ড. ইউনূসের পাকিস্তানপ্রেমের খেসারত, নিরাপত্তা সংকটে দক্ষিণ এশিয়া: স্পেনের বিশ্ববিদ্যালয়ের গবেষণা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১২ March, ২০২৬

ড. ইউনূসের পাকিস্তানপ্রেমের খেসারত, নিরাপত্তা সংকটে দক্ষিণ এশিয়া: স্পেনের বিশ্ববিদ্যালয়ের গবেষণা

ডেস্ক নিউজ
আপডেটঃ ১২ March, ২০২৬ |
বাংলাদেশের সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান ড. ইউনূসের নেতৃত্বে পাকিস্তানের দিকে বাংলাদেশের কৌশলগত ঝোঁক বাড়ায় দক্ষিণ এশিয়ায় নতুন নিরাপত্তা সংকটের আশঙ্কা তৈরি হয়েছে। স্পেনের ইউনিভার্সিটি অব নাভারা ল’ স্কুল-এর সেন্টার ফর গ্লোবাল অ্যাফেয়ার্স অ্যান্ড স্ট্রাটেজিক স্টাডিজের গবেষক নিকোলাস এসতেভেজ বাংলাদেশে ২০২৪ সালের রাজনৈতিক পট-পরিবর্তনের প্রেক্ষাপটে আঞ্চলিক রাজনীতি নিয়ে এক গবেষণা নিবন্ধে উঠে এসেছে। এতে বলা হয়েছে, বাংলাদেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের পতনের পর দক্ষিণ এশিয়ার নিরাপত্তা কাঠামোয় বড় ধরনের পরিবর্তনের লক্ষণ দেখা যাচ্ছে। গবেষণায় বলা হয়েছে, ২০২৪ সালের সংঘাতের পর গঠিত অন্তর্বর্তী সরকারের প্রধান ড. ইউনূসের পররাষ্ট্রনীতিতে নতুন কৌশলগত বহুমুখীকরণের পথে যাত্রা করেছে। এর অংশ হিসেবে পাকিস্তান ও চীনের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক জোরদারের প্রবণতা

দেখা যায়, যা কেবল কূটনৈতিক যোগাযোগেই সীমাবদ্ধ নয়; বরং সামরিক ও নিরাপত্তা সহযোগিতার ক্ষেত্রেও নতুন যোগাযোগ তৈরি করছে।বাংলাদেশ ভ্রমণ গবেষণা নিবন্ধে উল্লেখ করা হয়েছে, দীর্ঘদিন ধরে বাংলাদেশ ভারতীয় প্রভাবের ভারসাম্য রক্ষার চেষ্টা করে আসছে। তবে সাম্প্রতিক পরিবর্তনের ফলে পাকিস্তান ও চীনের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ায় আঞ্চলিক শক্তির ভারসাম্যে নতুন সমীকরণ তৈরি হচ্ছে। এর ফলে একদিকে ভারতীয় প্রভাব মোকাবিলার সুযোগ তৈরি হলেও অন্যদিকে চীনা প্রভাবের ওপর নতুন ধরনের নির্ভরতার ঝুঁকিও বাড়তে পারে। নিবন্ধে আরও বলা হয়েছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের পতনের পর ভারত ও বাংলাদেশের পূর্বের ঘনিষ্ঠ সম্পর্ক দুর্বল হয়ে পড়ে। এর ফলে কূটনৈতিক যোগাযোগের পাশাপাশি বাণিজ্য, প্রতিরক্ষা সহযোগিতা এবং নিরাপত্তা সম্পর্কেও নতুন মাত্রা

যুক্ত হচ্ছে। গবেষণায় দাবি করা হয়েছে, সাম্প্রতিক সময়ে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে বাণিজ্যিক যোগাযোগ পুনরায় সক্রিয় হয়েছে। পাকিস্তান থেকে চাল আমদানি, ভিসা প্রক্রিয়া সহজ করা এবং সামরিক প্রশিক্ষণ ও প্রযুক্তি সহযোগিতার ক্ষেত্রেও নতুন যোগাযোগ তৈরি হয়েছে। তবে গবেষণায় সতর্ক করে বলা হয়েছে, আঞ্চলিক শক্তির ভারসাম্য রক্ষার প্রয়াসে বাংলাদেশ নতুন ভূরাজনৈতিক বাস্তবতায় প্রবেশ করলেও এর দীর্ঘমেয়াদি প্রভাব দক্ষিণ এশিয়ার নিরাপত্তা পরিস্থিতির ওপর কীভাবে পড়বে, তা গভীরভাবে পর্যবেক্ষণ করা প্রয়োজন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ফেব্রুয়ারির মধ্যে আইএমএফের সঙ্গে নতুন ঋণ আলোচনা শেষ হবে গোপালগঞ্জ শহরে লাখো নেতাকর্মী: পুলিশের সঙ্গে সংঘাতে না জড়াতে নির্দেশ আওয়ামী লীগের লগি-বৈঠা নিয়ে আওয়ামী লীগের বিক্ষোভে উত্তপ্ত গোপালগঞ্জ, প্রেসক্লাবে তারেকের ছবি ভাঙচুর ফেসবুক পোস্টের জেরে রাউজানে মার্কেটে ঢুকে প্রকাশ্যে ব্যবসায়ীকে ছুরিকাঘাত যতই ষড়যন্ত্র হোক, মুজিব সৈনিকদের দমানো যাবে না’—সিডনির কর্মী সমাবেশে কেন্দ্রীয় নেতৃবৃন্দ গুঁড়িয়ে দেওয়া হলো জুলাই স্তম্ভ ও হাদি চত্বর, দলীয় অফিসের তালা ভেঙে প্রবেশ আওয়ামী লীগ কর্মীদের টুঙ্গিপাড়ায় জেগে আছেন বঙ্গবন্ধু… : লেখকের কল্পনায় সমাধি থেকে পিতার চোখে আজকের বাংলাদেশ বিজিবির উপস্থিতিতে পালাল চোরাকারবারিরা: উদ্ধার দুটি বিদেশি পিস্তল ও গুলি ইউনূস সরকারের ১৮ মাসে বাংলাদেশের অর্থনৈতিক ক্ষয়ক্ষতির গবেষণালব্ধ শ্বেতপত্র প্রকাশ হচ্ছে আজ জয় বাংলা’ লিখে মন্তব্য, ১৪ বছরের কিশোরকে গ্রেপ্তারের নিন্দা ছাত্রলীগের মেসিহীন ম্যাচে উরুগুয়ের কাছে হারল আর্জেন্টিনা মোসাদ্দেকের সেঞ্চুরিতে ময়মনসিংহের বড় সংগ্রহ সাফ চ্যাম্পিয়নশিপ থেকে বিদায় নিল বাংলাদেশ ঢাবি ভর্তি পরীক্ষার আবেদনের সময় বাড়ানোর অনুরোধ শিক্ষামন্ত্রীর এইচএসসি সম্পূরক পরীক্ষায় অংশ নিচ্ছেন সাড়ে তিন লাখের বেশি শিক্ষার্থী রামকৃষ্ণ সেবাশ্রমে শিক্ষা ও মানবসেবার অনন্য ঠিকানা ধীরেন্দ্রনাথ দত্তের বাড়ি দখলের চেষ্টার প্রতিবাদ ও সুরক্ষার দাবি রাজধানীতে গ্রেপ্তার আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের দুই নেতা বকেয়া টাকা চাওয়ায় ঘুসিতে চা দোকানির মৃত্যু আওয়ামী লীগের সপ্তাহব্যাপী কর্মসূচিঃ ৮ দফা দাবিতে ধানমন্ডি ৩২-এ লিফলেট বিতরণ