ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
সাবেক প্রধান বিচারপতি বীর মুক্তিযোদ্ধা খায়রুল হককে গ্রেপ্তার দেখানোর শুনানি পেছাল
৫৫ লাখ গ্রাহক ২৬৪ কোটি টাকার ফাঁদে: প্রিপেইড মিটার ভাড়া নিয়ে বিএনপির প্রচারণা ছিলো গুজব
রোহিঙ্গাদের হাতে ৮ হাজার একর বনভূমি উজাড়ের ফল: পাহাড় ধসে ৩ ঘণ্টায় ঝরল ৯টি প্রাণ
অ্যাটর্নি জেনারেলকে সহকারীর থাপ্পড়, সুপ্রিম কোর্টে বিএনপিপন্থী আইনজীবীদের দ্বন্দ্ব চরমে
একই গ্রাহকের একই ব্যবহারে প্রি-পেইড মিটারে জুনে বিদ্যুৎ বিল দ্বিগুণ-তিন গুণ!
পাঁচ বছরে ২০ হাজার কিলোমিটার খাল পুনঃখনন করবে সরকার
রাষ্ট্রপতি: গ্রামবাংলা আমাদের শিকড়, শক্তি ও সম্ভাবনার আধার
৭ই মার্চের ভাষণ বাজানো কি এখন অপরাধ? ইতিহাসকে কি গ্রেপ্তার করা যাবে?
জাতির পিতা শেখ মুজিবুর রহমান–এর ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ বাজানোর “অপরাধে” ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের ২০১৮–১৯ সেশনের শিক্ষার্থী আসিফ আহমেদ সৈকতকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুধু নিজের উদ্যোগে জাতির ইতিহাস ও মুক্তিযুদ্ধের চেতনাকে স্মরণ করানোর জন্য একজন শিক্ষার্থীকে গ্রেপ্তার করা হয়েছে—এটা শুধু একজন ব্যক্তির ওপর আঘাত নয়, এটি সরাসরি বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাস ও চেতনার ওপর আঘাত।
৭ই মার্চের ভাষণ কোনো সাধারণ বক্তৃতা নয়। এটি বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের দিকনির্দেশনা, এটি মুক্তিযুদ্ধের অন্যতম গুরুত্বপূর্ণ দলিল। স্বাধীনতার ঘোষণাপত্র অনুযায়ী মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। সেই ভাষণই বাঙালি জাতিকে সংগ্রামের ডাক দিয়েছিল, সেই ভাষণই পুরো জাতিকে স্বাধীনতার পথে একত্রিত করেছিল।
বাংলাদেশে কি তাহলে ৭ই মার্চের
ভাষণ বাজানো নিষিদ্ধ হয়ে গেল? ইতিহাসের দলিল বাজানো কি অপরাধ? মুক্তিযুদ্ধের চেতনাকে স্মরণ করা কি এখন অপরাধ হিসেবে গণ্য হবে? একজন শিক্ষার্থী নিজের উদ্যোগে জাতির ঐতিহাসিক ভাষণ বাজিয়েছে—আর তার ফলাফল গ্রেপ্তার! এটি শুধু অযৌক্তিক নয়, এটি গভীরভাবে উদ্বেগজনক ও নিন্দনীয়। যারা ইতিহাসকে ভয় পায়, তারাই ইতিহাসকে দমিয়ে রাখতে চায়। কিন্তু ইতিহাস কখনো কারো ইচ্ছায় মুছে যায় না। বাংলাদেশের স্বাধীনতার ইতিহাস, ৭ই মার্চের ভাষণ এবং মুক্তিযুদ্ধের চেতনা কোনো ব্যক্তির অনুমতির বিষয় নয়—এগুলো এই জাতির আত্মপরিচয়। অবিলম্বে আসিফ আহমেদ সৈকতের নিঃশর্ত মুক্তি দিতে হবে। ইতিহাসকে অপরাধ বানানোর এই অপচেষ্টা বন্ধ করতে হবে।