ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
সাবেক প্রধান বিচারপতি বীর মুক্তিযোদ্ধা খায়রুল হককে গ্রেপ্তার দেখানোর শুনানি পেছাল
৫৫ লাখ গ্রাহক ২৬৪ কোটি টাকার ফাঁদে: প্রিপেইড মিটার ভাড়া নিয়ে বিএনপির প্রচারণা ছিলো গুজব
রোহিঙ্গাদের হাতে ৮ হাজার একর বনভূমি উজাড়ের ফল: পাহাড় ধসে ৩ ঘণ্টায় ঝরল ৯টি প্রাণ
অ্যাটর্নি জেনারেলকে সহকারীর থাপ্পড়, সুপ্রিম কোর্টে বিএনপিপন্থী আইনজীবীদের দ্বন্দ্ব চরমে
একই গ্রাহকের একই ব্যবহারে প্রি-পেইড মিটারে জুনে বিদ্যুৎ বিল দ্বিগুণ-তিন গুণ!
পাঁচ বছরে ২০ হাজার কিলোমিটার খাল পুনঃখনন করবে সরকার
রাষ্ট্রপতি: গ্রামবাংলা আমাদের শিকড়, শক্তি ও সম্ভাবনার আধার
জুলাইয়ে পুলিশ মারা ‘ফরজে কেফায়া’ ছিল: এমপি নাসের
জুলাই-আগস্ট আন্দোলনের সময় পুলিশ মারা ‘ফরজে কেফায়া’ ছিল বলে মন্তব্য করেছেন সাবেক অর্থমন্ত্রী সাইফুর রহমানের ছেলে ও মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য নাসের রহমান।
সম্প্রতি জুলাই অভ্যুত্থানকারীদের পক্ষের ফেসবুক পেইজ ‘দ্যা পলিট্রিক্যাল সেন্স’ এর প্রকাশিত একটি ভিডিও’তে এ কথা বলতে দেখা যায়।
এমপি নাসের বলেন, ‘জুলাইয়ে পুলিশ যেভাবে মানুষ মেরেছে পুলিশ মারা তো ফরজে কেফায়া ছিল। পুলিশ হয়েছে তো কী হয়েছে!’
নতুন নির্বাচিত সরকারের দায়িত্ব নেওয়ার পর আলোচনায় উঠে এসেছে ২০২৪ সালের জুলাই-আগস্টে সারা দেশে সংঘটিত পুলিশ হত্যা মামলার তদন্ত।
জুলাইয়ে সেনা সমর্থিত ছাত্র-অভ্যুত্থানের সময় সংঘটিত ৪৪ জন পুলিশ হত্যা মামলা গত ১৮ মাস ধরে কার্যত ফাইলবন্দি ছিল। অন্তর্বর্তী সরকারের আমলে এসব হত্যা মামলার তদন্তে
দৃশ্যমান কোনো অগ্রগতি ঘটেনি। কিন্তু নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর আবারও আলোচনায় উঠে এসেছে এ হত্যাকাণ্ডের বিষয়টি। রাজনৈতিক অঙ্গন, সরকারের নীতিনির্ধারণী পর্যায়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পুলিশ সদর দপ্তর এবং মাঠপর্যায়ের পুলিশ সদস্য ছাড়াও সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনা চলছে পুলিশ হত্যা মামলার তদন্ত নিয়ে। ইতোমধ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পুলিশ সদর দপ্তরেও এসব মামলার ফাইল নড়াচড়া শুরু হয়েছে। মাঠ পুলিশের একাধিক সূত্র বলছে, এসব মামলা তদন্তে ইতোমধ্যে ‘গ্রিন সিগন্যাল’ও মিলেছে। দ্রুতই শুরু হচ্ছে মামলার তদন্ত কার্যক্রম। এরই মধ্যে পুলিশের একটি বিশেষ ইউনিট কাজ শুরু করেছে।