয় বর্বরতা। যদিও অধিকাংশ ছাত্রী আগেই হল ত্যাগ করেছিলেন, তবুও যারা ছিলেন এবং হলের কর্মচারীদের ওপর অমানুষিক নির্যাতন ও হত্যাযজ্ঞ চালানো হয়। কেবল ছাত্র নয়, মেধা ধ্বংস করতে শিক্ষকদের বাসভবনে হানা দেয় ঘাতক দল। সেই রাতেই শহীদ হন ড. গোবিন্দ চন্দ্র দেব, ড. জ্যোতির্ময় গুহঠাকুরতা, অধ্যাপক এ এন এম মুনীরুজ্জামান এবং অধ্যাপক ফজলুর রহমানসহ আরও অনেকে। তাঁদের নিজেদের পরিবারের সামনে টেনে হিঁচড়ে বের করে এনে গুলি করা হয়েছিল।

কোনো কোনো ক্ষেত্রে মৃতদেহ শনাক্ত করার সুযোগ পর্যন্ত দেওয়া হয়নি। সকাল হওয়ার আগেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের সবুজ চত্বর লাল রক্তে রঞ্জিত হয়ে যায়। চারদিকে কেবল বারুদের গন্ধ আর পোড়া লাশের স্তূপ। এই নৃশংসতার খবর যাতে বাইরে না যায়, সেজন্য আগেভাগেই বিদেশি সাংবাদিকদের হোটেল ইন্টারকন্টিনেন্টালে অবরুদ্ধ করে রাখা হয়েছিল। তবে সাইমন ড্রিংয়ের মতো সাহসী সাংবাদিকরা প্রাণের ঝুঁকি নিয়ে সেই ধ্বংসলীলার ছবি ও সংবাদ বিশ্ববাসীর কাছে পৌঁছে দেন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ফেব্রুয়ারির মধ্যে আইএমএফের সঙ্গে নতুন ঋণ আলোচনা শেষ হবে গোপালগঞ্জ শহরে লাখো নেতাকর্মী: পুলিশের সঙ্গে সংঘাতে না জড়াতে নির্দেশ আওয়ামী লীগের লগি-বৈঠা নিয়ে আওয়ামী লীগের বিক্ষোভে উত্তপ্ত গোপালগঞ্জ, প্রেসক্লাবে তারেকের ছবি ভাঙচুর ফেসবুক পোস্টের জেরে রাউজানে মার্কেটে ঢুকে প্রকাশ্যে ব্যবসায়ীকে ছুরিকাঘাত যতই ষড়যন্ত্র হোক, মুজিব সৈনিকদের দমানো যাবে না’—সিডনির কর্মী সমাবেশে কেন্দ্রীয় নেতৃবৃন্দ গুঁড়িয়ে দেওয়া হলো জুলাই স্তম্ভ ও হাদি চত্বর, দলীয় অফিসের তালা ভেঙে প্রবেশ আওয়ামী লীগ কর্মীদের টুঙ্গিপাড়ায় জেগে আছেন বঙ্গবন্ধু… : লেখকের কল্পনায় সমাধি থেকে পিতার চোখে আজকের বাংলাদেশ বিজিবির উপস্থিতিতে পালাল চোরাকারবারিরা: উদ্ধার দুটি বিদেশি পিস্তল ও গুলি ইউনূস সরকারের ১৮ মাসে বাংলাদেশের অর্থনৈতিক ক্ষয়ক্ষতির গবেষণালব্ধ শ্বেতপত্র প্রকাশ হচ্ছে আজ জয় বাংলা’ লিখে মন্তব্য, ১৪ বছরের কিশোরকে গ্রেপ্তারের নিন্দা ছাত্রলীগের মেসিহীন ম্যাচে উরুগুয়ের কাছে হারল আর্জেন্টিনা মোসাদ্দেকের সেঞ্চুরিতে ময়মনসিংহের বড় সংগ্রহ সাফ চ্যাম্পিয়নশিপ থেকে বিদায় নিল বাংলাদেশ ঢাবি ভর্তি পরীক্ষার আবেদনের সময় বাড়ানোর অনুরোধ শিক্ষামন্ত্রীর এইচএসসি সম্পূরক পরীক্ষায় অংশ নিচ্ছেন সাড়ে তিন লাখের বেশি শিক্ষার্থী রামকৃষ্ণ সেবাশ্রমে শিক্ষা ও মানবসেবার অনন্য ঠিকানা ধীরেন্দ্রনাথ দত্তের বাড়ি দখলের চেষ্টার প্রতিবাদ ও সুরক্ষার দাবি রাজধানীতে গ্রেপ্তার আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের দুই নেতা বকেয়া টাকা চাওয়ায় ঘুসিতে চা দোকানির মৃত্যু আওয়ামী লীগের সপ্তাহব্যাপী কর্মসূচিঃ ৮ দফা দাবিতে ধানমন্ডি ৩২-এ লিফলেট বিতরণ