বাংলাদেশকে সহযোগিতার আশ্বাস দেওয়া পাকি মন্ত্রীদের ২ মাস বেতন বন্ধ, অফিস চলবে ৪ দিন – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১২ মার্চ, ২০২৬

বাংলাদেশকে সহযোগিতার আশ্বাস দেওয়া পাকি মন্ত্রীদের ২ মাস বেতন বন্ধ, অফিস চলবে ৪ দিন

ডেস্ক নিউজ
আপডেটঃ ১২ মার্চ, ২০২৬ |
মধ্যপ্রাচ্য যুদ্ধের ডামাডোলের প্রভাবে তুমুল চাপে পড়েছে অর্থনৈতিকভাবে ধুঁকতে থাকা পাকিস্তান। বাংলাদেশের অন্তর্বর্তী সরকার এবং বিএনপি সরকারকে সার্বিক সহযোগিতার প্রতিশ্রুতির ফুলঝুরি ছড়ানো পাকিস্তান জ্বালানি সংকট মোকাবেলায় রীতিমত মুখ থুবড়ে পড়ার অবস্থায়। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো বলছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের যুদ্ধ এবং মধ্যপ্রাচ্যে বাড়তে থাকা সংঘাতের কারণে পাকিস্তানে জ্বালানি তেল ও গ্যাস সরবরাহে সমস্যা দেখা দিয়েছে। পরিস্থিতি মোকাবিলা করতে জ্বালানি সাশ্রয়ে কঠোর সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান সরকার। সোমবার রাতে টেলিভিশনে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে এসব পদক্ষেপ ঘোষণা করেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। এসব পদক্ষেপের মধ্যে রয়েছে- সপ্তাহে চার দিন কাজ করবেন সরকারি কর্মচারীরা। এছাড়া, আগামী ১৬ই মার্চ থেকে মাসের শেষ পর্যন্ত স্কুলে বসন্তকালীন ছুটি

থাকবে। তবে নির্ধারিত পরীক্ষা নেওয়া হবে। বিশ্ববিদ্যালয় ও উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোকে জ্বালানি সাশ্রয়ের জন্য অনলাইন ক্লাস চালুর নির্দেশ দেওয়া হয়েছে।বাংলাদেশি সংস্কৃতি তিনি বলেন, ৫০ শতাংশ সরকারি কর্মী পালাক্রমে বাড়ি থেকে কাজ করবেন। বেসরকারি খাতকেও একই ব্যবস্থা নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। তবে ব্যাংকসহ কিছু গুরুত্বপূর্ণ খাত এতে ছাড় পাবে। শেহবাজ জানান, সাশ্রয়ী ব্যবস্থার অংশ হিসেবে কেন্দ্র ও প্রাদেশিক মন্ত্রিসভার সদস্যরা আগামী দুই মাস তাদের বেতন ও ভাতা নেবেন না। একই সময়ে জাতীয় ও প্রাদেশিক সংসদ সদস্যদের (এমপি) বেতন ২৫ শতাংশ কমানো হবে। মন্ত্রী, সংসদ সদস্য ও সরকারি কর্মকর্তারা শুধু খুব প্রয়োজন হলে বিদেশ ভ্রমণ করতে পারবেন। তবে ইকোনমি ক্লাসে যেতে হবে, বলেন তিনি। এছাড়া, কেন্দ্র ও

প্রাদেশিক সরকারের সব সরাসরি সভা নিষিদ্ধ করা হয়েছে; সেগুলো অনলাইনে করতে হবে। এছাড়া সরকারি দপ্তরের জ্বালানি ভাতাও কমিয়ে দেওয়া হয়েছে। সাধারণ মানুষকেও সামাজিক অনুষ্ঠান কম করার অনুরোধ করা হয়েছে। বিয়ে বা পার্টিতে সর্বোচ্চ ২০০ জন অতিথি রাখা যাবে এবং সেখানে মাত্র একটি প্রধান খাবার পরিবেশন করা যাবে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ভারত থেকে ২০০ রেলকোচ ক্রয়: শেখ হাসিনা সরকারের করা চুক্তি বাতিল নয়, বাস্তবায়ন করছে বিএনপি, এ মাসেই আসছে ২০টি কোচ ঋণ খেলাপিদের ১ লাখ কোটি টাকা সুদ মওকুফ: কেন্দ্রীয় ব্যাংকের সিদ্ধান্তের সমালোচনা সাবেক প্রধান বিচারপতি বীর মুক্তিযোদ্ধা খায়রুল হককে গ্রেপ্তার দেখানোর শুনানি পেছাল যা-ই ঘটুক না কেন, মাথা উঁচু করে বিদায় নেব: রোনালদো নাহিদের রেকর্ড ম্লান, হারারেতে বেহাল ব্যাটিংয়ে হারল বাংলাদেশ ইয়ামাল: মুসলিম হওয়ায় আমি শরীরে ট্যাটু আঁকাতে পারব না প্রাথমিক বিদ্যালয়ে সরকারি নির্দেশনায় রাজনীতির চর্চা: বাধ্যতামূলক হচ্ছে জিয়া পরিবারের ৩ বই পানছড়িতে ইউপিডিএফ-জেএসএস গোলাগুলিতে নিহত ৩ ৫৫ লাখ গ্রাহক ২৬৪ কোটি টাকার ফাঁদে: প্রিপেইড মিটার ভাড়া নিয়ে বিএনপির প্রচারণা ছিলো গুজব ব্যালোগানের শাস্তি স্থগিতের ঘটনায় ফিফা ‘সব সীমা ছাড়িয়ে গেছে’: উয়েফা রোহিঙ্গাদের হাতে ৮ হাজার একর বনভূমি উজাড়ের ফল: পাহাড় ধসে ৩ ঘণ্টায় ঝরল ৯টি প্রাণ অ্যাটর্নি জেনারেলকে সহকারীর থাপ্পড়, সুপ্রিম কোর্টে বিএনপিপন্থী আইনজীবীদের দ্বন্দ্ব চরমে আওয়ামী লীগ আমলে গুরুত্বপূর্ণ পদে অবদান রাখা ৩৩ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর দুই বিদেশি নারীকে অপহরণের পর গণধর্ষণে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রীর পরিবারের সদস্যসহ আটক ৪ একই গ্রাহকের একই ব্যবহারে প্রি-পেইড মিটারে জুনে বিদ্যুৎ বিল দ্বিগুণ-তিন গুণ! পাঁচ বছরে ২০ হাজার কিলোমিটার খাল পুনঃখনন করবে সরকার মালয়েশিয়ায় রাতভর সাঁড়াশি অভিযানে বাংলাদেশিসহ আটক ২০০ রাষ্ট্রপতি: গ্রামবাংলা আমাদের শিকড়, শক্তি ও সম্ভাবনার আধার জুলাই নিয়ে মন্তব্য: আনিস আলমগীর, পিয়া সহ ৬ জনের বিরুদ্ধে মামলা ট্রাম্পের এক ফোন কলেই বদলে গেল ফিফার নিয়ম, বিতর্কের ঝড়