বঙ্গবন্ধু শুধু একজন নেতা নন, তিনি একটি সফল ইতিহাসের স্থপতি – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৮ মার্চ, ২০২৬

বঙ্গবন্ধু শুধু একজন নেতা নন, তিনি একটি সফল ইতিহাসের স্থপতি

ডেস্ক নিউজ
আপডেটঃ ৮ মার্চ, ২০২৬ |
পৃথিবীর ইতিহাসে অনেক স্বাধীনতার যুদ্ধ হয়েছে। কোথাও বিপ্লব, কোথাও গৃহযুদ্ধ, কোথাও দীর্ঘ রক্তক্ষয়ী সংঘাত। কিন্তু বাঙালির স্বাধীনতার গল্পটা আলাদা। এই যুদ্ধ হঠাৎ করে শুরু হয়নি। এর পেছনে ছিল এক নেতার দীর্ঘ পরিকল্পনা, ধাপে ধাপে এগিয়ে যাওয়া কৌশল, আর একটি জাতিকে মানসিকভাবে প্রস্তুত করে তোলার অসাধারণ নেতৃত্ব। সেই নেতা ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তিনি জানতেন, একটি জাতি রাতারাতি স্বাধীন হয় না। প্রথমে জাগাতে হয় তাদের আত্মপরিচয়। তাই শুরু করেছিলেন ভাষার অধিকার থেকে। তারপর ধীরে ধীরে সেই চেতনাকে নিয়ে গেলেন স্বায়ত্তশাসনের আন্দোলনে। ১৯৬৬ সালে ঘোষণা করলেন ঐতিহাসিক ছয় দফা। যা আসলে ছিল স্বাধীন বাংলাদেশের নকশা। এরপর এল ১৯৭০ সালের নির্বাচন।

বাঙালি জাতি তাকে দিল নিরঙ্কুশ সমর্থন। সেই বিজয় শুধু একটি নির্বাচনের ফল ছিল না, এটা ছিল পুরো জাতির ঐক্যের প্রকাশ। তারপর আসে ১৯৭১ সালের মার্চ। তখন কার্যত পুরো দেশ চলছিল তার নির্দেশনায়। প্রতিটি নির্দেশ, প্রতিটি আন্দোলন, প্রতিটি কর্মসূচি সবই ছিল একটি বড় কৌশলের অংশ। এরপর আসে সেই ঐতিহাসিক দিন, ৭ই মার্চে বঙ্গবন্ধু তার বজ্র কণ্ঠে রচনা করলেন সেই ঐতিহাসিক কাব্য " এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম। এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। একটি ভাষণ, কিন্তু তার ভেতরেই ছিল যুদ্ধের নির্দেশনা, কৌশল, সাহস আর ভবিষ্যতের দিকনির্দেশনা। সেই ভাষণের পর সাড়ে ৭ কোটি বাঙালি যেন একসাথে দাঁড়িয়ে গেল। বিশ্বের ইতিহাসে অনেক নেতা যুদ্ধ করেছেন। অনেক

বিপ্লব হয়েছে। কিন্তু খুব কম নেতা আছেন যারা একটি জাতিকে ধাপে ধাপে প্রস্তুত করে, গণতান্ত্রিক ম্যান্ডেট নিয়ে, জনগণকে ঐক্যবদ্ধ করে, শেষ পর্যন্ত স্বাধীনতার লক্ষ্যে পৌঁছে দিতে পেরেছেন। বঙ্গবন্ধু শুধু একজন নেতা নন তিনি একটি সফল ইতিহাসের স্থপতি। আর সেই কারণেই বাঙালির স্বাধীনতার গল্প বললে, শেষ পর্যন্ত ইতিহাস এক জায়গাতেই এসে দাঁড়ায়... বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ভারত থেকে ২০০ রেলকোচ ক্রয়: শেখ হাসিনা সরকারের করা চুক্তি বাতিল নয়, বাস্তবায়ন করছে বিএনপি, এ মাসেই আসছে ২০টি কোচ ঋণ খেলাপিদের ১ লাখ কোটি টাকা সুদ মওকুফ: কেন্দ্রীয় ব্যাংকের সিদ্ধান্তের সমালোচনা সাবেক প্রধান বিচারপতি বীর মুক্তিযোদ্ধা খায়রুল হককে গ্রেপ্তার দেখানোর শুনানি পেছাল যা-ই ঘটুক না কেন, মাথা উঁচু করে বিদায় নেব: রোনালদো নাহিদের রেকর্ড ম্লান, হারারেতে বেহাল ব্যাটিংয়ে হারল বাংলাদেশ ইয়ামাল: মুসলিম হওয়ায় আমি শরীরে ট্যাটু আঁকাতে পারব না প্রাথমিক বিদ্যালয়ে সরকারি নির্দেশনায় রাজনীতির চর্চা: বাধ্যতামূলক হচ্ছে জিয়া পরিবারের ৩ বই পানছড়িতে ইউপিডিএফ-জেএসএস গোলাগুলিতে নিহত ৩ ৫৫ লাখ গ্রাহক ২৬৪ কোটি টাকার ফাঁদে: প্রিপেইড মিটার ভাড়া নিয়ে বিএনপির প্রচারণা ছিলো গুজব ব্যালোগানের শাস্তি স্থগিতের ঘটনায় ফিফা ‘সব সীমা ছাড়িয়ে গেছে’: উয়েফা রোহিঙ্গাদের হাতে ৮ হাজার একর বনভূমি উজাড়ের ফল: পাহাড় ধসে ৩ ঘণ্টায় ঝরল ৯টি প্রাণ অ্যাটর্নি জেনারেলকে সহকারীর থাপ্পড়, সুপ্রিম কোর্টে বিএনপিপন্থী আইনজীবীদের দ্বন্দ্ব চরমে আওয়ামী লীগ আমলে গুরুত্বপূর্ণ পদে অবদান রাখা ৩৩ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর দুই বিদেশি নারীকে অপহরণের পর গণধর্ষণে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রীর পরিবারের সদস্যসহ আটক ৪ একই গ্রাহকের একই ব্যবহারে প্রি-পেইড মিটারে জুনে বিদ্যুৎ বিল দ্বিগুণ-তিন গুণ! পাঁচ বছরে ২০ হাজার কিলোমিটার খাল পুনঃখনন করবে সরকার মালয়েশিয়ায় রাতভর সাঁড়াশি অভিযানে বাংলাদেশিসহ আটক ২০০ রাষ্ট্রপতি: গ্রামবাংলা আমাদের শিকড়, শক্তি ও সম্ভাবনার আধার জুলাই নিয়ে মন্তব্য: আনিস আলমগীর, পিয়া সহ ৬ জনের বিরুদ্ধে মামলা ট্রাম্পের এক ফোন কলেই বদলে গেল ফিফার নিয়ম, বিতর্কের ঝড়