ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
সাবেক প্রধান বিচারপতি বীর মুক্তিযোদ্ধা খায়রুল হককে গ্রেপ্তার দেখানোর শুনানি পেছাল
৫৫ লাখ গ্রাহক ২৬৪ কোটি টাকার ফাঁদে: প্রিপেইড মিটার ভাড়া নিয়ে বিএনপির প্রচারণা ছিলো গুজব
রোহিঙ্গাদের হাতে ৮ হাজার একর বনভূমি উজাড়ের ফল: পাহাড় ধসে ৩ ঘণ্টায় ঝরল ৯টি প্রাণ
অ্যাটর্নি জেনারেলকে সহকারীর থাপ্পড়, সুপ্রিম কোর্টে বিএনপিপন্থী আইনজীবীদের দ্বন্দ্ব চরমে
একই গ্রাহকের একই ব্যবহারে প্রি-পেইড মিটারে জুনে বিদ্যুৎ বিল দ্বিগুণ-তিন গুণ!
পাঁচ বছরে ২০ হাজার কিলোমিটার খাল পুনঃখনন করবে সরকার
রাষ্ট্রপতি: গ্রামবাংলা আমাদের শিকড়, শক্তি ও সম্ভাবনার আধার
নিয়ন্ত্রণের বাইরে জ্বালানি তেলের মজুদদারি ও অতিরিক্ত দাম, ভ্রাম্যমাণ আদালতের অভিযান শুরু হচ্ছে
মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির প্রভাবে দেশের জ্বালানি তেলের বাজারে কৃত্রিম সংকট ও অবৈধ মজুদদারির খবর সামাজিক ও গণমাধ্যমে ছড়িয়ে পড়েছে। সরকার এসব নিয়ন্ত্রণে আনতে পারছে না বলে মঙ্গলবার জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ জেলা প্রশাসকদের ভ্রাম্যমাণ আদালত পরিচালনার নির্দেশ দিয়েছে।
চিঠিতে উল্লেখ করা হয়েছে, কিছু পেট্রোল পাম্প ও ফিলিং স্টেশনে তেল নির্ধারিত দামের চেয়ে বেশি বিক্রি, অতিরিক্ত মজুদ এবং পাচারের ঘটনা ঘটছে। এই পরিস্থিতি মোকাবিলায় সরকারি নির্দেশনা অনুযায়ী, বাজারে সরবরাহ স্বাভাবিক রাখা এবং অবৈধ কর্মকাণ্ড রোধে জেলা প্রশাসকদের মোবাইল কোর্ট পরিচালনার অনুরোধ করা হয়েছে।
সিনিয়র সহকারী সচিব মো. এনামুল হক স্বাক্ষরিত চিঠিতে বলা হয়েছে, “বাজারে জ্বালানি তেলের নিশ্চিত ও নিরবচ্ছিন্ন সরবরাহ বজায় রাখতে
এসব পদক্ষেপ নেওয়া হচ্ছে।” প্রাথমিক অভিযানে রাজধানীর তেজগাঁও ও মহাখালী এলাকার কয়েকটি ফিলিং স্টেশন পরিদর্শন করা হয়েছে। কিছু পাম্পে তেল সরবরাহ স্বাভাবিক থাকলেও কয়েকটিতে তেল শেষ হওয়ায় সাময়িকভাবে বিক্রি বন্ধ ছিল। মহাখালীর সোহাগ ফিলিং স্টেশনে ৩৫০০ লিটার অকটেন মজুদ থাকার পর তা পরিমাপের পর পুনরায় বিক্রি অনুমোদন দেওয়া হয়েছে। জানা যায়, মোবাইল কোর্ট অভিযান সত্ত্বেও দেশের কিছু অঞ্চলে জ্বালানি তেলের অবৈধ মজুদদারি ও অতিরিক্ত দামে বিক্রি বন্ধ করতে সরকার কার্যকরভাবে সক্ষম হয়নি।