রাশিয়ান তেল কিনতে অর্থমন্ত্রীর মার্কিন অনুমতি প্রার্থনাঃ রাশিয়ান তেল শোধনে অসম্ভবতা সত্ত্বেও কেন এই পদক্ষেপ? – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১২ মার্চ, ২০২৬

রাশিয়ান তেল কিনতে অর্থমন্ত্রীর মার্কিন অনুমতি প্রার্থনাঃ রাশিয়ান তেল শোধনে অসম্ভবতা সত্ত্বেও কেন এই পদক্ষেপ?

ডেস্ক নিউজ
আপডেটঃ ১২ মার্চ, ২০২৬ |
বাংলাদেশের অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী সম্প্রতি মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেনের সাথে সাক্ষাৎ করে রাশিয়ান ক্রুড অয়েল কেনার জন্য অস্থায়ী মার্কিন ছাড়পত্র (waiver) চেয়েছেন। এই অনুরোধ ভারতের মতো ছাড়পত্রের উদাহরণ দিয়ে করা হয়েছে, যা দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে।বিনিয়োগ সুযোগ কিন্তু এই পদক্ষেপের কারনে প্রশ্ন উঠছে, যখন রাশিয়ান ক্রুড অয়েল বাংলাদেশের একমাত্র রিফাইনারি ইস্টার্ন রিফাইনারি লিমিটেড (ERL)-এ শোধন করা প্রযুক্তিগতভাবে সম্ভব নয় বলে পূর্বে প্রমাণিত হয়েছে, তাহলে এই অনুমতি চাওয়া কি সরকারি অজ্ঞতার লক্ষণ, নাকি মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতি নতুন তোষণ নীতির অংশ? অর্থমন্ত্রী খসরু জানিয়েছেন, মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার কারণে বিশ্বব্যাপী জ্বালানি সংকটের মধ্যে এই ছাড়পত্র প্রয়োজন। তিনি বলেন, “ভারতের মতো

আমরাও রাশিয়ান অয়েল কেনার ছাড় চাইছি। এ বিষয়টি ওয়াশিংটনে পাঠানো হয়েছে, এখন দেখা যাক কী হয়।” এই সাক্ষাৎ গত ১১ মার্চ শের-ই-বাংলা নগরে পরিকল্পনামন্ত্রীর কার্যালয়ে হয়েছে। ড ইউনুসের অন্তর্বর্তী সরকারের করে যাওয়া “মার্কিন বাণিজ্যচুক্তি”র বাধ্যবাধকতায় এভাবে প্রতিটি কেনাকাটায় ও বাজার অনুসন্ধানে মার্কিন অনুমতি প্রার্থনা কি বাংলাদেশকে মার্কিন অঙ্গরাজ্য পরিণত করে কি না, এই নিয়েও প্রশ্ন উঠেছে। কারো কোন অনুমতি ছাড়াই রাশিয়ান ওয়েল কেনার চেষ্টা ২০২২ সালেও হয়েছিল, যখন রাশিয়া-ইউক্রেন যুদ্ধের পর রাশিয়া বাংলাদেশকে ছাড়কৃত মূল্যে ক্রুড অয়েল অফার করেছিল। তখন বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন (BPC) এবং ERL-এর কর্মকর্তারা স্পষ্ট জানিয়েছিলেন যে রাশিয়ান ক্রুড অয়েলের ভারী ঘনত্ব এবং উচ্চ সালফার কনটেন্টের কারণে এটি ERL-এর

পুরনো অবকাঠামোতে শোধন করা সম্ভব নয়। ল্যাবরেটরি টেস্ট এবং টেকনিক্যাল কমিটির রিপোর্টে দেখা গিয়েছে যে এতে রিফাইনারির ক্ষতি হতে পারে এবং উৎপাদিত জ্বালানি BSTI স্ট্যান্ডার্ড মানবে না, যা পরিবেশ দূষণ বাড়াতে পারে। ফলে সেই অফার প্রত্যাখ্যান করা হয়। বর্তমানে ERL-এর সম্প্রসারণ প্রকল্প (ERL-2) চলছে, যা শেষ হলে বিভিন্ন ধরনের ক্রুড প্রসেস করার ক্ষমতা বাড়বে। কিন্তু বর্তমান অবস্থায় রাশিয়ান ক্রুডের শোধন এখনও চ্যালেঞ্জিং। এমন পরিস্থিতিতে অর্থমন্ত্রীর এই পদক্ষেপ বিশ্লেষকদের মধ্যে বিতর্ক তৈরি করেছে। কেউ কেউ বলছেন, এটি হতে পারে প্রযুক্তিগত বিষয়ে সরকারি স্তরে অজ্ঞতা বা অসচেতনতা। অন্যরা মনে করেন, এটি মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্ক জোরদার করার নতুন কৌশলের অংশ, যা ‘তোষণ নীতি’

হিসেবে দেখা যেতে পারে—বিশেষ করে যখন ভারতও রাশিয়ান অয়েল কিনে বিশ্ববাজার স্থিতিশীল করতে সাহায্য করেছে, কিন্তু তারা মার্কিন ছাড়পত্রের উদাহরণ দিয়ে।ইউনূস জীবনী জ্বালানি বিশেষজ্ঞরা বলছেন, বাংলাদেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে বিকল্প উৎস খোঁজা জরুরি, কিন্তু প্রযুক্তিগত সীমাবদ্ধতা উপেক্ষা করে পদক্ষেপ নিলে তা অর্থনৈতিক ঝুঁকি বাড়াতে পারে। সরকারের পক্ষ থেকে এখনও এই প্রশ্নের স্পষ্ট উত্তর আসেনি। এই ঘটনা দেশের জ্বালানি নীতি এবং আন্তর্জাতিক সম্পর্কের ভবিষ্যত দিকনির্দেশনা নিয়ে নতুন আলোচনা শুরু করেছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ভারত থেকে ২০০ রেলকোচ ক্রয়: শেখ হাসিনা সরকারের করা চুক্তি বাতিল নয়, বাস্তবায়ন করছে বিএনপি, এ মাসেই আসছে ২০টি কোচ ঋণ খেলাপিদের ১ লাখ কোটি টাকা সুদ মওকুফ: কেন্দ্রীয় ব্যাংকের সিদ্ধান্তের সমালোচনা সাবেক প্রধান বিচারপতি বীর মুক্তিযোদ্ধা খায়রুল হককে গ্রেপ্তার দেখানোর শুনানি পেছাল যা-ই ঘটুক না কেন, মাথা উঁচু করে বিদায় নেব: রোনালদো নাহিদের রেকর্ড ম্লান, হারারেতে বেহাল ব্যাটিংয়ে হারল বাংলাদেশ ইয়ামাল: মুসলিম হওয়ায় আমি শরীরে ট্যাটু আঁকাতে পারব না প্রাথমিক বিদ্যালয়ে সরকারি নির্দেশনায় রাজনীতির চর্চা: বাধ্যতামূলক হচ্ছে জিয়া পরিবারের ৩ বই পানছড়িতে ইউপিডিএফ-জেএসএস গোলাগুলিতে নিহত ৩ ৫৫ লাখ গ্রাহক ২৬৪ কোটি টাকার ফাঁদে: প্রিপেইড মিটার ভাড়া নিয়ে বিএনপির প্রচারণা ছিলো গুজব ব্যালোগানের শাস্তি স্থগিতের ঘটনায় ফিফা ‘সব সীমা ছাড়িয়ে গেছে’: উয়েফা রোহিঙ্গাদের হাতে ৮ হাজার একর বনভূমি উজাড়ের ফল: পাহাড় ধসে ৩ ঘণ্টায় ঝরল ৯টি প্রাণ অ্যাটর্নি জেনারেলকে সহকারীর থাপ্পড়, সুপ্রিম কোর্টে বিএনপিপন্থী আইনজীবীদের দ্বন্দ্ব চরমে আওয়ামী লীগ আমলে গুরুত্বপূর্ণ পদে অবদান রাখা ৩৩ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর দুই বিদেশি নারীকে অপহরণের পর গণধর্ষণে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রীর পরিবারের সদস্যসহ আটক ৪ একই গ্রাহকের একই ব্যবহারে প্রি-পেইড মিটারে জুনে বিদ্যুৎ বিল দ্বিগুণ-তিন গুণ! পাঁচ বছরে ২০ হাজার কিলোমিটার খাল পুনঃখনন করবে সরকার মালয়েশিয়ায় রাতভর সাঁড়াশি অভিযানে বাংলাদেশিসহ আটক ২০০ রাষ্ট্রপতি: গ্রামবাংলা আমাদের শিকড়, শক্তি ও সম্ভাবনার আধার জুলাই নিয়ে মন্তব্য: আনিস আলমগীর, পিয়া সহ ৬ জনের বিরুদ্ধে মামলা ট্রাম্পের এক ফোন কলেই বদলে গেল ফিফার নিয়ম, বিতর্কের ঝড়