জামায়াত নেতার নেতৃত্বে সিলেটে সরকারি রাস্তার বিপুল পরিমাণ ইট লুটপাট: ৬ জন আটক – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৬ মার্চ, ২০২৬

জামায়াত নেতার নেতৃত্বে সিলেটে সরকারি রাস্তার বিপুল পরিমাণ ইট লুটপাট: ৬ জন আটক

ডেস্ক নিউজ
আপডেটঃ ৬ মার্চ, ২০২৬ |
সিলেটের জকিগঞ্জ উপজেলায় জামায়াত নেতার নেতৃত্বে একটি সরকারি সড়ক নির্মাণ ও সংস্কার প্রকল্পের জন্য সরবরাহকৃত করা ইট লুটপাটের অভিযোগে টাস্কফোর্সের অভিযানে অভিযুক্তসহ আরও ছয়জনকে আটক করা হয়েছে। এ ঘটনায় বিপুল পরিমাণ ইট উদ্ধার করা সম্ভব হয়েছে বলে প্রশাসন সূত্রে জানা গেছে। প্রাপ্ত তথ্য অনুসারে, জকিগঞ্জ উপজেলার কসকনকপুর ইউনিয়নের মুনশীবাজার থেকে উত্তর আইয়র ভায়া হাজীগঞ্জ পর্যন্ত সরকারি রাস্তার জন্য বরাদ্দকৃত ইট রাতের আঁধারে তুলে নেওয়া হয়েছে। স্থানীয়দের ভাষ্য, প্রায় ৪ লাখ ইট লুটপাট করা হয়েছে, যার আনুমানিক মূল্য ৪০ লাখ টাকা। কিছু সূত্রে চুরি হওয়া ইটের সংখ্যা ১৫ লাখ পর্যন্ত জানা গেছে। উপজেলা প্রসাশন এখনও সঠিক সংখ্যা উল্লেখ করেনি। ৫ই মার্চ, বৃহস্পতিবার দুপুরে

জকিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাসুদুর রহমানের নেতৃত্বে টাস্কফোর্স অভিযান চালায়। এ সময় লুট হওয়া ইট উদ্ধারের পাশাপাশি অভিযুক্তদের আটক করা হয়। আটককৃতদের মধ্যে রয়েছেন জকিগঞ্জ উপজেলা যুব জামায়াতের সাংগঠনিক সম্পাদক মাহফুজুল ইসলাম চৌধুরী। বাকি পাঁচজনের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে এবং উদ্ধারকৃত ইটগুলো সংশ্লিষ্ট প্রকল্পে ফেরত দেওয়ার ব্যবস্থা করা হবে। সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবস্থাপনা স্থানীয়রা এ ধরনের লুটপাটের ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন এবং দ্রুত বিচারের দাবি জানিয়েছেন। এ বিষয়ে আরও বিস্তারিত তথ্যের জন্য স্থানীয় প্রশাসন ও থানা সূত্রের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
নেত্রকোণায় ‘জয় বাংলা’ স্লোগানে জুলাই স্তম্ভে আগুন, ভিডিও বিশ্লেষণ করছে পুলিশ বুকে পাঁচটা তারকা আর কারও নেই: ব্রুনো গিমারেস মেসির গোলে প্রস্তুতি সারল আর্জেন্টিনা নোয়াখালীতে শিশুসহ নির্বিচারে গ্রেপ্তার: জাতিসংঘে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর জরুরি নোটিশ ‘সৎ লোকের শাসন’ দলের ইসলামী ব্যাংকে আর্থিক এবং পরিচালনায় দুর্নীতি-জালিয়াতির আশ্রয় বৈদেশিক বাণিজ্যে বড় ধস: ১০ মাসে বাণিজ্য ঘাটতি ২২ বিলিয়ন ডলার ছাড়াল থানা পোড়ানো, পুলিশ হত্যাকারী সেই সমন্বয়ক মাহদী এখন মবের ভয়ে থানায় আশ্রয়ের সন্ধানে দলীয় পদ নেই, মামলাও নেই; শুধু আওয়ামী লীগ করার অভিযোগে যশোরে কলেজ অধ্যক্ষ গ্রেপ্তার সংসদে ইসলামী ব্যাংক দখল সংক্রান্ত আলোচনায় মনক্ষুণ্ন ইআবা নেতা গাজী আতাউর নতুন প্রেমে পড়েছেন প্রভা? হাম উপসর্গে ৮ জনের মৃত্যু মমতাকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাওয়া সায়নী ঘোষ এবার বিদ্রোহী শিবিরে যেসব কারণে খালাস পেলেন ক্রিকেটার নাসির ও তার স্ত্রী তামিমা বিশ্বকাপে প্রথম মুখোমুখি হতে পারেন মেসি-রোনালদো সাইবার সুরক্ষা আইনে কন্টেন্ট অপসারণসহ যেসব বড় পরিবর্তন আসছে আ.লীগ ও ছাত্রলীগের দুই নেতা গ্রেফতার কিশোরীকে ধর্ষণ-হত্যার জেরে আসামির বাড়িতে আগুন, নিহত ৩ জনই প্রতিবেশী বয়স, লিগ ও তারকার হিসাব-নিকাশে বিশ্বকাপের চিত্র যেমন তরুণ প্রজন্মের নেতৃত্ব নির্বাচনের মাধ্যমে মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রেখে, তারপরেই আমি অবসর নেব – দৃপ্ত শপথ শেখ হাসিনা’র আপিলের সুযোগ শেষ, ত্রুটিপূর্ণ বিচারিক প্রক্রিয়ায় প্রশ্ন রেখেই রায় কার্যকরের পথে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল!