৭ মার্চের ভাষণ নিষিদ্ধ কিনা- প্রশ্নের জবাবে শাহবাগের ওসি: সাংবাদিক হয়ে উল্টাপাল্টা প্রশ্ন করেন কেন? – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৭ মার্চ, ২০২৬

৭ মার্চের ভাষণ নিষিদ্ধ কিনা- প্রশ্নের জবাবে শাহবাগের ওসি: সাংবাদিক হয়ে উল্টাপাল্টা প্রশ্ন করেন কেন?

ডেস্ক নিউজ
আপডেটঃ ৭ মার্চ, ২০২৬ |
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ই মার্চের ঐতিহাসিক ভাষণ বাজানোর ঘটনায় ঢাকার চানখারপুল মোড় থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক সাবেক শিক্ষার্থীসহ দুজনকে আটক করেছে শাহবাগ থানা পুলিশ। যদিও একাধিক সূত্র জানিয়েছে, এ ঘটনায় অন্তত ৪ জনকে আটক করা হয়েছে। তাৎক্ষণিকভাবে অন্যদের নাম-পরিচয় জানা যায়নি। ৭ই মার্চের ভাষণ নিষিদ্ধ কি না, এমন প্রশ্ন করায় শাহবাগ থানার ওসি মনিরুজ্জামান ক্ষেপে গিয়ে বলেন, “সাংবাদিক হয়ে আপনারা উল্টাপাল্টা প্রশ্ন করছেন কেন?” আজ ৭ই মার্চ, শনিবার বিকেল সাড়ে ৩টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সংলগ্ন চানখারপুল মোড়ে এ ঘটনা ঘটে। পুলিশের অভিযোগ, আটককৃতরা সাউন্ডবক্সে বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণ বাজিয়ে প্রকাশ্যে প্রচার করছিলেন। চানখারপুলে আটক আসিফ আহমেদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের

পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ছিলেন। অন্যদের নাম-পরিচয় এখনও পুলিশের পক্ষ থেকে বিস্তারিত জানানো হয়নি। শনিবার বেলা সাড়ে ৩টার দিকে তাকে আটক করে পুলিশ। কিছুক্ষণ পর সেখান থেকে সাউন্ডবক্স জব্দ করে অপারেটরকেও আটক করে নিয়ে আসে পুলিশ। চানখারপুল মোড়ের এক দোকানি জানান, “৩টা বাজে দোকান বসাইছি। তখন দেখি দুজন আইসা ভাষণ বাজাইতেছে। পরে তাদেরকে পুলিশ নিয়ে গেছে।” শাহবাগ থানার ওসি মনিরুজ্জামানের ভাষ্য, আওয়ামী লীগ-সংশ্লিষ্ট কার্যক্রম নিষিদ্ধ থাকায় এবং ৭ই মার্চের ভাষণকে কেন্দ্র করে সমাবেশ বা প্রচারণা নিষিদ্ধ বলে তারা এটিকে আইন লঙ্ঘন হিসেবে দেখা হচ্ছে। তবে সমালোচকরা বলছেন, ৭ই মার্চের ভাষণ ইউনেস্কো স্বীকৃত বিশ্ব ঐতিহ্যের অংশ এবং জাতীয় ইতিহাসের অংশ—এটি বাজানোকে নিষিদ্ধ করা অযৌক্তিক। এদিকে, সামাজিক যোগাযোগমাধ্যমে

আটককৃতদের মুক্তির দাবি উঠেছে। অনেকে এটিকে বাকস্বাধীনতা ও ঐতিহাসিক স্মৃতি রক্ষার ওপর হস্তক্ষেপ বলে অভিহিত করেছেন। পুলিশ জানিয়েছে, আটককৃতদের জিজ্ঞাসাবাদ শেষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এ ঘটনা ৭ই মার্চকে কেন্দ্র করে দেশে চলমান বিতর্ককে আরও তীব্র করেছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ভারত থেকে ২০০ রেলকোচ ক্রয়: শেখ হাসিনা সরকারের করা চুক্তি বাতিল নয়, বাস্তবায়ন করছে বিএনপি, এ মাসেই আসছে ২০টি কোচ ঋণ খেলাপিদের ১ লাখ কোটি টাকা সুদ মওকুফ: কেন্দ্রীয় ব্যাংকের সিদ্ধান্তের সমালোচনা সাবেক প্রধান বিচারপতি বীর মুক্তিযোদ্ধা খায়রুল হককে গ্রেপ্তার দেখানোর শুনানি পেছাল যা-ই ঘটুক না কেন, মাথা উঁচু করে বিদায় নেব: রোনালদো নাহিদের রেকর্ড ম্লান, হারারেতে বেহাল ব্যাটিংয়ে হারল বাংলাদেশ ইয়ামাল: মুসলিম হওয়ায় আমি শরীরে ট্যাটু আঁকাতে পারব না প্রাথমিক বিদ্যালয়ে সরকারি নির্দেশনায় রাজনীতির চর্চা: বাধ্যতামূলক হচ্ছে জিয়া পরিবারের ৩ বই পানছড়িতে ইউপিডিএফ-জেএসএস গোলাগুলিতে নিহত ৩ ৫৫ লাখ গ্রাহক ২৬৪ কোটি টাকার ফাঁদে: প্রিপেইড মিটার ভাড়া নিয়ে বিএনপির প্রচারণা ছিলো গুজব ব্যালোগানের শাস্তি স্থগিতের ঘটনায় ফিফা ‘সব সীমা ছাড়িয়ে গেছে’: উয়েফা রোহিঙ্গাদের হাতে ৮ হাজার একর বনভূমি উজাড়ের ফল: পাহাড় ধসে ৩ ঘণ্টায় ঝরল ৯টি প্রাণ অ্যাটর্নি জেনারেলকে সহকারীর থাপ্পড়, সুপ্রিম কোর্টে বিএনপিপন্থী আইনজীবীদের দ্বন্দ্ব চরমে আওয়ামী লীগ আমলে গুরুত্বপূর্ণ পদে অবদান রাখা ৩৩ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর দুই বিদেশি নারীকে অপহরণের পর গণধর্ষণে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রীর পরিবারের সদস্যসহ আটক ৪ একই গ্রাহকের একই ব্যবহারে প্রি-পেইড মিটারে জুনে বিদ্যুৎ বিল দ্বিগুণ-তিন গুণ! পাঁচ বছরে ২০ হাজার কিলোমিটার খাল পুনঃখনন করবে সরকার মালয়েশিয়ায় রাতভর সাঁড়াশি অভিযানে বাংলাদেশিসহ আটক ২০০ রাষ্ট্রপতি: গ্রামবাংলা আমাদের শিকড়, শক্তি ও সম্ভাবনার আধার জুলাই নিয়ে মন্তব্য: আনিস আলমগীর, পিয়া সহ ৬ জনের বিরুদ্ধে মামলা ট্রাম্পের এক ফোন কলেই বদলে গেল ফিফার নিয়ম, বিতর্কের ঝড়