‘এনসিপিকে দেয়া ৭০ কোটি টাকা কোথায় পেলেন আসিফ?’—মুনতাসিরের বিস্ফোরক অভিযোগ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৬ মার্চ, ২০২৬

‘এনসিপিকে দেয়া ৭০ কোটি টাকা কোথায় পেলেন আসিফ?’—মুনতাসিরের বিস্ফোরক অভিযোগ

ডেস্ক নিউজ
আপডেটঃ ৬ মার্চ, ২০২৬ |
অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ ভূঁইয়াকে ঘিরে এবার তৈরি হয়েছে নতুন বিতর্ক। সামাজিক যোগাযোগমাধ্যমে এক বিস্ফোরক স্ট্যাটাস দিয়ে তার বিরুদ্ধে গুরুতর আর্থিক অনিয়ম ও অবৈধ অর্থায়নের অভিযোগ তুলেছেন জুলাই আন্দোলনের অন্যতম নেতা মুনতাসির মাহমুদ। নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া ওই স্ট্যাটাসে মুনতাসির মাহমুদ দাবি করেন, আসিফ মাহমুদ এনসিপিকে ৭০ কোটি টাকা দিয়েছেন বলে নিজেই তাকে জানিয়েছিলেন। এই বিপুল অঙ্কের অর্থের উৎস নিয়ে সরাসরি প্রশ্ন তুলে তিনি লিখেছেন, “এই ৭০ কোটি টাকা আসিফ পেলেন কোথায়?” মুনতাসির মাহমুদ তার স্ট্যাটাসে দাবি করেন, এনসিপির বড় অঙ্কের অর্থায়ন এসেছে আসিফ মাহমুদের কাছ থেকেই এবং এর সপক্ষে তার কাছে যথেষ্ট প্রমাণও রয়েছে। দুর্নীতির টাকা সাধারণত ব্যাংকে গচ্ছিত

রাখা হয় না বলে উল্লেখ করেন এই ছাত্রনেতা। তাই প্রচলিত ব্যাংক হিসাব তল্লাশির পাশাপাশি তদন্তের স্বার্থে আসিফ মাহমুদের ব্যবহৃত মোবাইল ফোন, ল্যাপটপসহ সব ধরনের ডিজিটাল ডিভাইস এবং ক্রিপ্টোকারেন্সি (Cryptocurrency) অ্যাকাউন্ট খতিয়ে দেখার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান তিনি। মুনতাসির মাহমুদের এই বিস্ফোরক অভিযোগ প্রকাশ্যে আসার পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র আলোচনা-সমালোচনার ঝড় উঠেছে। নেটিজেনরা অর্থের উৎস নিয়ে নানা ধরনের প্রশ্ন তুলছেন। তবে এত বড় অভিযোগ ওঠার পরও এখন পর্যন্ত আসিফ মাহমুদ ভূঁইয়া বা তার সংশ্লিষ্ট কোনো পক্ষের কাছ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য বা প্রতিক্রিয়া পাওয়া যায়নি। পুরো ঘটনাটি নিয়ে রাজনৈতিক ও সাধারণ মহলে এখন একটাই প্রশ্ন—এনসিপিকে দেওয়া কথিত এই ৭০ কোটি টাকার আসল

উৎস কী? এবং এই চাঞ্চল্যকর অভিযোগের সত্যতা খুঁজে বের করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আদৌ কি কোনো তদন্তের উদ্যোগ নেবে? সচেতন মহল মনে করছেন, একটি সুষ্ঠু তদন্তের মাধ্যমেই প্রকৃত সত্য বেরিয়ে আসা প্রয়োজন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ভারত থেকে ২০০ রেলকোচ ক্রয়: শেখ হাসিনা সরকারের করা চুক্তি বাতিল নয়, বাস্তবায়ন করছে বিএনপি, এ মাসেই আসছে ২০টি কোচ ঋণ খেলাপিদের ১ লাখ কোটি টাকা সুদ মওকুফ: কেন্দ্রীয় ব্যাংকের সিদ্ধান্তের সমালোচনা সাবেক প্রধান বিচারপতি বীর মুক্তিযোদ্ধা খায়রুল হককে গ্রেপ্তার দেখানোর শুনানি পেছাল যা-ই ঘটুক না কেন, মাথা উঁচু করে বিদায় নেব: রোনালদো নাহিদের রেকর্ড ম্লান, হারারেতে বেহাল ব্যাটিংয়ে হারল বাংলাদেশ ইয়ামাল: মুসলিম হওয়ায় আমি শরীরে ট্যাটু আঁকাতে পারব না প্রাথমিক বিদ্যালয়ে সরকারি নির্দেশনায় রাজনীতির চর্চা: বাধ্যতামূলক হচ্ছে জিয়া পরিবারের ৩ বই পানছড়িতে ইউপিডিএফ-জেএসএস গোলাগুলিতে নিহত ৩ ৫৫ লাখ গ্রাহক ২৬৪ কোটি টাকার ফাঁদে: প্রিপেইড মিটার ভাড়া নিয়ে বিএনপির প্রচারণা ছিলো গুজব ব্যালোগানের শাস্তি স্থগিতের ঘটনায় ফিফা ‘সব সীমা ছাড়িয়ে গেছে’: উয়েফা রোহিঙ্গাদের হাতে ৮ হাজার একর বনভূমি উজাড়ের ফল: পাহাড় ধসে ৩ ঘণ্টায় ঝরল ৯টি প্রাণ অ্যাটর্নি জেনারেলকে সহকারীর থাপ্পড়, সুপ্রিম কোর্টে বিএনপিপন্থী আইনজীবীদের দ্বন্দ্ব চরমে আওয়ামী লীগ আমলে গুরুত্বপূর্ণ পদে অবদান রাখা ৩৩ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর দুই বিদেশি নারীকে অপহরণের পর গণধর্ষণে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রীর পরিবারের সদস্যসহ আটক ৪ একই গ্রাহকের একই ব্যবহারে প্রি-পেইড মিটারে জুনে বিদ্যুৎ বিল দ্বিগুণ-তিন গুণ! পাঁচ বছরে ২০ হাজার কিলোমিটার খাল পুনঃখনন করবে সরকার মালয়েশিয়ায় রাতভর সাঁড়াশি অভিযানে বাংলাদেশিসহ আটক ২০০ রাষ্ট্রপতি: গ্রামবাংলা আমাদের শিকড়, শক্তি ও সম্ভাবনার আধার জুলাই নিয়ে মন্তব্য: আনিস আলমগীর, পিয়া সহ ৬ জনের বিরুদ্ধে মামলা ট্রাম্পের এক ফোন কলেই বদলে গেল ফিফার নিয়ম, বিতর্কের ঝড়