আসিফ মাহমুদের স্ত্রীর অ্যাকাউন্টে ৬১৩ টাকা থাকলেও প্রেমিকার মান ভাঙাতে পাঠান ২ লাখ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৬ March, ২০২৬

আসিফ মাহমুদের স্ত্রীর অ্যাকাউন্টে ৬১৩ টাকা থাকলেও প্রেমিকার মান ভাঙাতে পাঠান ২ লাখ

ডেস্ক নিউজ
আপডেটঃ ৬ March, ২০২৬ |
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র মুখপাত্র ও সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার ব্যক্তিগত জীবন ও আর্থিক লেনদেন নিয়ে নতুন করে আলোচনা তৈরি হয়েছে। তার কলেজ পড়ুয়া প্রাক্তন প্রেমিকা তাইয়েবা ইসলাম সায়মার এসএমএস ডাটা ও ব্যাংক লেনদেনের তথ্য থেকে কিছু চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে বলে দাবি করা হচ্ছে। প্রাপ্ত তথ্যে দেখা যায়, সায়মার ০৪৩ সিরিয়ালের একটি মোবাইল নম্বরের এসএমএস ডাটায় আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার ব্যক্তিগত ০১৬ সিরিয়ালের নম্বর থেকে পাঠানো একটি বার্তা পাওয়া গেছে। ওই বার্তাটি ছিল বিরহ ও অভিমান ভাঙানোর ধরনের বলে জানা গেছে। একই সময়ের কাছাকাছি সায়মার ব্যাংক অ্যাকাউন্টে অস্বাভাবিক কিছু লেনদেনের তথ্যও পাওয়া গেছে। তথ্য অনুযায়ী, ২০২৫ সালের ৪ঠা আগস্ট

তার অ্যাকাউন্টে পাঠানো হয় ৫০ হাজার টাকা। এর ঠিক একদিন পর আবারও একই পরিমাণ অর্থ—৫০ হাজার টাকা—জমা হয়। পরবর্তীতে আরও লেনদেন মিলিয়ে মোট প্রায় দুই লাখ টাকার অস্বাভাবিক আর্থিক কার্যক্রমের তথ্য পাওয়া গেছে বলে দাবি করা হয়েছে। ২০২৫ সালের ৩ মাসেই আসিফ মাহমুদের অ্যাকাউন্টে ঢুকেছে ৪৬ লাখ টাকার বেশি বিশ্লেষকদের মতে, কলেজ পড়ুয়া ও বেকার একজন নারীর ব্যাংক অ্যাকাউন্টে স্বল্প সময়ে এমন অঙ্কের অর্থ লেনদেন স্বাভাবিক নয়। বিশেষ করে ওই অর্থ জমার ঘটনা ঘটে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া তার সঙ্গে যোগাযোগ করে মান ভাঙানোর বার্তা পাঠানোর মাত্র দুই দিন আগে—যা বিষয়টিকে আরও প্রশ্নবিদ্ধ করে তুলেছে বলে সংশ্লিষ্ট সূত্রগুলো দাবি করছে। অন্যদিকে সম্প্রতি দুর্নীতির

অভিযোগের প্রেক্ষাপটে নিজের ও পরিবারের ব্যাংক হিসাব প্রকাশ্যে তুলে ধরেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। বুধবার (৪ঠা মার্চ) সন্ধ্যায় রাজধানীর বাংলামোটরে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব তথ্য প্রকাশ করেন। সেখানে তিনি দাবি করেন, তার স্ত্রীর ব্যাংক অ্যাকাউন্টে রয়েছে মাত্র ৬১৩ টাকা। তবে একই সময়ে তার প্রাক্তন প্রেমিকার ব্যাংক অ্যাকাউন্টে কয়েক দফায় অর্থ লেনদেনের তথ্য সামনে আসায় বিষয়টি নিয়ে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ফেব্রুয়ারির মধ্যে আইএমএফের সঙ্গে নতুন ঋণ আলোচনা শেষ হবে গোপালগঞ্জ শহরে লাখো নেতাকর্মী: পুলিশের সঙ্গে সংঘাতে না জড়াতে নির্দেশ আওয়ামী লীগের লগি-বৈঠা নিয়ে আওয়ামী লীগের বিক্ষোভে উত্তপ্ত গোপালগঞ্জ, প্রেসক্লাবে তারেকের ছবি ভাঙচুর ফেসবুক পোস্টের জেরে রাউজানে মার্কেটে ঢুকে প্রকাশ্যে ব্যবসায়ীকে ছুরিকাঘাত যতই ষড়যন্ত্র হোক, মুজিব সৈনিকদের দমানো যাবে না’—সিডনির কর্মী সমাবেশে কেন্দ্রীয় নেতৃবৃন্দ গুঁড়িয়ে দেওয়া হলো জুলাই স্তম্ভ ও হাদি চত্বর, দলীয় অফিসের তালা ভেঙে প্রবেশ আওয়ামী লীগ কর্মীদের টুঙ্গিপাড়ায় জেগে আছেন বঙ্গবন্ধু… : লেখকের কল্পনায় সমাধি থেকে পিতার চোখে আজকের বাংলাদেশ বিজিবির উপস্থিতিতে পালাল চোরাকারবারিরা: উদ্ধার দুটি বিদেশি পিস্তল ও গুলি ইউনূস সরকারের ১৮ মাসে বাংলাদেশের অর্থনৈতিক ক্ষয়ক্ষতির গবেষণালব্ধ শ্বেতপত্র প্রকাশ হচ্ছে আজ জয় বাংলা’ লিখে মন্তব্য, ১৪ বছরের কিশোরকে গ্রেপ্তারের নিন্দা ছাত্রলীগের মেসিহীন ম্যাচে উরুগুয়ের কাছে হারল আর্জেন্টিনা মোসাদ্দেকের সেঞ্চুরিতে ময়মনসিংহের বড় সংগ্রহ সাফ চ্যাম্পিয়নশিপ থেকে বিদায় নিল বাংলাদেশ ঢাবি ভর্তি পরীক্ষার আবেদনের সময় বাড়ানোর অনুরোধ শিক্ষামন্ত্রীর এইচএসসি সম্পূরক পরীক্ষায় অংশ নিচ্ছেন সাড়ে তিন লাখের বেশি শিক্ষার্থী রামকৃষ্ণ সেবাশ্রমে শিক্ষা ও মানবসেবার অনন্য ঠিকানা ধীরেন্দ্রনাথ দত্তের বাড়ি দখলের চেষ্টার প্রতিবাদ ও সুরক্ষার দাবি রাজধানীতে গ্রেপ্তার আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের দুই নেতা বকেয়া টাকা চাওয়ায় ঘুসিতে চা দোকানির মৃত্যু আওয়ামী লীগের সপ্তাহব্যাপী কর্মসূচিঃ ৮ দফা দাবিতে ধানমন্ডি ৩২-এ লিফলেট বিতরণ